| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাফিজ হিমালয়
আমি যেন এক ছুটন্ত ট্রেন। স্বপ্নের চোরাপথে হারিয়ে যাচ্ছি। আমার সঙ্গে অনেক মানুষ, ভিন্ন রকম স্বপ্ন নিয়ে। আমি যেন এক স্বপ্নের ফেরিওয়ালা্.......
একদিন আমাদের চালতা চত্বরে আকস্মিকভাবেই জমবে ভীড়,
আমি পকেট হাতড়াবো খুঁচরো পয়সার উপস্থিতির চমকে।
পদ্মের মত ফুটে থাকা আমড়া কিনে দেবার প্রবল বাসনা আমার,
অস্তিত্বহীন পয়সার সাথে ঝনঝনিয়ে হারিয়ে যায়। অপমানে
আমি পড়ন্ত সূর্যের মত ডুবে যেতে চাইলে, তুমি আমার টেনে ধরো কানের নিচে দুলতে থাকা চুল।
আমি বারবার পালাতে চাই ,
এই চালতা ছায়ার মায়া ভুলে অন্য কোন আম্র কানন কিংবা
অনন্তকাল নৌকোর পাটাতনে বসে লাল আকাশ ছোঁবার বাসনা আমার চিরকালের।
কিন্তু তোমার প্রেম আমার যেন অন্তরের চির উষ্ণতা।
তোমার আলিঙ্গন আমায় ভেজাতে থাকে আকন্ঠ।
তোমার রক্ত জবার মত ঠোঁটে আমি হারিয়ে যেতে থাকি প্রতি মুহূর্তে।
তাইতো আমার হয়না কোথাও যাওয়া।
আমার চুলে তোমার চুলে গাঁথ বিনুনী।
©somewhere in net ltd.