| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাফিজ হিমালয়
আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......
কেটে গেছে কতকাল -
মিছেমিছি শব্দের খেলায়
মিথ্যে প্রতিশ্রুতি,
মিথ্যে কাছে টানবার বাসনায়। কেবল
এই দুটি হাত ধরে-
মায়াহীন মরুর উদ্দ্যানে একখন্ড
সবুজ জমিন পাবার আশায় মুহূর্মুহূ ছুঁয়ে গেছি -
টানাটানি-ছেড়াছেড়ি কেবল
একরোখা জেদাজেদি
করেই চলেছি অনন্তকাল যেন -----
হিসেব কখনো হয়নি করা
হিসেব হয়না তোমার -আমার মাঝে
কেবল উন্মত্ততা হয় - বালিয়াড়ির উপর গড়াগড়ি
আমার উষ্ণ বুকে তোমার নরম বুক, বেমানান যদিও,
আমি তবুও তোমার চিবুক স্পর্শ করি, তুমি যন্ত্রনা পাও, আমি উল্লসিত হই।
তোমার অক্ষি গোলক থেকে ঠিকরে বেরোয় প্রাগৈতিহাসিক উচ্ছলতা ।
আমি ছটফট করি হিংসায়, আর তোমার চিবুক বেয়ে নামে আমার জন্যভালোবাসা।
©somewhere in net ltd.