| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল সকালে কি হবে আমার সাথে জানি না তবুও একটা প্লান কিন্তু তৈরী করে ফেলেছি। কাল সকালে উঠে প্রথমে ফ্রেশ হব, তারপর একটু বই ঘাটব, তারপর ফেসবুক ঘাটব, তারপর ব্লগিং। ভাবতেছি কাল থেকে কবি নয় ডিজিটাল কবি হব। যেমন প্রথমে শুরু করব ভাল একটা গল্প দিয়ে। তারপর আমায় নিয়ে। আমার কষ্ট গুলোকে সাজিয়ে নেয়ার গল্প বলব তোমাদের। আমি একদম গন্ড মূর্খ লেখাপড়াটা অনার্স এ ঠেকে রয়েছে। ভাবছি প্রেম করব। কিন্তু প্রেমটা করে কিভাবে সেটাই তো জানি না। আচ্ছা একসাথে বসে প্রতিদিন লান্স করা, প্রতি রাতে প্রেমিকাকে, ফোন দিয়ে বাবার টাকার উপর প্রেমিকার সিল বসানো, প্রতিদিন বিকেলে পার্কে দেখা করা, কফি খাওয়া, তার ৬ মাস পর ব্রেক আপ হওয়াকে কি প্রেম করা বলে? তাহলে আর প্রেম করব না। আমি কাউকে ভালবাসতে চাই। মন প্রান উজার করে ভালবাসতে চাই। যাকে খুশি করার জন্য সব করার ইচ্ছা হবে। যার মুখটা এক পলক দেখার জন্য আমার মনটা ব্যাকুল হবে। যে আমাকে বুঝবে। যে আমার চোখের মাঝে তার পৃথিবী খুজে পাবে যার মাঝে আমি খুজে পাব স্বর্গের এক ঝলক সুখের দোলা। যার সাথে সারাজীবন কাটালেও খুব ক্ষুদ্র মনে হবে। এমন একজন সঙ্গী আমি চাই। যাকে ভালবাসি শব্দটার চাইতেও গভীর ভালবাসা দেওয়া যায়।
©somewhere in net ltd.