| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাফিজ হিমালয়
আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......
একটা রাত কী করে ভোর হয় সে শুধু রাতই জানে। রাতের বুকের চরে কত অভিমান যে জমা হয়ে আছে, তা কি আমরা ভেবেছি কখনো! হয়ত ভাববার অবসরই মেলেনি কখনো। রাত কি ভালবাসে, কেমন কাটাতে চায়, কাকে চায় কাকে চায়না, এ ব্যাপারখানা বোঝার সাধ্য আমার নেই। আচ্ছা! চাঁদ উঠলে ওর কেমন লাগে? নাকি অন্ধকারেই থাকতে চায় ও? তারা দেখতে ওর কেমন লাগে? আমার মত নিশ্চয়ই ওরও ভাল লাগে। যখন জোনাকীর দঙ্গল ওর নি:শঙ্গতায় ব্যাঘাত ঘটায় ও কি খুব রাগ করে! আচ্ছা, ওর বুকে কেমন তরো অভিমান, কতখানি অভিমান? আমার ময়না পাখির চেয়েও বেশী বুঝি! মন খারাপের রাতে ও কি করে? আমার ময়নাটাতো ওর বুকেই মুখ লুকিয়ে কাঁদে। আচ্ছা, আমার ময়নার দু:খে কি রাতেরও চোখে অশ্রু আসে! রাত যখন আসে সে নিশ্চয়ই খুব খুশি হয়। সারা দিনের চোখ ধাঁধানো আলোর পর একটুখানি নিজের মত করে চারপাশটা কে না দেখতে চায়! রাত আসে রাতের মত করে, রাতের কাছে রাতের কোন স্বার্থ নেই। কিন্তু মানুষের স্বার্থ আছে। এই রাতেই কত মানুষের রুটি তৈরী হয়, কত মানুষের বিবেক বিক্রি হয়ে যায়। শহরের অভিজাত শ্রেণীতে পৌঁছায় ট্রাক ড্রাইভারের ঘাম। তথাকথিত রাতের পাখিরা শুষে নেয় কোন দু:খি মানুষের জমে থাকা ব্যথা। আমাদের সকল ক্লান্তি মুছে দিয়ে নিজেকে আবার আলোর কাছে সঁপে দেয়। মানুষ একটা সময় ঘরে ফেরা বন্ধ করে দেয়। কিন্ত রাত তার নিয়ম বদলায়না। প্রেমিকা আসবার কথা বলে চলে যায়। রাত তার কথা রাখে। ইদানিং রাতের বুকেও কষ্ট জমে থাকে। এক শ্রেণীর নাক উঁচু মানুষেরা রাতের বুকে আলো জ্বালিয়ে রাখে। কষ্ট হয়না বলো, গোপন ব্যাপার বলে একটা কথা তো সবার মধ্যেই থাকে, নাকি?
©somewhere in net ltd.