| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবিবউল্যাহ
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে দেয় বড়বেশী এলোমেলো!
সবগুলো ভিডিও গান একসাথে কালেকশন করলাম।
মনের মাঝে তুমি দেখেননি এমন পাবলিক মনে হয় কম ই পাওয়া যাবে।আমিও দেখেছি।কয়েকবার দেখেছি। একা দেখেছি বন্ধু-বান্ধবদের নিয়েও দেখেছি।একদিনে দুইবার ও দেখেছি।মধুমিতার ব্ল্যাকারদের কাছে ভাল পরিচিত হয়ে গিয়েছিলাম তখন
বান্ধবীদের বান্ধবীরা বলেছিল এটা হিন্দি সিনেমার নকল।তাতে কি আসে যায়।আমি তো আর হিন্দি সিনেমা দেখিনা।তবে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানগুলো সত্যি ই অসাধারন লেগেছিল।যা হিন্দি মুভির সাথে একটু ও মিল ছিলনা। যাক আপনাদের আর অপেক্ষা না করিয়ে সবগুলো গান আরেকবার দেখাই।ভাষা হয়ত বুঝে আসবেনা।অসুবিধা কি?মনের মাঝে তুমির গানের কথা শুধু মিলিয়ে নেবেন![]()
![]()
আকাশে বাতাসে হল এটা
তারপর আকাশ ছোয়া...
তারপর প্রেমি ও প্রেমি..
তারপর চুপি চুপি কাছে আসা...
তারপর দুঃখের গানটা....
আর কি দেখবেন?পুরা তেলুগু মুভি "মানাসান্তা নুভভা" মুভি ই হইল আমাদের মনের মাঝে তুমি!
হায়রে আমাদের বাংলাদেশের সিনেমা!
২১ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:১৬
হাবিবউল্যাহ বলেছেন: আবিস্কার কইরা কি যে কষ্টে আছি বুঝাতে পারুম্না।শালা এতবড় প্রতারনা আমাদের ইমুশন নিয়া।গান গুলো দেখছি আর দাত খিঁচছি!
২|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:২০
হাবিবউল্যাহ বলেছেন: আরেকটা বাকি ছিল।হাসপাতালের গানটা।সেটাও দেখে নেন।কি আর করবেন,সবগুলো দেখাইয়া এটা না দেখাইলে কি পুষবো
৩|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:৪৪
মাহবু১৫৪ বলেছেন: আরে ভাই মন খারাপ কইরেন না। এমন তো হরহামেশাই হচ্ছে। হিন্দি প্রায় সব ছবি এখন হয় তেলেগু, মালায়লাম, তামিল ছবির নকল। কোলকাতার প্রতিটা ছবি এখন হিন্দি ছবির কপি পেস্ট করা। নকল কে করে না বলেন দেখি??? সবাই করছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:০৪
হাবিবউল্যাহ বলেছেন: যখন দেখছি তখন তো মন ভরে গিয়েছিল।১৫ সপ্তাহ চলছে এই ছবি মধুমিতায় চিন্তা করতে পারেন?ছবি সেটা তখন ই অনেকে জানত।তারপর ও সবাই দেখেছে ছবিটির গান লোকেশন রিয়াজ পূর্ণিমার অভিনয় ছিল এককথায় অসাধারন।
কোলকাতারা এখন রিমেকে নেমেছে।জিত আর দেবের অরিজিনাল কাহিনীর কোন মুভি আছে কিনা আমার সন্দেহ। কলিকাতা আর আমরা সাউথ মুভি থেকে কপি করি।এটা পূর্ণিমা সাক্ষাতকারেই বলেছে।
এই ছবির গানগুলো কপি হবে জানতামনা যদি প্রবাসে এসে সাউথ মুভির ফ্যান না হতাম!
৪|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৩৯
কান্নার ছায়া বলেছেন: হায়রে বিডি মুভি ![]()
৫|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৪৭
রাইসুল জুহালা বলেছেন: ধুত্তেরি! এই ছবির সবগুলি গানই তেলুগু গানের বিট বাই বিট কপি নাকি!!!
আর আমি এই গানগুলি শুনে এত খুশি হয়েছিলাম যে বহু বছর পরে একটা বাংলা ছবির ভাল গান পাওয়া গেল। মেজাজটা খারাপ হয়ে গেল।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
হাবিবউল্যাহ বলেছেন: রাসু ভাই,বাংলা সিনেমার গত ১৫ বছরের অবস্থা ই এমন। তেলুগু পুরা ছবিটাকেই বিট বাই বিট কপি করছে তারা।নাম হইছে হিন্দির!
কত শুনেছি এই ছবির গানগুলো।এখনার শুনতে ইচ্ছে করবে বলে মনে হয়না। ধন্যবাদ আপনাকেও।
৬|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৮
গানচিল বলেছেন: ছবি দেখি নাই। তবে "ময়নারে ময়নারে" গানটা বেশ ভালই লেগেছিল। কিন্তু গানটা যে চৌর্যবৃত্তির ফসল জানতাম না। এক্ষুনি ইরেজ করে দিচ্ছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
হাবিবউল্যাহ বলেছেন: আপনি শুধু গানটাই দেখলেন?যেখানে পুরা ছবিটাই চৌর্যবৃত্তির জ্বলন্ত উদাহরন!
৭|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৮
ফয়সাল তূর্য বলেছেন: ব্যাপার না!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
হাবিবউল্যাহ বলেছেন: জ্বে, ব্যাপারনা বলতে বলতে একদিন পুরা ইন্ডিয়ান কালচার যখন চালু করে দিবে তখন বুঝবেন ঠেলা।
খুব খুব খারাপ একটা ব্যাপার আসলে।
৮|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪০
অণুজীব বলেছেন:
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০০
হাবিবউল্যাহ বলেছেন:
৯|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শিট !! সবাই মিলে হলে গিয়ে অনেকদিন পর এই মুভিটি দেখেছিলাম ![]()
মাজাজটাই খারাপ হয়ে গেল
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
হাবিবউল্যাহ বলেছেন: মধুমিতা শুধু এই ছবি দিয়েই একবছরের পয়সা কামাইছে বলে ধারনা করি। আমি শুধু নকলের এই চিত্রটা ডায়েরী হিসেবে ব্লগে রেখে দিলাম।
১০|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৬
সহ্চর বলেছেন: এইডা কোন কাম করল???!!!!!
যে ছবি নিয়া এত কিছু, সেই ছবির এই দশা??
মিজাজ টাই খারাপ হইয়া গেল
২১ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
হাবিবউল্যাহ বলেছেন: কাম করছে কোথায়?? আমি তো চুরি করছে।
ও আপনি চোরের পেশার স্বীকৃতি দিতে চাইতাছেন
১১|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আপনি প্রবাসি নাকি
এত গবেষনা করেন
মনের মাঝে তুমি গান শূনে আমারো খুব ভাল লেগেছিল... এখন দেখি পুরাই কপি শুধু গান হলে কথা ছিল... এখন যেসব তেলেগু মুভি হয় তা নকল করার সামর্থ নাই...
আর দিন দিন হিন্দির মতন তেলেগু দেখার সংখ্যা বেড়ে যাচ্ছে... আপনার সাথে আলাপ করার ইচ্ছা হচ্ছে... যদি আমার ফেসবুক এ এড করেন কৃতজ্ঞ থাকতাম ![]()
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১
হাবিবউল্যাহ বলেছেন: ৃতজ্ঞতা গৃহিত হইল।
যারা তেলুগু তামিল মুভি দেখবে তাদের কাছে বাংলা সিনেমা মূল্যহীন হয়ে যাবে দিনকে দিন।ইয়ং জেনারেশনের বড় একটা অংশ সাউথ মুভির ফ্যান হয়ে যাচ্ছে ।
মনের মাঝে তুমি আসলে তেলুগু মুভির কপি ছিল।অথচ বাংলার জনগন তখন তেলুগু মুভির সাথে পরিচিত না হওয়ায় দোষ পড়ছে হিন্দির উপরে!
১২|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪০
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন:
থিকই বলেছেন... এই সপ্তাহে ৩ টা তেলেগু মুভি দেখেছি... বৃন্দাভনাম, মিঃ পারফেক্ট , ভীরা
আপনার প্রিয় কোন মুভি থাকলে লিঙ্কু দিয়েন ![]()
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭
হাবিবউল্যাহ বলেছেন: http://en.wikipedia.org/wiki/Vikramarkudu
তারপর এইটা
http://en.wikipedia.org/wiki/Kick_(2009_film)
তারপর এইটা
http://en.wikipedia.org/wiki/Mirapakaay
তারপর আমার সবচেয়ে ফেভারিট এই নায়কের ই
এটা
http://en.wikipedia.org/wiki/Bhadra_(film)
১৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১
হাবিবউল্যাহ বলেছেন: এটা আমার সেরা রোমান্টিক মুভি
Click This Link)
আরো অনেক মুভি আছে যখন লাগবো এফবিতে আওয়াজ দিয়েন ব্যাচেলররে।
১৪|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৫
মোস্তাফিজ রানা বলেছেন: কষ্ট পাইলাম। অনেক পছন্দের মুভি ও গানগুলো যে একেবারেই নকল।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৭
হাবিবউল্যাহ বলেছেন: আমি যখন দেখছি কেমন খারাপ যে লাগছে।সাইট নায়িকা এবং পিচ্চি মেয়েটা কিন্তু ২ ভাষার মুভিতেই ছিল।এটা হইল টুইষ্ট!
১৫|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৬
মোস্তাফিজ রানা বলেছেন: হঠাৎ বৃষ্টি মুভি ও এর গান গুলোও খুব পছন্দের । এইটা আবার কোনটার নকলকিনা ?
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৯
হাবিবউল্যাহ বলেছেন: ছবি তো পুরা ই নকল।কাদাল কোট্টেই তামিল মুভির। তবে গানগুলো মডিফায়েড।কিন্তু দৃশ্যায়নে আর মডিফায়েড করে নাই।
১৬|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৬
রাইসুল জুহালা বলেছেন: @েমাস্তািফজ রানা, হঠাৎ বৃষ্টি ছবিটা তামিল বা তেলুগু কোন ছবির নকল। হঠাৎ বৃষ্টির খুব কাছাকাছি সময় একই কাহিনী নিয়ে হিন্দিতেও একটা ছবি হয়েছিল (খুব সম্ভব এটার নাম সিরফ তুম)। গানের ব্যাপারটা আমি জানি না, তবে ছবির সঙ্গীত পরিচালক ছিল নচিকেতা যিনি সুর নকলের ব্যাপারে খুবই প্রসিদ্ধ। ইংরেজী ক্লাসিক, আফ্রিকান লোকসঙ্গীত, নুসরাত ফতে আলীর গজল, পুরো তেলুগু ছবির সাউন্ডট্র্যাক, এমনকি বাংলাদেশের ফিডব্যাকের একটা গানও নকল করেছেন উনি। তাই এই ছবির গানও নকল হলে অবাক হবার কিছু নাই।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৪১
হাবিবউল্যাহ বলেছেন: তামিল মুভি ছিল সেটা। কাদাল কোট্টেই। বাংলাদেশের পরের বছর হিন্দি রিমেক হয়েছিল। আর আমরা রিমেক ছাড়াই এই ছবি বানায়া পুরস্কার বাগায়া নিছি।বুঝেন আমাদের কত ঠেলা।
১৭|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৮
মোস্তাফিজ রানা বলেছেন: ধন্যবাদ রাইসুল ভাই।
১৮|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:০৪
নোমান নমি বলেছেন: আমি এতদিন জানতাম হিন্দী মুভি জিনা স্রেফ তেরেলিয়ে মুভির নকল....
এখন দিখি আরো ভয়াবহ।
ভাই এই সিনেমাটা হলে গিয়ে ৭ দেখছিলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৫৭
হাবিবউল্যাহ বলেছেন: আমি আমরা আরো বেশীবার দেখছি।ছবিটা আসলেই দারুন ছিল।হিন্দি থেকেও ভাল হয়েছিল।রিয়াজ পূর্ণিমার অভিনয় আসলেই ভাল ছিল তখন।
১৯|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:২৪
আমিই রাকিব বলেছেন: ভাই, এটা নকল কিন্তু চুরি না.....
‘মনের মাঝে তুমি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি। পরিচালক মতিতউর রহমান পানু আনন্দমেলা চলচ্চিত্র লিঃ-র মাধ্যমে তামিল এম এস রাজু ও ভি এন আদিত্য-র থেকে যথাযথ ভাবে মেধাস্বত্ব আইন অনুসারেই এছবি তৈরীর অনুমতি নিয়েছিল। এখানে দেখুন..
বাংলা ছবির জন্য এটি সেই সময়ই ছিল দৃষ্টান্ত.... ভাই এভাবে ঢালাও ভাবে সবাইকে দেষারোপ করলে স্বপ্নবাজরা কিন্তু ভয় পাবে.... পোষ্টটা একটু সংশোধন করবেন প্লিজ...
২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:১১
হাবিবউল্যাহ বলেছেন: আমার পোষ্টে শুধু গান নিয়ে আলোচনা করা হয়েছে।চুরি করেছে সেটা কিন্তু বলিনি।তেলুগু ছবিটা আরো ২ভাষায় রিমেক হয়েছে।কেউ বিট বাই বিট করেনাই ভাইজান।সেটা জানেন কি? আর আমাদের যৌথ প্রযোজনার কোন ছবি ই এরকম ছিলনা।
প্রথমে রিমেক স্বত্ত্ব তারপর জয়েন্ট ভেঞ্চার!আসলেই দৃষ্টান্ত!
স্বপ্নবাজদের ভয় পাওয়ার কিছু নাই।তারা নতুন করে স্বপ্ন দেখবে।কিন্তু যারা এরকম করে ছবি বানায় তাদের আমি স্বপ্নবাজ বলতে পারলামনা বলে দুঃখিত।
আপনার লিঙ্ক কিন্তু কাজ করেনাই।আমি নিজেও আশা করতে ছিলাম কেউ কিছু বলুক।আপনি এসেছেন বলে আমার ভালো ই লাগছে আসলে।
যৌথ প্রযোজনার ছবি নিয়ে লেখার তেমন ইচ্ছা ছিলনা আসলে।ঐদিন বিকেলে সার্ফিং করতে করতে যখন এটা চোখে পড়ল আমি তব্দা খায়া গেলাম।
তাই এই পোষ্টের অবতারনা আমাদের প্রিয় গানগুলি অন্যভাষায় শুনলে শ্রোতাদের কেমন লাগবে সেই চিন্তা থেকেই শেয়ার করা।এখন দেখলাম কেউ জানত ই না এই ছবির গানগুলি বিট বাই বিট কপি করা হয়েছে।
এ বিষয়ে তখনকার কোন সাংবাদিক ও কিছু লিখেছেন বলে মনে পড়েনা।আপনি যদি কিছু পেয়ে থাকেন তাহলে আমাকে একটু আওয়াজ দেবেন কেমন।
পোষ্ট কি সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করেন এখনো?
২০|
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
তাসিন , সবার থেকে আলাদা বলেছেন: একটা জিনিস ভুল করে দিয়েছেন।
চুপি চুপি কাছে আসা... হবেনা ...>>>>>>>>>> চুপি চুপি কিছু কথা ........... হবে
এখনও আমি গান গুলা শুনি এবং এখন শুনছি ও কমেন্ট লিখছি । আমার মোবাইল ও পিসিতে ফেবরেট ফোল্ডারে গান গুলা শোভা পায়
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
হাবিবউল্যাহ বলেছেন: হুমম।
আমি আসলে তেলুগু গান ই এখানে দিয়েছি।আর নামের ক্ষেত্রে বাংলাটা ইউজ কর্ছি।তাই হয়ত গানের কথা আগে পিছে হয়ে গেছে।
চুপিচুপি কিছু কথা কাছে এসে ভালোবাসা এমন ই কিছু ছিল মনে হয়!
ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:১৩
নাঈম আহমেদ আকাশ বলেছেন: আপনি এই জিনিষ কেমনে আবিষ্কার করলেন??