| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসজারু
হাস নই আমি, নই সজারু, তবু নই অচেনা, হাসির আমি, হাসির তুমি, ব্লগ দিয়ে যায় চেনা।
নিজেকে প্লাগড ইন করল আইরা ।
চোখের সামনে এখন পাহাড়ী উপত্যকা। এই এলাকাটা আইরার খুব প্রিয়। দূরে পর্বত চূড়ায় তুষারের উপর রোদ পড়েছে। নিচে ঘন ঝাউ বন। মাঝ খানে অনেক খানি জায়গায় সবুজ ঘাস বনে নীল নীল ফুল ফুটেছে।
একে একে সবাই আসছে। হাসি মুখে সবার সাথে আলাপ পরিচয় হল। চার পাশে বুনো গোলাপের সুবাস।
এক শ জনের মত মানুষ। দিন দিন সংখ্যাটা কমে যাচ্ছে কেন, ভাবছে আইরা।
এখন সবাই প্লাগ-ইন হয়েই থাকতে ভালবাসে। কাজের সময়, সামাজিকতার সময়, বিনোদনের সময়।
মাঝে মাঝে অবশ্য কিছু বিব্রতকর মূহুর্তের সামনে পড়তে হয়। কিছু মানুষ এখানে এসে পাগলামি করে।
এখন সামনে সমুদ্র দেখা যাচ্ছে। বড় বড় ঢেউ এর পিছনে মস্ত বড় সূর্যটা ওই যে ডুবে যাচ্ছে। দেখলেই মনটা ভাল হয়ে যায়। আইরার ইচ্ছে করছে সাগরের পানিতে পা ডুবিয়ে হাটতে।
আজো একটা পাগলকে দেখা যাচ্ছে। হাত পা ছুড়ছে অদ্ভুত ভাবে আর চেচাচ্ছে। "ওরা আমাকে আটকে ফেলেছে, বের হতে পারছি না। বাচাঁও । "
পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পুলিশ হয় কারা ?
আইরার কেমন যেন অস্থির অস্থির লাগছে। আচ্ছা, এখানে আসার আগে ও কি যেন করছিল? মানে প্লাগড ইন হওয়ার আগে?
প্লাগড ইন হওয়ার আগে .....
প্লাগড ইন হওয়ার আগে .....
প্লাগড ইন হওয়ার আগে .....
কথাগুলো মাথার ভিতর চক্রাকারে ঘুরতে লাগল।
" যাহ, আরেকটা ব্রেন সর্ট সার্কিট হয়ে গেল। এই মানুষ গুলো এদের অসাধারন কল্পনা শক্তির কত অপচয় করে!! "
কে যেন বলে উঠল কোন এক অপার্থিব স্থান থেকে ..... ....
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
হাসজারু বলেছেন: ধন্যবাদ।
২|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
শান্তির দেবদূত বলেছেন: থিমটা কমন, তবে গুছিয়ে লিখেছেন। মনে হল হুট করে শেষ হয়ে গেছে, আরও জমিয়ে বিস্তারিত লেখা যেত।
আবার ব্লগে সাই-ফাই লিখছেন, এটাই মূল কথা, সামনে আরও ভাল ভাল কল্প-গল্প চাই। শুভেচ্ছা।
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২
হাসজারু বলেছেন: ঠিক বলেছেন। থিমটা কমন। আসলে অন্য কিছু লিখতে চাইছিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩|
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো....
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
হাসজারু বলেছেন: ধন্যবাদ।
৪|
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: অণু সায়েন্সফিকশন ভালো লেগেছে।
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
সাদা কালো এবং ধূসর বলেছেন: লেখা দেখে খুব ভালো লাগলো
শুভ জন্মদিন
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছবিগুলো সুন্দর