| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসজারু
হাস নই আমি, নই সজারু, তবু নই অচেনা, হাসির আমি, হাসির তুমি, ব্লগ দিয়ে যায় চেনা।
মা, ঘরটা তোমার যেমন ই হোক,
তেমন টাকেই ভালবাসি।
হোক না সে ঘর একটু ছোট,
থাকি সবাই পাশাপাশি।
মাঝে মাঝে অন্ধকার
লোডশেডিং এর খেয়ালে,
তখন এসে চাঁদের আলো
নকশা আঁকে দেয়ালে।
চরম গরমে যখন
দখিন হাওয়া আসে,
মনে হয় মা আমায়
অনেক ভালবাসে।
অনেক দিনের খরার পরে
বর্ষা যখন নামে,
সূর্যের দাবদাহ
তখন ই তো থামে।
কিন্তু মাগো, খারাপ লাগে
যখন তোমার বাড়ি,
তোমার সব ছেলেরা দেখি
করছে কাড়াকাড়ি।
কষ্টগুলো আছে বলেই
সুখে বেশি হাসি,
ভাল মন্দ সব মিলিয়ে
মা, তোমায় ভালবাসি।
২|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
হাসজারু বলেছেন: অনেক ধন্যবাদ :-) :-) :-D
৩|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
শান্তির দেবদূত বলেছেন: ভাল লাগল, আপনাকে রেগুলার হতে দেখে ভাল লাগল।
৪|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৮
হাসজারু বলেছেন:
ধন্যবাদ।
নেটের অবস্থা দেখে রেগুলার হতে ইচ্ছে করছে না ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৬
খেয়া ঘাট বলেছেন: খুউব, খুউব সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস। যদিও লাইক বাটনটা কাজ করছেনা আমার কম্পিউটার থেকে।