| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাফিজ হিমালয়
আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......
এই মধ্যরাতে জোস্নার তলে দাঁড়িয়ে নিজকে বড্ড বেশী অলৌকিক মনে হয়। এই শক্তিহীন ফুরফুরে বাতাস আমাকে কোথায় নিয়ে যাবার ষড়যন্ত্রে মত্ত! আমি যে এই মর্ত্যলোক বিনে অন্য কোথাও যেতে চাইনা। একদিন বাবা আমাকে বলেছিল, 'কি হতে চাস?' আমি কোন উত্তর দিতে পারিনি। চুপ করে দাঁড়িয়ে ছিলাম। মাথা নিচু করে পায়ের আঙ্গুল খুটতে খুটতে ভেবেছিলাম, আমি কে?? এখানে কেন এসেছি? আমার উদ্দেশ্য কি? কি হব আমি? নিজেকে অযুতবার প্রশ্ন করেও, হাজারটা পেশার তালিকা করেও নিজের নামটা কোথাও লেখাতে পারিনি। কেন পারিনি জানিনা। আজ এত বছর পরেও এই জোস্নার নিচে দাঁড়িয়ে মনে হয়, আমার আসলে কিছুই করবার নেই। চাঁদনী রাতের ম্রিদু হাওয়ায় দৈবিক ভেসে যাওয়ার জন্যই আমার জন্ম হয়েছে।
©somewhere in net ltd.