| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আরিফুল হাসান
সত্য ও সুন্দরের পথে :-)
আমরা সবাই দেশকে ভালোবাসি | এই ভালোবাসার মাঝে অনেক আবেগ জড়িয়ে আছে | আমরা চাই এই আবেগগুলো শুধু মুখের ফুলঝুরি না হয়ে কাজে ফলুক | কিন্তু সুযোগ কোখায় | টিভিটি যখন চালু করবেন তখন বিদেশী চ্যানেলগুলোর মাঝে নিজের দেশের চ্যানেলের কথাতো ভুলে যাই | তখন প্রশ্ন আসে আপনার দেশের প্রতি আপনার ভালোবাসার সততা নিয়ে | না হয় একটি বাংলাদেশী চ্যানেলের প্রোগ্রাম ভালো নেই | অন্য একটি চ্যানেলে যান | চ্যানেল তো আর কম হচ্ছে না | যদি একেবারেই না হয়, তাহলে? চ্যানেলগুলোকে চিঠি দিন | আপনার চাহিদা বলুন | একজন না একজন আপনার কথা অবশ্যই শুনবে | নিজের , নিজের দেশের ভালোটা তো আপনাকেই বুঝতে হবে তাই না !
আমার একটি ক্ষুদ্র প্রয়াস। দেশী পন্যের তালিকা নিয়ে একটি সাইট করার | পকেটের অবস্থা তেমন ভালো না | তাই ব্লগারকেই হোস্টিং হিসেবে বেছে নিয়েছি | চেষ্টা করছি কাঁচাহাতে সব করতে | বিডিপ্রোডাক্টস২৪ ডটকম , ফেসবুক পেজ - লিংক , যেখানে আপনি হয়ত সব না কিছুটা হলেও ধারনা পাবেন দেশী পন্যের তালিকা নিয়ে | হয়ত বলবেন , দেশী পন্যের মান খারাপ | ব্যবহার করেছেন কখনও? না করলে করুন, তারপর সমালোচনা করুন | আর পন্যগুলো তো আমাদেরই, তাই না? কোমপানিগুলোকে জানান আপনার চাহিদার কথা | ওরা কখনও সমালোচনা পেয়েছে কিনা সন্দেহ | জানাতে থাকুন, ওরা মানে পরিবর্তন আনবেই | আপনি যদি আপনার ব্যবহারকৃত কোন বাংলাদেশী পন্যের সম্পর্কে জানাতে চান, তাহলে মেইল করুন আমাদের , কমেন্ট করুন আমাদের সাইটে | এগুলো ওদের নজর কারবেই | শুধু পুঁথিতে যেন লেখা না থাকে " দেশী পন্য কিনে হউন ধন্য ", আমরা যেন তা বাস্তবে রুপদান করি |
---পরবর্তি পোস্ট রি-ব্রান্ডিং নিয়ে ( উদাহরণস্বরূপঃ ওয়ালটন )
©somewhere in net ltd.