| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হমথ
My self is an Electronics and Telecommunication engineer.
বছর দুয়েক আগের কথা, অসময়ের চাকরিটা ছেড়ে আবার মাস্টার্স করতে ঢুকেছি! অসময়ের চাকরি বললাম কারণ সেই চাকরির কোনো বাধাধরা সময় ছিল না। চাকরিতে মন বসছিলনা তাই আবার পড়াশুনো। এবারের পরাশুনটা কেমন যেন অন্যরকম, আগেরমত বই এর মধ্যে আর সীমাবদ্ধ না। যখন যা মন চায় তাই করি, তাই শিখি । ইন্টারনেট ঘাটতে ঘাটতে হঠাত করে কেন জানি ব্লগ শব্দটা মাথায় ঢুকেগেল ! মাথায় ঢুকে গেল যে ব্লগ করতে হবে।
যেই কথা, সেই কাজ। ইন্টারনেট এ ঘাটাঘাটি শুরু হয়েগেল কি করে নিজের একটা ব্লগ করা যায় । বেশি খুজতে হলো না, পেয়েগেলাম গুগল এর ফ্রি ব্লগস্পট এ ব্লগ করার সুবিধা । যে জিমেল একাউন্ট তা ছিল ঐটা দিয়েই শুরু করে দিলাম ব্লগ করা। নিজে যেহেতু টেলিকম ইঞ্জিনিয়ার তাই ওই দিকেই একটু দুর্বলতা ছিল। সেই দুর্বলতা থেকে ব্লগ ও করলাম টেলিকম নিয়ে। একটা দুটো আর্টিকেল লেখা শুরু করলাম। তারপর জানতে পারলাম ব্লগ থেকে টাকা উপার্জন ও করা যায়। নেশা চাপলো কি করে করা যায় এই টাকা উপার্জন? আর একটু নেট ঘেটে জানতে পারলাম গুগল থেকে বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপন ব্লগ কে প্রদর্শন করলে সেই প্রদর্শিত বিজ্ঞাপন যদি কেউ ক্লিক করে তবে আমার একাউন্ট এ টাকা আসবে! যাক ভালো কথা । এর জন্য আবার গুগল এর কাছে আবেদন করতে হয়। তো আরো কিছু পোস্ট দিয়ে করলাম আবেদন। এক সপ্তাহ বাদে গুগল আবেদন মঞ্জুর করলো। প্রদর্শিত হলো বিজ্ঞাপন আমার ব্লগ এ।
এবার মহাবিপদ সব এ আছে কিন্তু ভিসিটর নাই ব্লগ এ! ফেইসবুক আর বন্ধুদের ইমেইল এ লিংক দিয়ে আর কতই ভিসিটর পাওয়া যায় । তাই এইবার আমার যুদ্ধ কি করে ভিসিটর বাড়ানো যায়? একমাত্র উপায় যদি মানুষ সার্চ দিয়ে আমার ব্লগ এর তথ্য আগে পায় তবেই ব্লগ এ ভিসিটর আসবে। তো ঘাটতে শুরু করলাম কি করে ভিসিটর বাড়ানো যায়। গুগল আমাকে কি যেন কি উত্তর দিল এস ই ও না কি জানি করতে হয়। তখন কিছুই বুঝি না গুগল কি বলে!?!
কিছু ইউটুবেএর ভিডিও দেখলাম, তারপর মাথায় কিছুটা ঢুকলো যে এস ই ও মানে এমন ভাবে, এমন শব্দ ব্যবহার করে আমার আর্টিকেল লিখতে হবে যাতে গুগল খুঁজে পায়। গুগল এর তো আর চোখ নাই, তাই উপযুক্ত শব্দের বিশ্লেসন করেই গুগল কে আমার আর্টিকেল খুজতে হবে।
এই সবকিছু মাথায় রেখে আরো কিছু তথ্য নিয়ে, ভালো ভালো ব্লগ পরে লেখা শুরু করলাম আমার নিজের ব্লগ এর জন্য! ও ব্লগটির নাম এ বলা হয় নি, ব্লগের নাম "টেলি ইনফো ", ব্লগস্পট এর ফ্রি ডোমেইন এর ব্লগ! বর্তমান পি আর এক, আগে তিন ছিল এখন অন্য ব্লগ এ কাজ করি তাই এইটার কমে গেছে ।
৮ মাস যাবার পরে দেখলাম অনেক শব্দ সার্চ দিলেই আমার ব্লগ আগে আসে, এর মধ্যে একটা , "আইপিএস প্রাইস ইন বাংলাদেশ "
১০ মাস পর প্রথম গুগল চেক তোলার সৌভাগ্য হয় ! এতে উত্সাহিত হয়ে শুরু করলাম আরো ৪ টা ব্লগ! সব ফ্রি ডোমেইন এ !সবগুলো ব্লগ এ একসঙ্গে কাজ করলাম। মোটামুটি ভালই ভিসিটর সব ব্লগ এ ।
এর পর তাইওয়ান সরকার এর বৃত্তি পেয়ে চলে আসলাম তাইওয়ান । মনে এখনো সেই ব্লগ। মনে সুপ্ত আশা যে একটা বড় টেকনোলজি ব্লগ করব !
স্বপ্ন থাকলে বোধহয় কোনো না কোনো ভাবে সত্যি হয়ে যায়। কিনে ফেললাম নিজের ডোমেইন এবং হোস্টিং ! শুরু করলাম নিজের , শুধুই নিজের টেকনোলজি ব্লগ "Tech N Techie "। ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম এ শুরু করলাম ব্লগ । নিজেই ব্লগের ডিসাইন করলাম, হেডার এর ব্যানার তৈরী করলাম , এস ই ও এবং ব্যাক লিংক করলাম সুরু পুরো দমে। তারপর গেস্ট পোস্ট চালু করলাম ! প্রথম আপডেট এই পি আর দুই , এলেক্জা তে অবস্থান ভালো!
প্রতিদিন অনেক গেস্ট পোস্ট পাই, উপার্জন অনেক ভালো ব্লগ থেকে। গুগল এর বিজ্ঞাপন, পেইড আর্টিকেল, বাক লিংক এবং আরো কিছু ভাবে টাকা উপার্জিত হয় এই ব্লগ থেকে !
নিজে পোস্ট করি প্রায় প্রতিদিন ই । ব্লগ দেখে যখন Ethos Data এর মত কোম্পানি রিভিউ লিখতে বলে তখন সত্যি অনেক ভালো লাগে ! অনেক ভিসিটর!
আসছে নববর্ষ, তাই সবার জন্য কিছু ওয়ালপেপার বানিয়ে দিয়েছি! নববর্ষ ১৪২০ দিয়ে সার্চ দিলে আমার ব্লগ টি আগে দেখাবে গুগল এ যেখান থেকে নিতে পারবেন নববর্ষের ওয়ালপেপার ও ইমেজ! সবার জন্য এটাই আমার নববর্ষের শুভেচ্ছা । আমার ব্লগ নিয়ে আমি এখন অনেক আশাবাদী! আরো অনেক কাজ বাকি। ব্লগ টাকে নিয়েযেতে চাই অন্য পর্যায় এ। পাশের দেশের "ডিজিটাল Inspiration " অথবা Mashable এর মত। তাই সবার গঠনমূলক মন্তব্য কামনা করি।
২|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
রাফি বিন তোফা বলেছেন: ভাল লাগল ভাই আপনার পোষ্ট পড়ে। অনেক অনুপ্রেরণা পেলাম। আচ্ছা আপনার অবস্থায় আসতে আমার কত সময় লাগবে বলতে পারেন?
৩|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭
হমথ বলেছেন: @কালোপরী ধন্যবাদ !
৪|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
হমথ বলেছেন: রাফি বিন তোফা আপনার বর্তমান অবস্থান কি তা আমার জানা নেই। যদি একদম শূন্য থেকে শুরু করতে চান তবে একটু পরিশ্রম করতে হবে! নেট এ সব আছে । আপনাকে খুঁজে বের করে জানতে হবে।
৫|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
লিন্কিন পার্ক বলেছেন:
শুনে ভাল লাগল
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬
কালোপরী বলেছেন: শুভ কামনা