নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসি মুখের হাসজারু

হাসজারু

হাস নই আমি, নই সজারু, তবু নই অচেনা, হাসির আমি, হাসির তুমি, ব্লগ দিয়ে যায় চেনা।

হাসজারু › বিস্তারিত পোস্টঃ

নীল আমি

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

নীল সুতোয় গাথছি আমি

সুখের পুতির মালা,

সেই মালাটা খুব ই নাজুক,

ছিড়ছে সাঝের বেলা।



নীল সুতোটা রাখছি

তবু অনেক যত্ন করে,

রং বেরং এর সুখের পুতি

কুড়িয়ে নেব পরে।



এক জন এসে বলল আমায়,

গোলাপি রং এর সুখের সুতো নেবে?

হরেক রং এর সুখের পুতি

সঙ্গে নিয়ে যাবে?



বললাম, থাক, লাগবে না,

থাকুক না হয় আনন্দ সুখ

একটু খানি কম ই,

নীল সুতো টা বদলে গেলে

বদলে যাব আমি।







মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: বাহ!

২| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

হাসজারু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

শান্তির দেবদূত বলেছেন: গানের মত মনে হল, বেশ লিখেছেন।

আপনার বাবুটা ত মনে হয় মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে। স্কুলে দিয়েছেন ? আপনিত আগে সুন্দর সুন্দর কল্পগল্প লিখতেন। আবার নিয়মিত লেখালেখি শুরু করবে আশা করি।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১২

হাসজারু বলেছেন: গানের মত? :)
মেয়ের বয়স তিন। এখনও স্কুলে দিইনি। তেমন সময় পাই না বলে কল্পগল্প লিখিনা। তবে পড়তে ভালবাসি।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.