নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টং এর মামা

টং এর মামা › বিস্তারিত পোস্টঃ

অবশেষে দেশে ফিরে এলাম!

৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৩

অবশেষে চিকিৎসা শেষ করে দেশে ফিরে এলাম। সবার কাছে দোয়া চেয়েছিলাম। আপনাদের সবার দোয়ায় একদম সুস্থ হয়ে ফিরে এলাম :)



দেশের চিকিৎসা ব্যবস্থার সাথে দেশের বাইরের চিকিৎসা ব্যবস্থার তুলনা আমি করব না, আর সবার মত। বাইরে থেকে সুস্থ হয়ে দেশে ফিরেই মানুষ যেটা করে প্রথমেই সেটা হল আমাদের হসপিটাল এবং চিকিৎসা ব্যবস্থাকে আচ্ছামত গালিগালাজ। হ্যাঁ মানছি আমাদের দেশের হসপিটালগুলো সিঙ্গাপুরের মত ঝাঁ-তকতকে না। কিন্তু একবার কেউ চিন্তা করে দেখুন আমাদের দেশের জনসংখ্যার কথা। আমাদের হসপিটাল এর বারান্দা পর্যন্তে রোগীতে ভরে থাকে। এত ওভার-লোড নিয়ে কি আসলে ভালো সেবা দেয়া সম্ভব?



যাই হোক, যারা বাইরে যাবেন চিকিৎসা করাতে অথবা বারবার যেতে হবে চিকিৎসা কিংবা চেকআপের জন্যে তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিতে পারি। দেশের বাইরে গেলে যে সমস্যাটা সচরাচরই হয় সেটা হল আর্থিক সমস্যা। কেননা এখন বছরে ৭,০০০ ডলারের বেশি দেশের বাইরে নিয়ে যাওয়া যায় না; তাও আবার একবারে ৩,০০০ এর বেশী নয়। আর চিকিৎসার জন্য গেলে ২,০০০ - ৩,০০০ হাজার ডলার তো লেগেই যায়, তার সাথে আছে হোটেল-খাওয়া দাওয়া-যাতায়াতের খরচ। আর যদি আনপ্লান্ড কোনো চিকিৎসা বা অপারেশন লাগে (যা চিকিৎসার ক্ষেত্রে খুবই সম্ভব), তবে তো কথাই নেই। এক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের Resident Foreign Currency Deposit (RFCD) Account ব্যাবহারের। কেননা এই একাউন্ট থাকলে আপনি বাৎসরিক ট্রাভেল কোটার বাইরেও আরও অতিরিক্ত ডলার আপনার একাউন্টে রাখতে পারবেন এবং দেশের বাইরে গেলে খরচ করতে পারবেন। এতে কোন Account Maintenance Fee ও নেই । এই এ্যাকাউন্সাটের সাথে একটা ডেবিট কার্ডও আছে, যেটি দিয়ে যেকোন দেশের ভিসা এটিএম থেকে টাকা তোলা যায় এমনকি বিদেশের দোকানে কেনাকাটাও করা যায়। এই এ্যাকাউন্ট Yearly Travel Quota’র বাইরে। তাই টাকা তোলা, খরচ করা কিংবা জমা দেয়ারও কোনও লিমিট নেই। আর বাংলাদেশের প্রেক্ষিতে আরেকটা বড় সুবিধা হলো এই এ্যাকাউন্টের কার্ডটি দিয়ে লিগ্যালী অনলাইনে ট্রান্জাকশন করা যায়! সুতরাং চিকিৎসার জন্যে কিংবা অন্য কোন কারণে যাদের ঘনঘন দেশের বাইরে যাওয়া হয় তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই এ্যাকাউন্টটি খুবই কাজের বলেই মনে হয়েছে আমার কাছে।



কারও ভালো লাগলে এবং নতুন কিছু জানতে পারলে আমাকে জানাবেন। :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.