নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাণের পথে

http://www.somewhereinblog.net/blog/RobinMilford/2961775

নির্বাণের যাত্রী

আমি একজন নতুন ভিক্খু। টুকটাক লেখালেখির জন্যই এই ব্লগ বেছে নিলাম।

নির্বাণের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

আসুন, সহজ একটা ধ্যান পদ্ধতি শিখি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ধ্যান নিয়ে আরো পরে লেখার ইচ্ছে ছিল। কিন্তু একজন ব্লগার বন্ধু অনুরোধ করেছেন ‌আগে ধ্যান নিয়ে লিখতে। তাই সহজ একটা ধ্যান পদ্ধতি জানিয়ে দিচ্ছি। ধ্যান আর কিছুই নয়, নিরিবিলি একটা জায়গায় বসে মনটাকে একটা বিষয়ে কেন্দ্রীভুত রাখার চেষ্টা করা। এতে সফল হলে গভীর একটা প্রশান্তি চলে আসে মনে।



দশ মিনিটের জন্য কোন নিরিবিলি জায়গা খুঁজে নিন যেখানে কেউ আপনাকে ডাকবে না। সেখানে একটা মাদুর বিছিয়ে বসে পড়ুন। মেরুদন্ড থাকবে সোজা। চোখ বন্ধ করে মনোযোগ রাখুন নাকের ডগায়। মনোযোগের সাথে খেয়াল করুন শ্বাস নেওয়া ও ফেলার সময় নিঃশ্বাস নাকের ডগা স্পর্শ করে যাচ্ছে। যেখানে নিঃশ্বাস স্পর্শ করছে বলে মনে হয়, সেখানেই মনোযোগটা রাখুন।



শ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন ১। শ্বাস ফেলার সময় মনে মনে বলুন ১। এরপরে শ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন ২। শ্বাস ফেলার সময় মনে মনে বলুন ২। এভাবে প্রতিবার শ্বাস নেওয়া ও ফেলার সময় গুনতে থাকুন ৩,৩; ৪,৪; ৫,৫; . . . . ১০,১০ পর্যন্ত। ১০ পর্যন্ত পৌঁছলে আবার শুরু করুন ১ থেকে। এভাবে দশ বা পনেরো মিনিট ধ্যান করতে থাকুন প্রতিদিন। ধ্যানের সময় মনোযোগটা রাখুন নাকের ডগায়। মনটাকে বুনো ঘোড়ার মত ঘুরে বেড়াতে দেবেন না অতীতের কোন ঘটনায় অথবা ভবিষ্যতের কোন পরিকল্পনায়। শুধু নাকের ডগায় কেন্দ্রীভূত রাখুন এবং নিঃশ্বাস গুনতে থাকুন ১ থেকে ১০ পর্যন্ত।



তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কয়েকদিনের মধ্যেই উৎসাহ হারিয়ে ফেলবেন। কারণ, ধ্যান করাটা খুব বোরিং জিনিস প্রাথমিক ধাপ যারা অতিক্রম করেন নি তাদের জন্য। তবে আপনি যদি কোন দিন মিস না করেন, প্রতিদিন একই সময় ধ্যানে বসেন, তাহলে কয়েক মাসের মধ্যে ফল পাবেন। আপনার মন প্রথমবারের মতো এদিক ওদিক দৌড়াবে না। নাকের ডগায় আগের থেকে বেশি সময় ধরে মনোযোগ রাখতে পারবেন। যদি ধ্যানের সময় বাড়িয়ে ঘন্টাখানেক করতে পারেন, তাহলে একদিন মনটা খুব শান্ত হয়ে যাবে। আপনি মনের শান্তি খুঁজে পাবেন। যদিও ধ্যান না করলে সেটা আবার হারিয়ে যাবে। তাই চর্চা করতে হবে প্রতিদিন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.