নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবএফটিজি ব্লগে স্বাগতম।

হাবিবএফটিজি

আসব একা যাব একা সঙ্গে যাবেনাকো টাকা।

হাবিবএফটিজি › বিস্তারিত পোস্টঃ

দেশ ভাগ এবং সাংবাদিকদের বিক্রি হয়ে যাওয়া

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

দেশ ভাগ এবং সাংবাদিকদের বিক্রি হয়ে যাওয়া



ভদ্রলোক পেশায় পাইকারি সবজি বিক্রেতা। বয়স ৩৫-৪০। শাশ্রুমন্ডিত। আওয়ামী লীগ সমর্থক। বলছিলেন, বিএনপিও একসময় আওয়ামী লীগ কর্মীদের এভাবে ঢাকায় আসতে বাধা দিয়েছিল। আওয়ামী লীগ একই কাজ করছে। দেনা পরিশোধ করছে। ত্যক্ত বিরক্ত হয়ে তিনি বলেন, দেশটা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ভাগ করে দেয়া উচিত। সোম বার সকাল ৮টা ২০ মিনিট। স্থান: কাওরান বাজার। খোরশেদের দোকান হিসেবে পরিচিত একটি চায়ের দোকান। সবজি ব্যবসায়ীর কথার জবাব দিলেন আরেক জন। বলেন, দেশটা কেন খালেদা-হাসিনাকে ভাগ করে দিতে হবে। দেশটা কি তাদের একার। দেশটা কি আমাদের নয়। যুতসই জবাব পাওয়া গেলো সবজি ব্যবসায়ীর কাছ থেকেই। বলেন, দেশটা যদি আমাদের হতো তারা আমাদের কাছে ভোট চাইতো। তারাতো আমাদের কাছে ভোট চায় না। ভোটের আগেই তারা নির্বাচিত হয়ে গেছেন। সাংবাদিকদের সমালোচনায় মুখর হলেন একজন। বললেন, সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে। সাংবাদিকরা এখন আর সত্য কথা লিখেন না। তারা দেশের মানুষের কথা লিখেন না। ক্ষমতা আর টাকার জন্য লিখেন তারা। তারা ভীত, সন্ত্রস্ত। বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার গোপালগঞ্জ নিয়ে দেয়া বক্তব্যও উঠে আসে তাদের আলোচনায়। গোপালগঞ্জের ওপর কেন ক্ষুদ্ধ বিরোধী নেত্রী সে প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেন তারা। যদিও দেশ নিয়ে তারা আশাবাদী নয়। একজন স্পষ্ট করেই বলেন, আফগানিস্তান, পাকিস্তান আর সিরিয়া হওয়ার পথে রয়েছে বাংলাদেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

লেজারবিম বলেছেন: গোপাল গঞ্জের নাম অন্য কিছু রাখলে ও তাতে আমাদের কিছু যায়আসেনা ।কিংবা সেটা করলে কোন সমস্যার সমাধাণ হবে শুধু মনের খায়েশ পুরণ হবে যে মন টি করেছেন হাসিনা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

হাবিবএফটিজি বলেছেন: সহমত লেজারবিম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.