| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন শিশির
আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, নজরুলের সমাধির সামনে দিয়ে যতবার হেটে যেতাম, প্রতিবার মুগ্ধ বিস্ময়ে নজরুলের নিজের লেখা পংক্তিগুলোর দিকে তাকিয়ে থাকতাম "তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙ্গিবনা। নিশ্চল-নিশ্চুপ, আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর-ধূপ।" বহুদিন আমি সেই পথে হাটিনা; চাইলেও এখন যখন-তখন সে পথে হাটা সম্ভব নয়। ইদানীং রাত যত গভীর হয়, আমার স্মৃতি তত প্রখর হয়। মনে পড়ে বহু বছর আগে লোটাকম্বল উপন্যাসে পড়া সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, 'এসেছিস যখন একটা আঁচড় কেটে যা।' কেন যেন আঁচড় কাটতে ইচ্ছে করে।
ফরহাদ বাড়ি যাচ্ছে। সেই কতদিন পর ফেরা! 'বোর্ডিং-পাশ' নিয়ে প্লেনে ওঠার আগ পর্যন্ত এই সময়টা ফরহাদের খুব বিরক্তিকর মনে হয়। আজ যদিও কিছুই টের পাচ্ছেনা সে, কেমন যেন অসাড় মনে...
মানুষের জন্য সবচেয়ে বিরক্তিকর কাজ কি? সবার জন্য সবচেয়ে বিরক্তিকর না হলেও সবাই অন্তত স্বীকার করবেন বিছানায় নির্ঘুম রজনী কাটানো খুব বিরক্তিকর একটা কাজ। এই গভীর রাতে আমার মাথায় কত...
©somewhere in net ltd.