| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাফিজ হিমালয়
আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......
সিধু,
তুই-ই ভালো আছিস। বেশ করেছিস এখান থেকে চলে গিয়ে। এখানে কেবলি আঁতাত আর আঁতাত। আঁতাত করে বেঁচে থাকতে হয়। রাতে বউয়ের সাথে, দিনে অফিসে বসের সাথে, আর সন্ধ্যে বেলা ছিনতাইকারীর সাথে। এই নিয়ে তবু অভ্যস্ত হয়ে পড়ায় সব ঠিকঠাক ছিল, জানিসনাতো; এখন আবার গুমহত্যা শুরু হয়েছে। যে যাচ্ছে সে আর ফিরছেনা। যে ফিরছে সে লাশ হয়ে। শীতলক্ষ্যার পানিতে ফুলে ঢোল হয়ে যাওয়া সেসব লাশ। ঘরে ফেরার যে আনন্দটুকু ছিল এতকাল তা আজ আতংকে রুপ নিয়েছে। প্রতিটি মুহূর্তে ভয়ে ভয়ে থাকি। এই বুঝি কখন গুম হয়ে যাই। পদ্মার জলে ভেসে যাবে আমার বিক্ষত দেহ। দেহের ভেতরে ইটের স্তুপ। তুই ভালোই আছিস সিধু। এত কিছু তোকে দেখতে হচ্ছেনা। নইলে যে তোর মন্দির পুড়ল; তোরা সংখ্যালঘু বলে তোদের ঘর বাড়ি পুড়ল, এ তুই কেমন করে সইতি বল। মাঝে মাঝে আমারও যেতে ইচ্ছে করে কিন্তু পারিনা। বড্ড ভয় করে আমার। এই নৈরাজ্যেও তবু মাথা উঁচু করে দাঁড়াই। প্রতিবাদ আমি করতে পারিনা সত্যি, কিন্তু ভীতি আমাকে আর স্পর্শ করেনা। সাহস আর ভীতির সাথে আঁতাত করে ফেলেছি। কিন্তু এভাবে আরও কতদিন। ওদিকে আরব রাজ্যে বসন্ত এল। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হল। আমরা শাহবাগে 'প্রজন্ম চত্ত্বর' স্রিষ্টি করলাম। আমাদের তবু সুদিন এলোনা সিধু। চারপাশে কেবলি পিঁপড়ের মত মানুষ মরেই চলেছে। আরও কত মরবে জানিনা। ভালো থাকতে গেলে কতগুলি লাশ লাগে আমি জানিন, কতগুলি গুম হত্যা করতে হয় জানিনা,কতগুলি বাড়ি পোড়াতে তাও জানিনা। এগুলো জানতে গেলে কার সাথে আঁতাত করতে হবে সেটাওতো জানা নেই। আমার তবে কি হবে সিধু! তবে কি আমাকেও তোর কাছে যেতে হবে?
তুই ভালো থাকিস সিধু। আমাকে আবার একটু বাইরে যেতে হবে।
ইতি তোর বন্ধু
২|
১৭ ই মে, ২০১৪ রাত ১:০৮
হাফিজ হিমালয় বলেছেন: ঠিকই বলেছেন। জানিনা এমন দ্রিশ্য দেখবার জন্য কতদিন অপেক্ষা করতে হবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ভালো লাগলো।
এপারের লোকেরা যদি এক হয় তবে ওপারে চিঠি লেখার দরকার পড়তো না