| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান আল জামী
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
আলুথালু রোদের ভিতর
তোমার চোখের দীপ রিনিঝিনি রিনি
নূপুরের সুর ভাজে ;
দুপুরের আড়ভাঙা নদী !
চোখের উজানে কিছু মেঘ
বোধের উঠোন ভেঙে তারাদের মাঠে
নেমে যায় অনুবার ;
ভরাসুর পাখিদের ডানা !
গোধুলির ধুলিকণা ওড়ে
তোমার চোখের দীপ - তারার প্রপাত
অরূপাক্ষ ; ছায়া দেয়
বুকের বিসারে এলোমেলো ।
২|
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
জাহিদ অনিক বলেছেন:
গোধুলির ধুলিকণা ওড়ে
তোমার চোখের দীপ - তারার প্রপাত
অরূপাক্ষ ; সুন্দর !
আলুথালু এলোকেশ পড়েছি; আলুথালু সুর্যটা কি রকম ?
৩|
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৮
নীল মনি বলেছেন: সুন্দর সুন্দর
☺
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর সুন্দর!!