নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তন করতে এসেছি, পরিবর্তিত হতে নয় |

পরিবর্তন করতে এসেছি, পরিবর্তিত হতে নয় |

মোঃ আরিফুল হাসান

সত্য ও সুন্দরের পথে :-)

মোঃ আরিফুল হাসান › বিস্তারিত পোস্টঃ

রিব্রান্ডিং: একটি বিপনন কৌশল

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রিব্রান্ডিং (Rebranding) প্রতিষ্ঠিত ব্রান্ডের জন্য একটি বিপনন কৌশল যা একটি নতুন নাম, শব্দ, প্রতীক বা নকশার সাথে সমন্বয় করা হয় তার ভোক্তা, বিনিয়োগকারী, এবং প্রতিযোগীদের মনে যা তাকে একটি নতুন কিন্তু ভিন্ন পরিচয় এনে দেয় | কৌশলগতভাবে এ ধরনের পরিবর্তন একটি ব্রান্ডের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে করা হয় | মাঝে মাঝে আবার এ ধরনের কৌশল কোন ব্রান্ডের পূর্বের নেতিবাচক ধারনা থেকে উত্তরন ঘটিয়ে বিপনন সাফল্য এনে রাখতে সাহায্য করে |



রিব্রান্ডিং নতুন কোন পন্য, পুরনো পন্য এমনকি ভবিষ্যৎ পন্যের জন্য করা যেতে পারে | এ প্রক্রিয়া অনিচ্ছাকৃত ভুল শুধরাবার জন্য জরুরী ভিত্তিতে করা যেতে পারে | বাংলাদেশে রিব্রান্ডিং পন্যের ভিতর ওয়ালটন , সিম্ফনি আলোচিত নাম |



করপোরেট রিব্রান্ডিং:



বাংলাদেশে করপোরেট রিব্রান্ডিং বহু আগে থেকে চর্চা করা হচ্ছে | অনেক করপোরেট কোম্পানি তাদের মালিকা পরিবর্তন, প্রচলিত নেতিবাচক ধারণা থেকে মুক্তি পেতে রিব্রান্ডিং করেছেন | Islamic Bank Ltd. এর পূর্ববর্তী নামে ছিল The Oriental Bank Ltd. এটা অনেকেই জানেন | কিন্তু এর আগেও এর নাম ছিল Al Baraka Bank Ltd. | স্বভাবতই এর পিছনে কারন ছিল মালিকানা, গভর্নিং বডি বদল |



করপোরেট মার্কেটে কেন রিব্রান্ডিং প্রয়োজন?



প্রতিযোগীদের সাথে পার্থক্য তৈরীর জন্যঃ



যে কোন পন্যের বিপননে প্রতিযোগীতার সম্মুখীন হওয়া স্বাভাবিক | প্রতিযোগীদের সাথে পার্থক্য তৈরী করে ভোক্তাদের সহজে আকর্ষণ করা যায় | আর পার্থক্য তৈরী করার একটি ভালো কৌশল হচ্ছে রিব্রান্ডিং | বিশেষ করে আর্থিক সেবা প্রতিষ্ঠান শিল্পে প্রতিযোগীদের সাথে পার্থক্য তৈরীর বিকল্প নেই |



নেতিবাচক ধারনা হ্রাসেঃ







অনেকেই বিপনন কৌশলে পূর্ববর্তী ভুলের জন্য ভোক্তাদের মনে নেতিবাচক ধারনার জন্ম দেন | এই ধারনা থেকে উত্তরণের জন্য রিব্রান্ডিং একটি ভালো কৌশল | বিপনন কৌশলে পরিবর্তন এনে রিব্রান্ডিং পন্থা অবলম্বন করার মাধ্যমে সাফল্যের একটি নতুন দরজা তৈরী করা সম্ভব | মাইক্রোসফট রিব্রান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জনের জন্য একটি Mentor.



মার্কেট শেয়ার হারানোঃ





মার্কেটে শেয়ার হারানোর প্রতিক্রিয়া হিসেবে রিব্রান্ডিং একটি সাধারণ কৌশল | কারন হিসেবে মার্কেট শেয়ার হারানোর কারণে ভোক্তাদের নিকট তার চাহিদা অভাবনীয় হ্রাসকে দায়ী করা যায় | এসব কোম্পানী রিব্রান্ডিং এর মাধ্যমে এমন একটা অবস্থা তৈরী করে যে মার্কেটে তাদের ভালো অবস্থান রয়েছে | এতে করে কোম্পানী ঐ অবস্থা থেকে উত্তরণের একটি ভালো পথ পেয়ে যায় | বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এমনকি আমাদের দেশে এধরনের কোম্পানীর সংখ্যা নেহাত কম নয় | বিশ্বখ্যাত Apple কোম্পানী ১৯৯৭ সালে একই অবস্থায় পড়ে যায় এবং রিব্রান্ডিং এর এই কৌশলের মাধ্যমে আজ এই শক্ত অবস্থানে এসেছে |



জরুরী অবস্থায়ঃ



জরুরী ভিত্তিতে কোম্পানীর তার দেঊলিয়া অবস্থা ঠেকানোর জন্য রিব্রান্ডিং করতে পারে | এতে তার ব্রান্ডের বিভাজনের মাধ্যামে নতুন নতুন ব্রান্ড সৃষ্টির মাধ্যামে নিজের শক্ত অবস্থান তৈরী করতে পারে | বাংলাদেশের বড় বড় কোম্পনী সমূহ তাদের বিভিন্ন পন্যের জন্য ভিন্ন ভিন্ন নামের পিছনে এই কৌশলটি অনেক কাজের |



পন্যের রিব্রান্ডিং:



একই কোম্পনীর একই পন্য মার্কেটে ভিন্ন ভিন্ন ভোক্তাদের লক্ষ্য করে ছাড়া হয় | একে Market Segmentation বলা হয় | আর এই কৌশল যদি ভিন্ন ভিন্ন পন্যের জন্য আলাদাভাবে প্রত্যেকটি মার্কেটে তাৎপর্যপূর্ণভাবে অফার করা হয় তাকে Market Differentiation বলে | বাংলাদেশের আকিজ় টোবাকো কোম্পানী তাদের প্রত্যকেটি তামাকপন্যের জন্য আলাদা আলাদা নামকরন করেছে | আর এগুলোর আলাদা আলাদা ভোক্তাও রয়েছে |



SME রিব্রান্ডিং:



ছোট বা মাঝারি এন্টারপ্রাইজ় গুলো মার্কেটে প্রথমেই বড় বড় কোম্পনীর সাথে প্রতিযোগীতার সম্মুখীন হয় | আর প্রথম ধাক্কাতেই তা হারিয়ে যায় | রিব্রান্ডিং এর মাধ্যমে শক্ত ইমেজ তাকে মার্কেটে তাকে আলাদা পরিচিতিএনে দেয় | এই কৌশল যেমন বড় বড় কোম্পানীর জন্য মার্কেট হারানোর কারন হতে পারে তেমনি ছোট ছোট কোম্পানীর জন্য এতে নতুন নতুন ভোক্তা তৈরী করতে পারে | বাংলাদেশের পোশাকের ব্রান্ডগুলো এক্ষেত্রে খুব ভালো অবস্থান তৈরী করেছে | Cats Eye এর নিজস্ব ব্রান্ডের পাশাপাশি Moonsoon Rain ভালো ভোক্তাবাজার সৃষ্টি করেছে |



_____________________________________



ভালো লাগলে শেয়ার করুন | If you like it share it please

______________________________________



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.