| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ
ফ্রিল্যান্স জার্নালিস্ট, শিক্ষক
পবিত্র কুরআনে তালাকের পর তিন মাস পর্যন্ত ‘ইদ্দত’ পালনের বিধানসংশ্লিষ্ট রহস্য ভেদ করে অপারবিস্ময়ে অভিভূত হন ভ্রুণ বিশেষজ্ঞ রবার্ট গিলাম। রবার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হেল্থ ইনস্টিটিউটে গবেষণারত আছেন। সম্প্রতি তিনি নিজের ইয়াহুদি ধর্ম ত্যাগ করে ইসলামের আলোকিত কাফেলায় শামিল হনÑরীতিমত প্রকাশ্য ঘোষণা দিয়েই। রবার্টের মন্তব্যÑ ‘পৃথিবীতে মুসলিম মহিলারাই পবিত্রতার শীর্ষে রয়েছেন।’ নারীদের সম্ভ্রমপ্রহরায় গোটা বিশের ইসলামের অবস্থান একক ও তুলনারহিত। অন্যকথায় ইসলামই নারীর প্রকৃত নিরাপদ আশ্রয়। তিনি স্বীকার করতে বাধ্য হন, ইসলামের বিধান বাস্তব অর্থেই স্বাস্থ্যবিধি ও বিজ্ঞানসম্মত। আর কুরআনই পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ যা নিজের মধ্যে এরূপ অসংখ্য গুঢ়রহস্য ধারণ করে আছে।
আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটে গবেষণারত ভ্রুণবিশেষজ্ঞ খ্যাতিমান ইয়াহুদি বিজ্ঞানী রবার্ট গত জুলাই মাসে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রায় পুরো জীবনটাই গাইনি ও ভ্রুণবিদ্যা সম্পর্কিত গবেষণায় ব্যয় করেছেন। তার জীবনের বড় অংশ কেটেছে প্রজনন প্রক্রিয়া, সন্তান জন্ম ও তার পূর্ববর্তী ধাপসমূহ, জরায়ুতে ভ্রুণের বেড়ে ওঠার বিভিন্ন পর্যায় ইত্যাদি সম্পর্কিত গবেষণাতে। মিসরীয় ওয়েবসাইট ‘আল মুহিত’ এর দেয়া তথ্য মতে, মিসরের ন্যাশনাল হেল্থ সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. আবদুল বাসেত তার নিজস্ব ওয়েবসাইটে লেখা এক নিবন্ধে বলেছেন, কুরআন অধ্যয়নই ইয়াহুদি বিজ্ঞানী রবার্ট গিলামের ইসলাম গ্রহণের পথ তৈরি করেছে। তাঁর চিন্তার রাজ্যে বিপ্লব এনেছে তালাকের পর স্ত্রীর পবিত্রতা অর্জনের জন্য তিন মাস অবধি ইদ্দত পালনের এর বিধানসম্বলিত আয়াত। বিখ্যাত এই বিজ্ঞানী আলোচ্য বিষয়ের আয়াতগুলো অধ্যয়ন করে অপার বিস্ময়ের স্রোতে ভেসেছেন। ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি আর কালক্ষেপণ করতে পারেন নি।
প্রতিবেদন মতে, রবার্ট যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ইয়াহুদিদের পরিচালিত একটি গাইনোলজিক্যাল ইনস্টিটিউটে ভ্রণগবেষণায় রত ছিলেন। গেল মাসে ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দিয়ে তিনি সকলকে অবাক করে দেন। তিনি শুধু ইসলাম গ্রহণ করেই থেমে যাননি বরং সঙ্গে সঙ্গে তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেনÑ‘মুসলিম নারীরাই পৃথিবী শ্রেষ্ঠ পবিত্র মহিলা। তাঁর ইসলাম গ্রহণের রহস্য কিনারা করতে অনেকেই অনুসন্ধানে নেমে পড়েছেন। বৃদ্ধ রবার্টকে ইসলামের দুর্বল করে ফেলার মতো বিষয়টা কী ছিল ? সেই কৌতুহল নিবারণে তৎপর হয়েছেন অনেকেই। সেই রহস্যের পর্দাটি উন্মোচন করেছেন মিসরীয় চিকিৎসক আবদুল বাসেত। তিনি বলেন, ইসলামে একজন নারী যদি বৈবাহিক বন্ধন ছিন্ন হবার পর আরেকজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেয়ার বেলায় তিন মাস অপেক্ষা করার বিধানসম্বলিত কুরআনের আয়াত ও হাদিসগুলোর অধ্যয়নই রবার্টের ইসলাম গ্রহণের কারণ। যেহেতু রবার্ট নিজস্ব গবেষণায় এ সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায় উপনীত হয়েছিলেন যে, তিন মাসের আগে জরায়ুতে ভ্রুণের আলামতসমূহ পরিস্কার বা নিঃশেষিত হয় না। এ সময়টি অতিবাহিত হবার পর জরায়ু সম্পূর্ণ পরিস্কার হয়ে যায় এবং নারী অপর স্বামীর বিবাহে আবদ্ধ হবার উপযুক্ত হয়ে উঠে। এ সময়টি অতিক্রান্ত হবার আগেই যদি মেয়েটি নতুন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে তখন পূর্বের শুক্রাণু জরায়ুতে থেকে যাওয়ার সম্ভাবনা আছে যা মারাত্মক ক্ষতিকর বিবেচিত হয়। চিকিৎসাবিদ্যা ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণে একজন স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবার পর অথবা অন্যকোনও পন্থায় শারীরিক সম্পর্ক স্থাপিত হবার পর উল্লিখিত পুরো সময়টি বিরতি না দিয়ে পরবর্তী স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে তখন তা গর্ভবতী মা এবং নবজাতক উভয়ের জন্য নানান বিপদের ঝুঁকি বহন করে। এর ফলে স্বাস্থ্যগত বিবিধ সমস্যার সংক্রমণ ঘটে এবং এক পর্যায়ে রোগগুলো বংশপরম্পরায় বয়ে বেড়াতে হয়।
কুরআন যখন কঠোরভাবে নিষেধ করলো যে, কোনও নারী স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ইদ্দতের সময়টি সম্পূর্ণ শেষ হবার আগে যেন কোনোক্রমেই পরবর্তী স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হয় এবং হাদিসেও যখন নির্দেশনা প্রদান করা হল যে, ‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান এনেছে সে যেন অন্যের ক্ষেতে সেচ না দেয়।’ অর্থাৎ ইদ্দত শেষ হবার আগে যেন তালাকপ্রাপ্তা নারীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ না হয়। ডা. রবার্ট আমেরিকায় আফ্রিকান অভিবাসী মুসলিম নারীদের ওপর ব্যাপক অনুসন্ধান চালিয়ে বিবাহিত মহিলাদের জরায়ুতে কেবলই একজন পুরুষের (স্বামী) শুক্রাণুর অস্তিত্ব মিলেছে। অথচ মার্কিন সমাজে বেড়েওঠা হাজার হাজার উন্মুক্ত জীবনযাপনে অভ্যস্ত অমুসলিম নারীর জরায়ুর অবস্থা তার সম্পূর্ণ বিপরীত। এতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন, আমেরিকান ও ইউরোপীয় নারীদের সঙ্গে একাধিক পুরুষের যৌনসম্পর্কের রেওয়াজ চালু আছে। অন্যদিকে ইসলামি অনুশাসন মেনে চলেন এমন মুসলিম নারীরা তো প্রথমত, বিয়েবহির্ভূত যৌনসম্পর্ক বৈধই মনে করে না। দ্বিতীয়ত, একজন স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও তিন মাস অপেক্ষা না করে নতুন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে না। প্রতিবেদনের বরাতে জানা গেছে, বিষয়টিতে নিকটজনদের অবস্থা যাঁচাই করতে গিয়ে উঠে আসা হতাশাব্যঞ্জক রিপোর্টে পশ্চিমা সমাজের অন্তর্নিহিত চেহারা তাঁর মনকে আরও বিষিয়ে তোলে। খোদ নিজের তিন পুত্র সন্তানের মধ্যে কেবলই একজন তাঁর ঔরসজাত এই রিপোর্ট ছিল তার জন্যে বজ্রঘাততূল্য। পরিশেষে তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছুলেনÑ মুসলিম নারীরাই পৃথিবীর শ্রেষ্ঠ সতী ও পবিত্র নারী। তিনি যেই হারানো সম্পদের খোঁজে জ্ঞান-বিজ্ঞানের অলিগলি তন্ন তন্ন করেছেন তা কতো সরল ও ঋজুভাষায় কুরআনের আয়াতে বিবৃত হয়েছে, হাদিসের প্রাঞ্জল ভাষায় বর্ণিত হয়েছেÑ এ বিস্ময়ের ধাক্কা তাঁকে পৌঁছে দেয় অন্য ভূবনের অবারিত দরোজায়। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিল আলোকিত জীবনের সুবহেসাদিক।
সূত্র : দৈনিক উম্মত (উর্দূ), ২৫ আগস্ট, ২০১২, করাচি।
খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ
০১৯১২১৪৫৭২৮
চট্টগ্রামÑ ২৭.০৮.২০১২
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
এস. এম. রায়হান বলেছেন: সূত্র : দৈনিক উম্মত (উর্দূ), ২৫ আগস্ট, ২০১২, করাচি।
অন্য কোনো লিঙ্ক দেন।
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
কলাবাগান১ বলেছেন: বোগাস এর ও একটা সীমা থাকে..........। সূত্র : দৈনিক উম্মত (উর্দূ),
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ বলেছেন: http://www.deeneislam.com/
৪|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
খাইয়া কামনাই বলেছেন: তিন মাস ইদ্দতের কারণটা আগে থেকেই জানতাম ,এটা একজনের ইসলাম গ্রহনের কারন হতে পারে সুনে ভালই লাগছে।
যেমনি ভাবে প্রফেস্যর কিথ মুর ইসলাম গ্রহন করেছেন ভ্রুন বিদ্যা নিয়ে গবেষণা করে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ বলেছেন: যারা এই ঘটনার সূত্র জানতে চাচ্ছেন তাদেরকে বলছি আপনারা গুগুলে
robert gilham islam লিখে সার্চ দিন তাহলে অনেক সাইট পাবেন পক্ষে-বিপক্ষের। তবে সবার আগে এই সাইট থেকে আগে ঘুরে আসুন, একটি নিরপেক্ষ বিশ্লেষণ জানতে হলে।
তবে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করতে সাবধান
৫|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
ডিগবাজি বলেছেন: সূত্র : দৈনিক উম্মত (উর্দূ), ২৫ আগস্ট, ২০১২, করাচি।
অন্য কোনো লিঙ্ক দেন।
এসব খবর তো মুল মিডিয়া এড়িয়ে চলে, কারন টা নিশ্চয় বুঝেন। তবে মুল কথা হচ্ছে ইসলাম বড় এটা র প্রচার ইহুদি মুসলিম হয়েছে তা দিয়ে প্রমান করা নিস্প্রয়োজোন
৬|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মূসা আলকাজেম বলেছেন:
যারা এই ঘটনার সূত্র জানতে চাচ্ছেন তাদেরকে বলছি আপনারা গুগুলে
robert gilham islam লিখে সার্চ দিন তাহলে অনেক সাইট পাবেন পক্ষে-বিপক্ষের। তবে সবার আগে এই সাইট থেকে আগে ঘুরে আসুন, একটি নিরপেক্ষ বিশ্লেষণ জানতে হলে।
তবে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করতে সাবধান
৭|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
বাঙাল শিক্ষক বলেছেন: Click This Link
৮|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
বাঙাল শিক্ষক বলেছেন: http://www.youtube.com/watch?v=MmyMMy_cC8Q
৯|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
বাঙাল শিক্ষক বলেছেন: দু;খিত, ইউটিউবে অন্য রবার্ট
Click This Link
১০|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ বলেছেন: লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। মুসা আলকাজেম, বাঙাল শিক্ষককে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যের পক্ষে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: বিজ্ঞানের চরম উন্নতি হয়েছে মূলত কুরআন নাযিলের পর থেকেই কারণ বিজ্ঞানের মূল মূল বিষয় সমূহ কুরআনে উল্ল্যেখ করা হয়েছে।