নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখনিই হোক মানবতার শ্রেষ্ঠ হাতিয়ার

মি কেবল ছক কেটে যাই, কোন মন্ত্রে যে তোকে ধরআমি কেবল ছক কেটে যাই, কোন মন্ত্রে যে তোকে ধরতে পাই

হাফিজ হিমালয়

আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......

হাফিজ হিমালয় › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলাগুলো

২০ শে মে, ২০১৪ রাত ১:৪৮

একদিন বড় হবার ইচ্ছে নিয়েই বড় হতে চেয়েছিলাম। কিন্তু আজ সত্যিই আর বড় হতে ইচ্ছে করেনা একদমই। কেন এমন হয়! ছোটবেলার বড় ভাবনাগুলো বড় হয়ে এমন ফ্যাকাশে হয়ে যায়! নিজেরি লজ্জা লাগে। সেই কি এই আমি?

একদিন কাউকে ভালবাসবার জন্য অনেক আয়োজন করেছি, ঈদের শুভেচ্ছায় একখানা কড়কড়ে ঈদ কার্ড পাঠাতে না পারলে জগতের সবচেয়ে দু:খি মানবে পরিনত হয়েছি! প্রেম হলনা বলে কতই না ছটফটানি! আবার অনেক কষ্টে যা একখানি জোটে, সেও যদি ফুরুত করে চলে গেল তো এলোমেলো লম্বা চুল দাড়ি ওয়ালা বিরাট একজন দেবদাসের সাথে পরিচয় হতে দেরি হতনা।

আর কাউকে কেমন লাগত আমি জানিনা। তবে আমার নিজেকে খুব দু:খি ভাবতে ভাল লাগত। সে অবশ্য ছোটবেলার কথা বলছি। ভাবতেই গা শিরশির করে ওঠে; সেই যে ভালবাসলাম আর ভুলতেই পারলামনা! কত কথা, কত স্মিতি! এখন তো প্রেমের স্থিতিকাল চাঁদের জন্ম মিত্যুর সাতে সম্পর্কিত। এনিয়ে আর কার কিই বা বলার আছে। তবে আয়োজন করে প্রেমিকার চোখের দিকে তাকিয়ে থাকার বদলে আমি যে আয়োজন করে জোস্না দেখি, এ কথা আমি এক হাজারবার বলতে চাই। প্রেমিকার ঠোঁটে চুম্বনের চেয়ে চায়ের কাপে চুমুক দিতেই যে আমার স্বর্গীয় তিপ্তি অনুভূত হয়, এ হয়ত আমি সারা জীবনেও কাউকে বিশ্বাস করাতে পারবনা। তাই তো আমি অবাক হয়ে নিজেকেই প্রশ্ন করি - এই সমুদ্রের পাড়ে বসে থাকা তুই কতটা বড়????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.