| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৬ সালের কথা কি জাতি ভুলে গেছে, অবশ্যই না। ১৯৯৬ সালে আওয়ামীলীগ, জাতীয় পার্টি (মঞ্জু), জাসদ (রব) মিলে জাতীয় সরকার গঠন করেছিলো। বিষয়টি ছিল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারণা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন আইডিয়া জাতির সামনে উপস্থাপন করে মাঝে মাঝেই আমাদের চমকে দেন। ১৯৯৬ সালের সরকারের মেয়াদ শেষে ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনাও বাংলাদেশর গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটি সোনালি অক্ষরে লেখা অধ্যায়। এ অধ্যায়ের সূচনার পুরোধাও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৯০এর এরশাদ সরকারের পতনের পর নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণা তার পিছনেও তার অবদান অস্বীকার করার উপায় নেই।
সম্প্রতি যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে এর সমাধানেও তিনি একটি সর্বজনগ্রাহ্য সমাধান বের করবেন আমার বিশ্বাস। তিনি ইতিমধ্যেই অন্তবর্তীকালীন সরকারের কথা একাধিক বার উচ্চারণ করেছেন। এখন কীভাবে গঠিত হবে সেই সরকার, তার রূপরেখা জাতির সামনে প্রকাশিত হলেই সমস্যার সমাধান হবে, বলে আশা করি।
তবে এখনই কেন, সে রূপরেখা ঘোষণা হচ্ছে না, তা নিয়ে নানা মুনির নানান মত আছে। কেউ বলছেন, সরকার নির্বাচনের এত আগেই সেই রূপরেখা ঘোষণা করলে পুলিশ ও প্রশাসনের সরকার বিরোধীরা সক্রিয় হয়ে উঠতে পারে। তখন সরকার পরিচালনা তাদের জন্য সমস্যার আশংকা রয়েছে। কারো মত হলো, সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে বিরোধীদল যে জ্বালাও পোড়াও চালাচ্ছে তাতে সরকারের লাভের পাল্লা ভারি হচ্ছে আর বিরোধীদল জনসমর্থন হারাচ্ছে। এতে সরকারের বিগত চার বছরের ব্যর্থতাগুলো আড়ালে চলে যাচ্ছে। সরকার এই কৌশলের কারনেই সময় নিচ্ছে অন্তর্বতীকালীন নিরপেক্ষ সরকারের রূপরেথা ঘোষণা করতে। অনেক রাজনীতি বিশ্লেষক মনে করেন, আগামী অন্তর্বতীকালীন সরকার হয় তো নির্দলীয় হবে না, কিন্তু নিরপেক্ষ হবে। সরকার ও বিরোধীদলের সমানসংখ্যক প্রতিনিধি নিয়ে এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে সরকার প্রধান করে গঠন করা হবে নির্বাচনকালীন অন্তবর্তীকালীন সরকার। যারা অন্তর্বতীকালীন সরকারের দায়িত্বে থাকবেন তার নির্বাচনের অংশ নিবেন না।
বর্তমান প্রধানমন্ত্রীর নতুন এই আইডিয়ার চমক আগামী নির্বাচনের আগে জাতি প্রত্যক্ষ করবে, এমন আশাই করছেন দেশের অধিকাংশ রাজনীতি বিশ্লেষক।
২|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
দাস্তান বলেছেন: বিটিভি আর জঘন্য কন্ঠ পড়লে যা হয় আর কি
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
১৯৯৬ সালের সরকারের মেয়াদ শেষে ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারের ক্ষমতা হস্তান্তরের ঘটনা,
দেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনা!