নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাণের পথে

http://www.somewhereinblog.net/blog/RobinMilford/2961775

নির্বাণের যাত্রী

আমি একজন নতুন ভিক্খু। টুকটাক লেখালেখির জন্যই এই ব্লগ বেছে নিলাম।

নির্বাণের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

বেছে নিন আপনার মনের মতো উপযুক্ত পেশা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

এই লেখাটা ফেসবুকের স্ট্যাটাসে লিখেছিলাম। ওখানে থাকলে একসময় হারিয়ে যাবে হয়তো। তাই এখানে পুনরায় পোস্ট করে দিলাম। আশা করি কারো না কারো কাজে আসবে।



তিন/চার বছর আগে একটা বই পড়েছিলাম ইন্টারনেটে। বইয়ের নাম ‘হাউ টু এনালাইজ পিপল অন সাইট’। লেখক দুজন- এলসি লিংকন বেনেডিক্ট ও রালফ ‍পেইনি বেনেডিক্ট। বইটির একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় ছিল - কি করে বেছে নিতে হয় মনের মতো পেশা? কেননা, মনের মতো পেশা না হলে জীবন হয়ে ওঠে একঘেয়ে, নিরস, মেকানিক্যাল, যান্ত্রিক। টাকা বা মানসম্মান হয়তো পাচ্ছেন, কিন্তু মনে শান্তি বা স্বস্তি মিলছে না। এর একটা কারণ হতে পারে, আপনি হয়তো যার জন্য তৈরী, যে কাজে আপনি উপযুক্ত, সেই উপযুক্ত পেশাটা এখনো খুঁজে পান নি। তো, কীভাবে নিজেকে পরীক্ষা করবেন? এতে বলা হয়েছে, যখনই আপনি কোন পেশা আপনার জন্য উপযুক্ত কিনা তা যাচাই করতে যাবেন, নিজেকে এই প্রশ্নগুলো করুন:

আত্মজিজ্ঞাসা-১ : আমি কি এই পেশা বেছে নিচ্ছি মূলতঃ, কারণ এর ফলে আমি ভালো বেতন, বিশাল খ্যাতি পাবো, সমাজে একটা সম্মানের অবস্থান লাভ করবো অথবা বর্তমান অবস্থার পরিবর্তন হবে?

যদি মনের গভীরে, আপনার উত্তর হয় ‘হ্যাঁ’, তাহলে এই পেশাটা আপনার জন্য নয়।

আত্মজিজ্ঞাসা-২ : এই পেশায় যা দরকার, যেমন- পেশাগত দায়িত্ব ও কর্তব্য একটু ঝামেলার, কঠিন একঘেয়ে শ্রম দিতে হয়, কাজের সময় ও প্রকৃতি জটিল। এই পেশায় যা বেতন, সেই একই বেতন তো অন্য পেশায়ও পাওয়া যায়। তবুও কি এত দায়িত্ব ও কাজের চাপ নিয়ে এই পেশাটা নিতেই আগ্রহী আমি, সমান বেতনের অন্যান্য অনেক পেশায় যোগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও?

যদি মনের গভীরে এর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি এই পেশায় সফল হবেন। আপনি আপনার কাজকে এমন উপভোগ করবেন যে সেটা আপনার জন্য খেলা বলেই মনে হবে। এই পেশায় আপনি কিন্তু সেটাই করছেন, যার জন্য আপনি তৈরী। এটা আপনাকে অন্যদের উপরে নিয়ে যাবে, যারা কেবল বেতনের খামটা নেওয়ার জন্যই সেখানে আছে।

আরেকটা প্রশ্ন আপনার প্রতিভার ব্যাপারে বেশ আলো ফেলবে। সেটা হচ্ছে:

আত্মজিজ্ঞাসা-৩: আমি যে পেশায় নামতে চাই সেই পেশায় থাকতে হলে যে সমস্ত কাজ করতে হয়, সেই কাজগুলো করে যে আনন্দ পাওয়া যায়, আমি কি স্বেচ্ছায় শুধুমাত্র সেই আনন্দের জন্যই, সেই কাজগুলো করতে ইচ্ছুক?

যদি আপনি ইচ্ছুক না হন, তাহলে আপনি এই লাইনে জীবনেও সফল হতে পারবেন না।

তো, এই হচ্ছে আত্মজিজ্ঞাসার পর্ব। একটু লম্বা হয়ে গেল লেখাটা। তবে আমি মনে করি, কম বেশি সবারই লেখাটা কাজে আসবে। সবাই তাদের মনের মতো এবং উপযুক্ত পেশা খুঁজে পাক, ফেসবুকের বন্ধুদের প্রতি এই শুভকামনা রইল।

শুধু ফেসবুকের নয়, অন্যান্য বন্ধুরাও সফল হোক তাদের নিজ নিজ পেশায়, এই কামনায় লিখলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.