| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং মিডিয়ার যে ভুমিকা দেখছি তাতে খুবি আফসেট আমরা ! একটা স্বাধীন দেশে এভাবে সব মিডিয়ার বিবেক বুদ্ধি অন্যের হাতে যায় কি ভাবে? দেশ এক সংঘাতময় অস্থিরতার দিকে যাচ্ছে। সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে হচ্ছে বলে মনে করছি না। সরকারের পদক্ষেপ আরও সুচিন্তিত হতে হবে। এদেশ ৭১ সালে স্বাধীন হয়ে যে এখনই থমকে না যায়। শুধু শাহবাগ চত্ত্বরের নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা করলে সরকার ভুল করবে। চিন্তা করতে হবে সমগ্র বাংলাদেশের ১৬কোটি মানুষকে নিয়ে। এই বাংলা যেন ইসরায়েল, পাকিস্তান, আফগান না হয়। পদ্মা সেতু, ডেসটিনি, হলমার্ক কেলেন্কারী ইত্যাদি মিলে সরকারের জনপ্রিয়তা তলানিতে। সাধারন মানুষ ধ্বংসাত্মক রাজনীতির জন্য মুখ খুলছে না। সরকার হয়তো মনে করছেন, যুদ্ধপরাধীদের বিচার করে আগামী নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছেন। তা ভুল। কেননা, যুদ্ধাপরাধীদের বিচার যদি আর্ন্তজাতিক মানের এবং সবদলের যুদ্ধাপরাধীদের বিচার করা হতো তাহলে বাংলার জনগণ মনে নিতো। যাই হউক, সকল ধরনের সংঘাতময় পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাখির মত সাধারণ মানুষকে গুলি করে নয়। আসুন আমরা একটি সুখি সমৃদ্ব দেশ গড়তে মিডিয়া, রাজনীতিবিদ এবং জনগন একসাথে কাজ করি। মনে রাখবেন , এ দেশ আমাদের সবার। এ দেশ কে বাচান।
২|
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
হাবিবএফটিজি বলেছেন: আপনার সাথে একমত।
৩|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯
অবসর.কম বলেছেন: এ দেশ আমাদের সবার। এ দেশ কে বাচান।
সকল ধরনের সংঘাতময় পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিতে হবে
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৭
শাহপারন বলেছেন: বাংলাদেশ এর মানুষ এখনো আবেগ বিবেগ ধংশ করছে