নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাণের পথে

http://www.somewhereinblog.net/blog/RobinMilford/2961775

নির্বাণের যাত্রী

আমি একজন নতুন ভিক্খু। টুকটাক লেখালেখির জন্যই এই ব্লগ বেছে নিলাম।

নির্বাণের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

সামওয়্যার ইন ব্লগে লেখালেখি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

আমি আগে কখনো সামওয়্যার ইন ব্লগে লিখি নি। এই রাত দুপুরে ঘুম থেকে জেগে কেন জানি মনে হলো বাংলায় একটা ব্লগ লেখা উচিত আমার। কোথায় লিখবো? গুগলে সার্চ দিতেই সামওয়্যার ইন ব্লগ চলে আসলো সবার প্রথমে। তো ভালো কথা। আমি যখন চাকরি করতাম বাংলাদেশ ব্যাংকে, তখন থেকেই এই ব্লগ পড়তাম। এখন মনে হচ্ছে এটাতে লেখালেখি চলবে ভালো। কিন্তু কি লিখবো?

অনেক কিছুই লিখতে পারি। যেমন-

১। আমার জীবন ধারা সম্পর্কে (আমি একজন বৌদ্ধ ভিক্খু, মাথা ন্যাড়া, হলদে কাপড়ের এই বৌদ্ধ ভিক্খুদের লাইফ স্টাইল অবশ্যই অন্যান্যদের থেকে আলাদা হবে)।

২। আমি যে বইগুলো পড়ছি, সেগুলো সম্পর্কে লেখা যায়।

৩। আমার ধ্যানের অভিজ্ঞতাগুলো সম্পর্কে লেখা যায়।

৪। এমনকি, বাসায় কীভাবে ধ্যান করা যায় ১০ বা ১৫ মিনিট, সে সম্পর্কে কিছু না কিছু বলতেই পারি আমি!

৫। প্রতিদিনের উল্লেখযোগ্য কোন ঘটনা জানিয়ে দেওয়া যায় ব্লগার বন্ধুদের কাছে।

আপাতত এগুলোই মাথায় আসছে। আরো হয়তো অনেক কিছু লেখা যায়। সেগুলো পরে দেখা যাবে। তবে আমি সম্প্রতি একটা বই পড়েছি। তা নিয়ে একটা লেখা লিখবো ভাবছি। দেখা যাক, কি হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

মো: জিয়াউল হক বলেছেন: দাদা ধ্যান সম্পকে আগে লেখেন......................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.