নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইলুমিনেটি

ইলুমিনেটি › বিস্তারিত পোস্টঃ

চিন্তা, ভাবনা, এবং শঙ্কা...

১০ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:০৯



ইচ্ছে ফিল্ম বানানোর। না আছে টাকা, না আছে মামার জোর। তবুও ফিল্ম বানাই। শর্ট ফিল্ম। হাতে যা থাকে তাই নিয়ে। ক্যামেরা ধার করি কারো কাছ থেকে। বাবা মাসে যা দেন, তা থেকেই কিছু বাঁচাই। বাবা দেখতে পারে না। মা ও না। টিউশনি করে পিসি কিনেছি, এডিট করব বলে। ফিল্ম করতে চাচীর কাছ থেকে ধার নিয়েছিলাম ভিডিও ক্যামেরা। নস্ট করলাম অথবা হল। সেই থেকে চাচীর বাসায় যাওয়া বন্ধ। জানি না, এর পর কি করব। কবে একটা ফুল লেংথ ফিচার ফিল্ম বানাবো আমি? হাতড়ে বেড়াই ভবিষ্যত। খুঁজে পাই না কিছুই।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:১৮

প্রাকৃত বলেছেন: আপনার জন্যে সহানুভূতি এবং শুভ কামনা রইলো :)

ফারুকী ভাইরে জিজ্ঞেস কইরেন তো, উনিও এইসবের মধ্য দিয়ে গিয়েছিলেন কিনা?

১০ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:৪৪

ইলুমিনেটি বলেছেন: আমার তো উনার সাথে পরিচয় নেই। আমার পোস্টটা আসলে এটা ভেবে লেখা যে, ভবিষ্যতে কি করব? অনেককে চিনি আমি, যারা আমার থেকেও স্বপ্নালু। স্বপ্ন তারই সত্যি হয়, যে স্বপ্ন দেখতে জানে।

ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০১১ ভোর ৬:০২

দ্যা ডক্টর বলেছেন: আপনার যাই আছে তা দিয়েই স্বপ্ন রাঙাতে হবে।
একসময় মোটোজিপি ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল। যখন জানতে পারলাম শুরুই করতে মিনিমাম এক _ _ লাগবে তখন সরে এসেছি। বুঝতে পেরেছি আমাদের মত মধ্যবিত্ত থেকে যদি কেউ মোটো জিপি তে হাইয়েস্ট লেভেলে যাওয়ার ইচ্ছা হয় তাকে রেস ট্র্যাক আছে এমন দেশে অবস্থান করতে হবে। ১৮'র আগে থেকে ট্র্যাকের সাথে সম্পর্ক থাকতে হবে। লাইসেন্স পেলে প্রথমে ছোট রেস জিততে হবে। জয়ের পর জয়, তারপর নেক্সট লেভেলে যাওয়া যাবে যদি স্পন্সর মিলে....... এককথায় এতসব অসম্ভব। আর যদি আমার কোটি কোটি টাকা থাকত আমাকেও হয়ত রসি-স্টনার-হেইডেন-লরেনজো-সিমনচেলি-বেন স্পিস দের সাথে দেখা যেত কারণ আমার প্যাসন আছে।

১০ ই এপ্রিল, ২০১১ ভোর ৬:৩৫

ইলুমিনেটি বলেছেন: পথটা বন্ধুর হতে পারে, অসম্ভব মনে হতে পারে। কিন্ত সময় কাউকে মনে রাখে না যদি পার না হওয়া যায়। ভাগ্য আছে কি নেই সেটা তর্কের ব্যাপার। তবুও আমরা তাকিয়ে থাকি সেটার দিকে।

শুভকামনা থাকলো আপনার জন্য।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.