| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম বাবা বকা দিয়েছিল বলে। ভেবেছিলাম বাবার কাছ থেকে চলে গেলেই বুঝি শান্তি পাব। মার কথা যদিও মনে হয়েছিল কিন্তু বাবা বকা দেবার সময় মা আটকায় নি বলে মায়ের উপর ও প্রচুর অভিমান জন্মেছিল। তাই চলে গিয়েছিলাম কাউকে কিছু না বলেই। তখন আমার বয়স সবে ১৫। দশম শ্রেনির নামধারি একজন ছাত্র। ঢাকার রাস্তার কিছুই তেমন চিনি না। তবুও আমার তখনকার স্বপ্নের ভিডিও ফোন কেনার জমানো টাকা দিয়ে অনেক কষ্টে সাগর পরিমান ভয় নিয়ে মানিকগন্জ থেকে গুলিস্তান গেলাম। আমার পুরো প্লান ছিল যা টাকা আছে তাতে কয়েকদিন চলে একটা হোটেলে কাজ করে যাব। আর জীবনে বাড়ি মুখো হব না। লেখাপড়া পারলে করব না হলে না। সেখানে গিয়ে দেখলাম আমি যা কিছু পরিকল্পনা করেছি জায়গাটা ঠিক উল্টো। এখানকার মানুষগুলো সবাই যে যার যার মত স্বার্থপর। আর এত বড় শহরে আমি একা। সেদিন জমানো টাকায় খাওয়া দাওয়ার কাজটা চালিয়ে নিলাম। কিন্তু থাকতে হল ফুটপাতে। রাতে দেখলাম সব অপ্রিতিকর ঘটনাগুলো।জঘন্য। আমি শুধু বাড়ির কথা আর এখানকার কথা চিন্তা করতে লাগলাম এক সময় ঘূমিয়ে পড়লাম। আর ভোর হওয়ার সাথে সাথে বাড়ির পথে পা বাড়ালাম। কারন যে শান্তি আমি খুজতে বেরিয়েছিলাম তা ছিল বাবার বকার মধ্যে।
©somewhere in net ltd.