নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবএফটিজি ব্লগে স্বাগতম।

হাবিবএফটিজি

আসব একা যাব একা সঙ্গে যাবেনাকো টাকা।

হাবিবএফটিজি › বিস্তারিত পোস্টঃ

দেখেন হাছান মাহমুদ কি বলে।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

হাসিনার পূর্ব পুরুষেরা ধর্ম প্রচার করতে আরব থেকে বাংলাদেশে এসেছিলেন


সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব পুরুষেরা ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার পূর্ব পুরুষেরা ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, তিনিও ধর্মপ্রাণ মুসলমান। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিষয়ে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেন না তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমনভাবে বিশ্বাস করে ঠিক তেমনি ইসলাম ধর্মের মর্যাদা ঠিক রাখতেও শেখ হাসিনা বদ্ধপরিকর।
হাছান মাহমুদ আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের আওয়ামী লীগ কখনো ছাড় দেয়া না, সেটা গতকালের দলের কার্যনির্বাহী বৈঠকে প্রমাণিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চারপাশে স্বীকৃত কয়েকজন নাস্তিক রয়েছেন বলে মন্তব্য করেছেন হাছান মাহমুদ বলেন, ইসলামের লেবাসধারী অনেকেই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতাকে সবসময় সমর্থন করেছে। কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে যে রেহাই পাবেন না তার প্রমাণ আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক। অন্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯

তিক্তভাষী বলেছেন: এটা আগেও শুনেছি। স্বয়ং প্রধানমন্ত্রীই এটি জানিয়েছিলেন। তবে সৌদি আরব নয়, ইয়েমেন।

'শেখ' পদবী কিন্তু আরবীয়দেরই হয়ে থাকে। আদি বাঙালীদের মধ্যে এ পদবী নেই! ;)

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

হাবিবএফটিজি বলেছেন: শেখ মুজিবের পূব পুরুষের সম্পকের কিছু বিভ্রান্তিকর তথ্য পাই কেউ কি সঠিক তথ্য দিতে পারেন?

৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: শেখ মুজিবের পূর্ব পুরুষ হিন্দু ছিল বলে অনেকের ধারণা। এ ধারণার বিরোধিতা যারা করে, তারা শেখ মুজিবের নানা বাড়ি বা নানার পরিচয় সম্পর্কে কোন ধারণা দিতে পারেনা। অথচ বিখ্যাত ব্যক্তিদের মাতুলালয় তাদের ব্যক্তিজীবনে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

হাবিবএফটিজি বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ২০১৪

৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬

বিজন শররমা বলেছেন: আজকে অন্তত একটু হাসুন...
লিখেছেন ব্যোমকেশের ডায়েরী, ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

ছেলে শিশুদের বিভিন্ন স্থানে যখন পালক গজায়, তখন তারা বালকে পরিণত হয় :D ... বয়সটা ১৩-১৪ বছর... ক্লাস সেভেন-এইটে পড়ুয়া একটা ছেলে তখন নিজেকে

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

বিজন শররমা বলেছেন: ছেলে শিশুদের বিভিন্ন স্থানে যখন পালক গজায়, তখন তারা বালকে পরিণত হয় :D ... বয়সটা ১৩-১৪ বছর... ক্লাস সেভেন-এইটে পড়ুয়া একটা ছেলে তখন নিজেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.