নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের পোস্ট-মন্তব্য-প্রতিমন্তব্য সবকিছুর দায়িত্ব এখন হইতে এক বন্ধুর নিকট অর্পিত হইল।

হেমায়েতপুরী

ব্লগের পোস্ট-মন্তব্য-প্রতিমন্তব্য সবকিছুর দায়িত্ব এখন হইতে এক বন্ধুর নিকট অর্পিত হইল।

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকাতরতা ঃ নটরডেম পর্ব

২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৩

উৎসর্গঃ Notre Dame Family



আমার দীর্ঘ জীবনের সবচেয়ে বড় পাওয়া পৃথিবী নামক এই অদ্ভুত গ্রহের সবচেয়ে সুন্দর দেশে সবচেয়ে ভালো বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ আর তারপরের পাওয়া হচ্ছে নটরডেম লাইফ।



ইদানীং প্রায়শই স্মৃতিকাতর হয়ে পড়ি। বুঝিনা কেন এমন হয়! নিজেকে প্রশ্ন করি। উত্তর পাই না। নটরডেম কলেজের পাশ দিয়ে যাবার সময় কেমন জানি লাগে। আবেগটা বুঝতে পারিনা। একদিন হঠাৎ করে ঢুকে পড়েছিলাম ক্যাম্পাসে, সঙ্গে ছিল প্রিয় বন্ধু !@@!502575। হঠাৎ নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়লাম। দু্থজন পুরোনো গল্প করি, কলেজ থেকে বেরিয়ে হেঁটে যাই জসীম উদ্দিন রোড, কমলাপুর প্ল্যাটফর্ম ধরে দু্থজনে হাঁটি। কমলাপুরের যে রেস্টুরেন্টে রাত ২-৩টায় গিয়ে কালাভূনা দিয়ে পরোটা খেতাম সেখানে গিয়ে বসি। আহা! আমার রঙীন দিনগুলো। মাঝে মাঝে মনে হয় বুড়ো হয়ে গেছি- ভাবনা-চেতনায়।



কবিতা ভালোবাসি অসম্ভব। দু্থএক লাইন নিজেও লিখেছি। কলেজের সাহিত্য পত্রিকায় একটা কবিতা দিয়েছিলাম। সোহেল স্যার আর তার সাঙ্গ-পাঙ্গরা কবিতায় এমনভাবে কলম নামের ছুরি চালিয়েছিল যে ছাপানো কবিতা হাতে আহাম্মকের মত চোখে জল এসেছিল- আমার সৃষ্টিকে আমূল বদলে দেয়া হয়েছে; আমার সন্তানকে আমি নিজেই চিনতে পারি না, কী কষ্ট! আবৃত্তি কাবের সাথে সংশ্লিষ্টতা ছিল। একটা কর্মশালায় অংশগ্রহণও করেছিলাম। কলেজে একবার আবৃত্তি প্রতিযোগিতায় পড়েছিলাম সুনীলের ুকেউ কথা রাখেনিচ্- দ্বিতীয় হয়েছিলাম। পরের বছর নিজের লেখা ুএকজন সামসুদ্দিন মাস্টারচ্ পড়লাম। পড়া শেষে সুশীল স্যার বললেন, ুআবার শেষের লাইনগুলো পড়োচ্। ভাবলাম আবৃত্তিতে ভুল হয়েছে- পড়লাম। পরদিন নোটিশবোর্ডে দেখি প্রথম হয়েছি। সামান্য পাওয়া, অথচ মুগ্ধতা! আসলে কোন প্রাপ্তিই ুদ্র নয়। কথা ছিল ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় কলেজের প্রতিনিধিত্ব করবো। করা হয়নি। রেডিওতে আবৃত্তি করার কথা ছিল। আমি জানতে পারি যেদিন আবৃত্তি সেদিন (অবশ্য নিজের দোষেই)। সেদিন মাত্র কুয়াকাটা ঘুরে ফিরেছি। রেডিওতে আবৃত্তি করা হয়নি। মারলিন ম্যাম খুব বকেছিলেন। ম্যামকে মনে পড়ে।



জহর স্যারের বাসায় গণিত পড়তে যেতাম। স্যার মাঝে মাঝে পান আনতে পাঠাতেন। স্যারের কথা খুব মনে পড়ে। মনে পড়ে জাহাঙ্গীর স্যারকে, টেরেন্স স্যার, মোকতার স্যার, মানিক স্যার, সুখেন্দু স্যার, বিশ্বজিৎ স্যার, আজমল স্যার, মিজান স্যার, ডিকে স্যার, সুশান্ত স্যার, মনোরঞ্জন স্যার, বিদ্যাসাগর স্যার, ল্যাব এর ব্রাদারদের এবং আরো কতোজনকে... কাউকে ভুলতে পারিনি।



মাঝে মাঝে মাঠে ক্রিকেট খেলতাম। কাসের টীমে জায়গা হতো না। ব্যাটিং করতাম না, বোলিং করতে গেলে প্রতি ওভারে গড়ে ১৫-২০ রান দেয় এমন বোলার কে চায়?



ক্যান্টিনে প্যাটিস খেতে অসম্ভব ভালো লাগতো। গ্রামের স্কুল থেকে আসা ছেলেরা অতি সুস্বাদু টমেটো(!!!) সসে চুবিয়ে চুবিয়ে সিঙ্গারা, বার্গার খেতো- দেখে হাসতাম। সেই গেঁয়ো সহপাঠীরা আজ কে কোথায় জানি না। মনে পড়ে যারা একসঙ্গে থাকতাম- মৃ, অমিত, সফিক, ছোটো বাবু, লজিক, মুনরি, আকাশকে... মনে পড়ে কারণে অকারণে ঘরোয়া হোটেলে যাওয়া, মধুমিতায় সিনেমা দেখা, কমলাপুর স্টেশনে সস্তা দরের সস্তা বই কেনা, ডালাস স্টুডিও, কাসের ফাঁকে বাইরে সিগারেট ফোকা। মনে পড়ে...



অনেক স্বপ্ন নিয়ে মেডিকেল ভর্তি পরীা দিয়েছিলাম। চান্স পাইনি। মনে কষ্ট নিয়ে ভর্তি হয়েছিলাম একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আর মাস কয়েক পর বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানবো। সহপাঠীরা, অনেক বন্ধুরা বলে, ুতুইতো টিচার হইয়া যাবিচ্। হায়! আর মাত্র কয়টা দিন, তারপর ছাত্রজীবন শেষে বাস্তব জীবনের রূঢ় ব্যস্ততা।



আমার পুরোনো দিনগুলোয় ফিরে যেতে খুব ইচ্ছে করে। কিন্তু পিছিয়ে যাবার সুযোগ কোথায়- সামনে যেতে হবে আরো সামনে- আরো। এখন দিন গুনি আর কতোদিন রইলো বাকি। একদিন হয়তো ইউনিভার্সিটি জীবনকে নিয়েও স্মৃতিকাতরতায় আক্রান্ত হবো। স্মৃতিগুলো মুছে ফেলতে পারলে ভালো হতো। স্মৃতিরা বড্ড যন্ত্রণা দেয়, কাঁদায়।

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১০

অতিথি বলেছেন: আপনি তো আমাকেও সেই দিনগুলির কথা মনে করিয়ে দিলেন । আপনি কোন সালে বের হয়েছেন? জানানো যাবে?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৭

আলী বলেছেন: GOOD CARRY ON stA....uNI

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৬

অতিথি বলেছেন: tired pothik,
u tooo....!!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১০

পরাগ জাফর বলেছেন: আপনি কোন সালের কোন গ্রুপের?
আমি 2003 এর এইচ.এস.সি পাশ করা এবং গ্রুপ-7

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১৩

অতিথি বলেছেন: পোষ্ট বাংলা ... কমেন্ট ইংরেজী ... কি বিষয় ?

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৩

অতিথি বলেছেন: ক্যারা রে...

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:১৯

নূর-ই-হাফসা বলেছেন: ভাল।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৯

অতিথি বলেছেন: klanto,
porag...
HSC-02. Group sobcheye mandamara-6.
zhoro bangla type korte onek kosto...tarporo..chesta koreci..
ali, apner khobor ace.
godhulee,eito amra....
hafsa, dhonnobad...

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৪

অতিথি বলেছেন: হারিয়ে গেলাম... সেদিনের ভালোলাগা ব্যথা গুলোতে......

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৬

অতিথি বলেছেন: ভালো লেগেছে রে খুব ভালো।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৮

পথিক!!!!!!! বলেছেন: আসুন এখানে আমরা অনেক নটরডেমিয়ান আছি, সবাই মিলে একটা নটর ডেম গ্রুপ খুলি। ..............

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪২

অতিথি বলেছেন: নটরডেম নিয়া কিছু কমুনা। হালায় আমারে 'নষ্ট' কইরা দিছে।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৩

হারাধন বলেছেন: জওরলাল কি এখনও বী রিমেমবার কয়

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৫

অতিথি বলেছেন: গোধূ,
নটর ডেম আমারে পুরাদস্তুর প্যাসিমিস্ট বানাইয়া দিছে.....

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৬

পথিক!!!!!!! বলেছেন: জওলোল স্যার তো বলতেন............কি কেনো কিভাবে হয় জানতে হবে ........

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫০

হারাধন বলেছেন: কি কও বী রিমেমবার কইয়া শুধু ডগ আপিসে পাঠাইয়া দিতো। তোগো সময় মকবুল আছিল অনেকর

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৫

অতিথি বলেছেন: [link|http://www.somewhereinblog.net/tushonblog/post/13602|bUi

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:০৪

অতিথি বলেছেন: ধুষর গোধুলি,
নটরডেমের স্মৃতি আমার কাছেও দূর্বিষহ ।
মনে করতে চাই না, পুরো সময় টাই আমার নষ্ট !

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৪

অতিথি বলেছেন: dhusor nosto hoar songa ki???
sobaike dhonnobad.
mreenmoy certificate tola dorkar,zaba naki....??

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৩০

পথিক!!!!!!! বলেছেন: আরও পাবে মৃন্ময়

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৫০

অতিথি বলেছেন: পথিক,
হু। আশা করি।

হৈম,
2+5 বছর তো হইয়া গেলো....

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৫২

অতিথি বলেছেন: galo........
zae.....
zacce.....

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:০৮

অতিথি বলেছেন: কোন এক কালে এন ডিসিতে ছিলাম মনে পড়ে

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৩

অতিথি বলেছেন: নয়া বোকাই,
কবেছিলেন??? স্বাক্ষর মারেন।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৩

অতিথি বলেছেন: bokai...
konkale???
mia zobbor likhtecen chalaia zan....

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৪

অতিথি বলেছেন: সময় পাই নারে নটরডেমিয়ান ভ্রাতা গণ। বোকা তো বুদ্দির অন্বেষায় সময় কেটে যায়। চেষ্টা করব।

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৭

অতিথি বলেছেন: bhai apne boka ami pagol...
zobbor...besh...besh.

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৮

অতিথি বলেছেন: কোন ব্যাচ আপাতোত বলা যাবেনা। .এইখানে কয়েকজন তাইলে চিনা ফেলাইবো। আমি একটু গোপনে থাকতে চাইছি।
আমি কয়েকজন কে চিনছি

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৫৪

অতিথি বলেছেন: boka dekha hobe 1din....

৩০| ০২ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩০

হেমায়েতপুরী বলেছেন: হে হে

৩১| ০৩ রা জুন, ২০০৭ রাত ১:২১

মনযূর মান্নান বলেছেন: ঢ়ৎড়ঁফ ঃড় নব ধ হড়ঃৎবফধসরধহ (প্প্ম্যপ্প্ম্বপ্প্ম্বপ্প্ম্য প্প্ব্রপ্প্বজ্জপ্প্বক্ষ প্প্বঙ্প্প্বষপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্বগু-প্প্বগুপ্প্ব্ত্র)

৩২| ০৩ রা জুন, ২০০৭ রাত ২:৩১

রাহা বলেছেন: আমাদের ছাগল সোহেলটা ছিলনা

৩৩| ০৩ রা জুন, ২০০৭ রাত ২:৪৬

রাহা বলেছেন: আমাদের সময় ছাগল সোহেলটা ছিলনা, তবে পতিতা বিলাসী (মিল্টন) আছিল

৩৪| ০৩ রা জুন, ২০০৭ রাত ৩:৪৬

শাহেনশাহ বলেছেন: ছাগল সোহেলটা আপনাদের ও জ্বালাইছে না!!!!

ওটা মানুষ না, কী যে ছিলো!!!!!!!!

তবে ২০০১ এর পরের ব্যাচ গুলার জন্য আফসোস হয়, কারন তারা dog কে dog এর মত পায় নি।

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৬

অহেতুক অকারণ বলেছেন: ২য় রেটিং আমিই দিলাম হেমা। এই স্মৃতি কাতরতা আমাকে আমার কলেজের কথা মনে করিয়ে দিলো, কত হাসি কত মজার মজার ঘটনা ঘটেছে আমার কলেজ জীবনে। এত সুন্দর করে হয়তো পারবো না লিখতে, তবে অনুপ্রানিত হলাম।
আমি নটরডেমিয়ান নই, পড়েছিলাম ঢাকার একটি সরকারী কলেজে।
মনে পড়ে সেই দিন গুলো, খুব..... খুব মনে পড়ে।

৩৬| ১৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

হেমায়েতপুরী বলেছেন: manush ohetuk,,,okarone sritikator....

৩৭| ১৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

ধুসর গোধূলি বলেছেন:
পাগলাগারদ, নটরডেমিয়ান গুরুপে যোগ দিছেন নি?

৩৮| ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

হেমায়েতপুরী বলেছেন: আমার পুরান দিন্গুলা... :(

৩৯| ০৯ ই মে, ২০১১ সকাল ১০:০৫

তৌফিক জোয়ার্দার বলেছেন: বেশ ভালো লাগল। ধন্যবাদ।

৪০| ০৯ ই মে, ২০১১ দুপুর ১:৪৬

উণ্মাদ তন্ময় বলেছেন: ভালো লাগলো

৪১| ০৯ ই মে, ২০১১ দুপুর ২:০১

এনটনি বলেছেন: অফিসে বসে কলেজের কথা মনে পড়ে গেল ... নটরডেম এর সময়টাই অদ্ভূত ... কোন কারনে গ্রুপ ৭ দেখতে পারতেন না টেরেন্স স্যার, হুদাই মাইর .... ক্যান্টিনের তেহারী সেকেন্ড ইয়ারের পছন্দের খাবার আমার। কলেজের অনুস্ঠান মানেই লাল দা এর পিছনে দৌড়ানো .... ফিজিক্স ল্যাব এর "মেক-আপ" আর কেমিস্ট্রি ল্যাব এর লবন মিলানো ... যা তা ...

৪২| ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:৪৯

ডাসট ইন দা উইনড বলেছেন: আহহ..সোনার খাঁচায় দিন গুলি মোর..................

৪৩| ২৭ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

সোহেল সি এস ই বলেছেন: আমি ০৩ ব্যাচ,গ্রুপ ৫

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.