নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল সাগরের ঢেউ

এইচ আর ফ্রেন্ড

মনের মাঝে ঢেউ তোলে কথা যত বলতে চাই নীল সাগরের মতো

এইচ আর ফ্রেন্ড › বিস্তারিত পোস্টঃ

এখনো এদেশের মানুষ প্রজা, এর একটি গোষ্ঠি রাজা, যেহেতু গণপ্রজাতন্ত্রী এই দেশ

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০

আজ ৪২তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৪১ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম প্রিয় বাংলাদেশ। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের অর্জন অনেক। অবশ্যই এ অর্জন জনগণের একান্ত প্রচেষ্টার ফসল। রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে যত না সহযোগিতা করেছে, তার চেয়ে প্রতিবন্ধকতাই তৈরি করেছে বেশী। স্বাধীন ও গণতান্ত্রিক দেশের নাগরিকরাই রাজা, সার্বভৌম ক্ষমতা তাদের হাতেই থাকার কথা, কিন্তু না ৪১ বছরেও এ মর্যাদা এদেশের মানুষ পায়নি। আজো তারা প্রজা । শাসক রাজনৈতিক দল, আমলা, সিভিল প্রশাসন, পুলিশই রাজা। জনগণকে যে কোন সময় সাদা পোশাকের পুলিশ কিংবা পোশাকের পুলিশ ধরে নিয়ে যাবে, তারপর নির্যাতনের স্টিমরোলার চালাবে অবৈধ অর্থ আদায়ের জন্য, যদি জানে বাচেঁ ডান্ডাবেরি পরিয়ে হাজির করবে আদালতে, সবার সাথেই তাদের আচরণ চোর গুন্ডার মতো, বিরোধীদলের রাজনৈতিক কর্মীরা এখন আর দেশের সম্মানিত নাগরিক নন, তাদের মর্যাদা রাজবন্দি নয়, তারা দেশের শত্রু রাস্ট্রদ্রোহি। অবলা নিরীহ সাধারণ নাগরিকদের বেলায় কখন যে কী ঘটে কেউ জানে না, মিছিলকারীরা মিছিল করে চলে যায়, পুলিশের গুলিতে মরে , নয় তো ধরা খায় অবলা প্রজা। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর রক্ষা নেই। কারণ প্রজাতন্ত্রের সবাই প্রজা। রাজার বিরুদ্ধে কিংবা রাজকর্মচারীর বিরুদ্ধে নালিশ এ তো রীতিমত বিদ্রোহ।

এমন স্বাধীনতার জন্য কি লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা এনেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা বহু দল থাকবে মত থাকবে। নির্বাচন হবে , নতুন দল ক্ষমতায় আসবে। আগের দল বিরোধী দলে থেকে দেশ সেবা করবে। কিন্ত আমার প্রিয় দেশে নির্বাচন মানেই হানা হানি, রক্ত ক্ষয়, সরকার বদলের শান্তিপূর্ণ একটি পদ্ধতি কেন আমরা এই ৪১ বছরেও বের করতে পারিনি। কারণ এদেশের রাজনৈতিক নেতারা এক একজন সামন্ত প্রভু। তারা ক্ষমতা এক বার দখল করলে ছাড়তে চায় না। যে কোন মূল্যে বিরোধী দলকে নির্মূল করতে চায়। দমন করতে চায়।

ভিন্ন মত দলনের নাম কি গণতন্ত্র, ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করলেই কি সরকার গণতান্ত্রিক হয়, হায়, কপাল আমাদের এদেশের গণতন্ত্র উদ্ধারে বার বার সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। এদেশের মানুষের কাছে প্রশ্ন করলে অনেকেই হয় তো বলবেন, এমন গণতন্ত্রের চেয়ে সামরিক সরকারের অধীনে তারা ভাল ছিলেন। এমন আত্মঘাতী স্বীকৃতি নিশ্চয় তারা সুখে কেউ দেয় না, যখন গণতন্ত্রের নামে হিটলারি শাসন চলে, তখনই জনগণ এমন কথা বলে।

রাজনৈতিক দলগুলো সত্যিকারে গণতন্ত্রের চর্চা করবে, জনগণকে প্রজা নয় সাবভৌম ক্ষমতার মালিক মনে করবে এই প্রত্যাশা করছি এবারের দিবসে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০

মরমি বলেছেন: একটি ভালো পোস্ট। ধন্যবাদ। @ বাংলাদেশে ভয়ারহ পরিবারঘনতন্ত্র বিরাজ করছে। এটি পৃথিবীতে আজ বিরল। আবর বিশ্বের কোথায় রাজারতন্ত্র লক্ষ্য করা যায়। মায়ানমারসহ কোন কোন দেশে ক্ষয়ি¯œু আর্মিতন্ত্র আছে। পাকিস্তানও তার জন্মের ইতিহাসে প্রথমবারের মত বেসামরিক সরকারের পূর্ণমেয়াদ পার করল (সাবাস অদ্ভুততন্ত্র!)। পরিবারতন্ত্র থেকে আর্মিতন্ত্র বা রাজারতন্ত্রকে ক্ষেত্রবিশেষ ভালো বলা চলে। রাজা বা আর্মিতন্ত্রে এক জনের শাসন জনগনের উপর জাঁকিয়ে বসে। জনতার মরন বাঁচনের পরওয়ারদিগার একজন। কিন্তু আমাদের দেশের জনগনের জীবন-মরনের মালিকানা দুটি দল ভাগাভাগি করে নিয়েছে। দুটি দল মানে দুটি পরিবার। এ দুটি পরিবারের স্তবস্তুতি করাই অন্যদের কাজ। দলের অন্যান্যদের প্রধানতম যোগ্যতা হল পরিবার দুটিকে তেলায়াৎ করা। এ সংস্কৃতি ব্যক্তি পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে বিস্তার লাভ করেছে। ব্যানারে-পোষ্টারে,শ্লোগানে-বক্তৃতায় শুধু এ পরিবারদুটির স্তুতি ছড়ানো হচ্ছে। যেমন : আবুল ভাই বাঁছলে বাংলাদেশ বাঁচবে। জননেতা মকবুল ভাই এর কারনে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ইত্যাদি। এখন দুটি দলই ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। ক্ষমতায় যাওয়াটা তাদের জন্য বাঁচা মরার লড়াই । এ পক্ষ ক্ষমতায় থাকলে অপর পক্ষের উপর সীমাহীন নির্যাতন চালাতে পারবে আর ক্ষমতায় থাকতে না পারলে একইভাবে সীমাহীন নির্যাতনের শিকার হবে। দল ক্ষমতায় যেতে পারলে আবুল-মুকবুল ভাইয়েরা ছলেমা-কল্পনা বোনেরা দলের ভিতরে থেকে তেলেসমাতি করে কোটি কোটি টাকা লুটপাট করতে পারবে। এ পরিস্থিতিটা এ দুইটা দলই সৃষ্টি করেছে। এ দিকে মিথ্যাবাদী বণিকের দল সুযোগ খুঁজতেছে লর্ডক্লাইভের মত, দুই দলের মধ্যে ষড়যন্ত্রের জাল তৈরী করে কিভাবে পুরো দেশ দখল করা যায়। তাদের কাছে জনগণ এখন আলুর দম। তবে তাদের এ কথা জানা দরকার যে, জনগন আবুল নন। আসল বিচার তারাই করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.