| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রতিটি ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ প্রয়োজন। আসুন, আমরা সবাই নিজেকে সেন্সর করি। গড়ে তুলি একটি পজেটিভ ফেসবুক ওয়ার্ল্ড।
যেখানে কেউ পোস্ট করবে না কোন অস্ত্রধারীর ছবি। নির্যাতিত কোন শিশুর ছবিও দেবে না। কোন অনিয়ম হলে তার প্রতিবাদে লিখবে না কোন স্ট্যাটাস।
কেউ লিখতে চাইলে লিখবে, 'হোয়াট আ ওয়ান্ডারফুল ট্রাফিক জ্যাম' বা 'প্রশ্ন ফাঁস বড় বিষয় না, ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণই বড়' কিংবা, 'দুই চারটা মার্ডার বাদ দিলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো' ইত্যাদি।
সরকারি চাকুরেদের বেলায় বিধি-নিষেধ এসেছে ফেসবুক ব্যবহারে। যে কোন সময় আসতে পারে আপনার কিংবা আমার বেলাতেও। সুতরাং পরিচ্ছন্ন, কলঙ্কমুক্ত এবং সমালোচনাবিহীন ভার্চুয়াল ওয়ার্ল্ড এখন থেকেই গড়তে শুরু করি। না হলে হুট নিষেধাজ্ঞা এলে অভ্যস্ত হতে সময় লেগে যাবে।
২|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫২
ফেরদৌসা রুহী বলেছেন: আরো যে কত কিছু দেখতে হবে।
৩|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: আপনি কথাটা খারাপ বলেন নি। আমি এভাবেই চলি। সকল ধরণের ক্যাচালযুক্ত ঘটনা আমি এড়িয়ে চলি। [ক্রিকেট বাদে]
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
উদ্ভট