নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরিনীর ব্লগে স্বাগতম

বলার কিছু নাই

মায়াবীহরিনী

খুব সাধারনের মাঝে হঠাৎ হঠাৎ অসাধারন

মায়াবীহরিনী › বিস্তারিত পোস্টঃ

একি ভাঙ্গা গ্লাসের টুকরো গুলো কোথায়? পানির রং লাল হলো কি করে?

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

কাব্য তুমি কি জেগে আছ? যদি জেগে থাক তবে প্লিজ একটা কল দাও, আমার ভীষন অস্থির লাগছে। মেসেজটা পাঠিয়ে মোবাইল হাতে নিয়ে বসে আছে মনামি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘুমের ঘোরে একটা বাজে স্বপ্ন দেখে ভয়ে কুঁকড়ে আছে। খাটের পাশে ঢাকা পানি ভরা গ্লাসটাও হাত বাড়িয়ে নিতে ভীষন ভয় করছে। ডীমলাইটটা নষ্ট হয়েছে বেশ কদিন হলো। অন্ধকারে মোবাইলের আবছা আলোয় ভয়ে ভয়ে গ্লাসটা নিতে হাত বাড়াল মনামি। হঠাৎ কি একটা শব্দে আঁতকে গেল, হাত লেগে পানি ভরা গ্লাসটা পড়ে গেল। কাঁচ ভাঙ্গার শব্দ পরিস্কার কানে এলো। পানির তৃষ্ণায় বুক যেন চৌচির হয়ে যাচ্ছে। ধুরু ধুরু মনে বিছানা থেকে নেমে আবছা আলোয় হাতড়ে লাইটের সুইচ অন করলো মনামি। পানির গ্লাস যেখানটায় পড়ে টুকরো টুকরো হলো সেদিকে চোখ পড়তেই আঁতকে উঠল। একি ভাঙ্গা গ্লাসের টুকরো গুলো কোথায়? পানির রং লাল হলো কি করে?



বিছানায় চোখ যেতেই কলিজা হিম হয়ে গেল। কাব্যের গলাকাটা লাশ থেকে রক্ত ঝরছে, পায়ে ভেজা অনুভব হতেই নিচে তাকিয়ে দেখে মনামি দাড়িয়ে আছে রক্তের উপর। কাব্যের রক্তের উপর দাড়িয়ে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: :( :( :( :( :( :( :( :( :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মায়াবীহরিনী বলেছেন: :| :| :| :| :| :|

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫

রাইসুল নয়ন বলেছেন:

বিষয়টা হৃদয় বিদারক।।

মনামি ধুরু ধুরু মনে না নেমে দুরু দুরু মনে নামলে হয়তো এমনটা হত না।।

ভালো থাকুন।।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মায়াবীহরিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়ানক আর ছুঁয়ে যাওয়া একটা দৃশ্যপট এঁকেছেন!

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মায়াবীহরিনী বলেছেন: আপনার মত করে যে দিন লিখতে পারব, সে দিন হয়তো ছুঁয়ে যাওয়ার দৃশ্যপট পালটে যাবে।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

ইখতামিন বলেছেন:
অশুভ কিছুর ছায়া দেখতে পাচ্ছি।

খুব সুন্দর লিখেছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মায়াবীহরিনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

অশুভ কিছুর ছায়ার অদৃশ্য হাতছানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.