নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল সাগরের ঢেউ

এইচ আর ফ্রেন্ড

মনের মাঝে ঢেউ তোলে কথা যত বলতে চাই নীল সাগরের মতো

এইচ আর ফ্রেন্ড › বিস্তারিত পোস্টঃ

সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টিকারী সিদ্ধান্ত বাতিল করুন

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬





সরকারকে বিপদে ফেলার আরো একটি ভুল পদক্ষেপ স্কুল-কলেজের মাহে রমজানের ছুটি বাতিল। এর ফলে সরকারের ব্যাপারে জনমনেযেসব নেতিবাচক প্রভাব পড়বে:

১. সরকার ইসলাম বিদ্বেষী, তাই মাহে রমজানের ছুটি বাতিল করেছে। এরফলে কিশোররা রোজা রাখার অভ্যাস করার চেষ্টা করলেও, পারবে না। আগের দিনে রোজার প্রথম দিন থেকে রমজানের ছুটি থাকতো। স্কুল ছাত্র-ছাত্রীরা বাসায় হোম ওয়ার্ক করত, ছুটি শেষে শিÿকদের কাছে জমা দিতো। এই ছুটির অবসরে তারা পবিত্র কোরআন হাদীস পড়ার সুযোগ পেত, নামাজ - রোজার অভ্যাস গড়ে তুলতো। সরকার বিরোধীরা প্রচার করবে সরকার ইসলামের প্রসার চায় না বলেই রমজানে স্কুল কলেজ খোলা রেখেছে। রাজনৈতিক অস্থিরতার কথা বলছে আসল উদ্দেশ্য আড়াল করার জন্য। কারণ ইতোপূর্বে শুক্র ও শনিবারে বাড়তি ক্লাস করিয়ে হরতাল ÿতি পুষিয়ে নেয়া হয়েছে।

২. রাজধানীতে তীব্র যানজট হবে, আর এজন্য সরকারের স্কুল- কলেজ খোলা রাখার সিদ্ধান্তকে দায়ী করা হবে, একবাক্যে এবং বিনা ভাবনায়।

৩. ছাত্র-ছাত্রীরা ক্লাসে গেলেও রোজার ক্লান্তির জন্য শিক্ষকরা ঠিকমত পাঠ দান করতে পারবেন না, এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মনে যে ক্ষোভের সৃষ্টি হবে, তার প্রভাবে মনে সরকার বিরোধী ক্ষোভ জমবে। ছাত্র-শিক্ষক অভিভাবক সবার মনে।

৪. হরতালের ক্ষতি পূরণ করতে যে সপ্তাহে হরতাল থাকতো ,সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার শিক্ষকগণ স্কুল –কলেজ খোলা রেখেছেন এবং পাঠদান করিয়েছেন, তারপরও রমজানের ছুটি বাতিল করায় তাদেরকে বাড়তি খাটুনি খাটতে হচ্ছে,এজন্য তাদের মনেও ক্ষোভের সঞ্চার হবে। এই সিদ্ধান্তের জন্য তারাও সরকাকেই দায়ী করবেন।

৫. অভিভাবকরা অনেকেই বলাবলি করছেন, তাদের সময় তারা পুরো রমজান মাসে ছুটি কাটিয়েছেন, এতে তাদের কি এমন লেখা পড়ার ÿতি হয়েছে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৯

নীলতিমি বলেছেন: /:) /:) /:)

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

জগ বলেছেন: বাল সরকার ইসলাম বিদ্বেষী, এইটা প্রমান করার জন্য রোজার ছুটি বাতিল ইস্যুর দরকার আছে কি?

সূর্য উঠছে কিনা তা দেখার জন্য হারিকেন জ্বালানোর দরকার আছে কি?

৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

চোরাবালি- বলেছেন: B-) B-) B-) B-) B-)

৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

বাগসবানি বলেছেন: ইদানিংকার পোলাপাইন কি স্কুল কলেজে যায় নাকি?

৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

মুঘল সম্রাট বলেছেন: বাচ্চাদের রোজা রাখার অভ্যাস গড়ে উঠার জন্য পুরো রমজান মাসের ছুটি অবশ্যই দরকার।


আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।

৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

কান্টি টুটুল বলেছেন:

সরকার আপনার পোষ্টের মর্ম বুঝিতে পারিয়া আগামী ১৪জুলাই হইতে স্কুল কলেজ বন্ধ ঘোষনা করিয়াছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.