নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখনিই হোক মানবতার শ্রেষ্ঠ হাতিয়ার

মি কেবল ছক কেটে যাই, কোন মন্ত্রে যে তোকে ধরআমি কেবল ছক কেটে যাই, কোন মন্ত্রে যে তোকে ধরতে পাই

হাফিজ হিমালয়

আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......

হাফিজ হিমালয় › বিস্তারিত পোস্টঃ

এই অন্ধকার কবে কাটবে???

২৫ শে মে, ২০১৪ রাত ১:১৬

অদ্ভুত আঁধার নেমেছে চারপাশে। গরমে হাঁসফাঁস অবস্থা। নির্লজ্জ বিদ্যুতও যেন নিষ্ঠুর বালিকার মত। আমার রাত আজ অন্ধকার, আমার দিন আজ অন্ধকার্। এই আমার বাংলাদেশ। এখানে কেউ খাল কেটে কুমির আনে। আর কেউ কেঁচোর বদলে সাপকে নিমন্ত্রণ করে। কেউবা আবার দুধ কলা দিয়ে কেউটে পুষিয়ে রাখে। কিন্তু বেলা শেষে সেই কেউটেই সর্বনাষের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের অনেকেরই অনেক ধরণের শখ থাকে। কেউ বিদেশী কুকুর পোঁষে। কেউ পাখি পোঁষে। খাঁচায় ভরা অনেক রকমের রং বেরং এর পাখি। দেখলেই মন ফুরফুরে যায়। কেউ আবার আস্ত চিড়িয়াখানাই বানিয়ে ফেলে। সেখানে স্থান পায় নিষিদ্ধ হরিনসহ বাঘ,অজগর এবং নানান রকম প্রাণী। শখ বিলাসী মানসিকতার পরিচায়ক। একজন মানুষের মানসিক এবং আর্থিক অবস্থান বুঝতে তার শখের বাইরে আর কিছু না জনলেও চলে। কিছু আনাড়ী মানুষের শখও কম নয়। এরা নিত্যান্ত উচ্চবিত্তের সাথে টক্কর দেবার খামোখা চেষ্টা করে। তাতে নিজের ক্ষতিটাই বেশী। অনেক দামে একটা কুকুর কিনে বাড়িতে রাখল। আর সেটা যেখানে সেখানে 'ইয়ে ' করে দিল। উপরন্তু উটকো ঝামেলা এসে হাজির্। সভ্যতা এক রাতেই বদলে যায়নি। পশ্চিমা সাংস্কিতি আমরা শরীরে ধারণ করলেও নিজের দেশের সাংস্কিতিকেই বুকে লালন করি। তথাকথিত আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছি। কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। প্রকিতি সব সময় স্থির অবস্থায় থাকে। কোন কিছু যখন অতিরিক্ত হয়ে যায় সে প্রকিতির নিয়মেই ঝরে পড়ে। এখন হয়ত কিছু অতিরিক্ত মানুষের ঝরে পড়ার সময় হয়েছে। কলস পানি ভর্তি থাকাই ভাল। কম হলেও সমস্যা, উপচে পড়লেও সমস্যা। এই উভয় সংকট থেকে যত দ্রুত বের হয়ে আসা যায় ততই আমাদের জন্য মঙ্গলজনক। এই অমানিশা কেটে যাক। দেখি এক ঝকঝকে ভোর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.