নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা

ইব্রাহীম মাহদী

প্রশ্ন থাকলে যোগাযোগ করুন- [email protected]

ইব্রাহীম মাহদী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ এবং উইপোকা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

অদ্ভুত এবং বিস্ময়কর! আমরা নিজেরা নিজেদের কে সম্মান না দিতে চাই বা দিতে না পারি, এই জন্য অন্য কাওকে সম্মান দিব না, এটা কেমন কথা! এটা তো আমাদের জন্ম পরিচয় কে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।

আমাদের দেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বর্তমান সরকারী দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি প্রতিপক্ষ দল কে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কটূক্তি করে নিজ দলে সমাদৃত হয়েছেন। কিন্তু আশ্চর্য হয়ে যাই, যখন দেখি তিনি একজন বিদেশী সহকারী পররাষ্ট্রমন্ত্রী কে বলছেন ‘দুই আনার মন্ত্রী’।

খুলনা সার্কিট হাউসে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নিশা দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে উপহাস করেন। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের দুই আনা মন্ত্রী, চার আনাও না, এক মন্ত্রী আছে নিশা দেশাই।’ তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে ‘কাজের মেয়ে মর্জিনা’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ কিন্তু ওই অবস্থায় নাই যে কাজের মেয়ে মর্জিনা বাংলাদেশের ক্ষমতার রদবদল করতে পারে।’

বর্তমানে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা উইলসন সেন্টারের সিনিয়র পলিসি স্কলারের পদে কর্মরত মাইলাম এক বিবৃতি তে বলেন, ‘সম্ভবত আওয়ামী লীগ মনে করে, তাদের আমেরিকাকে প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক আমদানি না করে আমেরিকার কোনো উপায় নেই। কারণ, বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করলে আমেরিকা তৈরি পোশাকের সংকটে পড়বে। তাঁর এ কথার অর্থ সম্ভবত এই যে আমেরিকাকে বাংলাদেশের যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি আমেরিকার প্রয়োজন বাংলাদেশকেই। বলাই বাহুল্য, এ রকম ধারণা হাস্যকর।’ তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি হিসাবে এই নীতি অনুসরণের ফল ভয়াবহ হবে। তবে চলতি সরকার দীর্ঘ মেয়াদের কথা ভাবছে বলে মনে হয় না।'

আরো আশ্চর্যের বিষয় হলো, সরকারের এ বিষয়ে কোন মাথা ব্যাথা নাই। একবার এর জন্যও সরকারের দায়িত্বশীল কাওকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভাবে ক্ষমা চাওয়া বা এ বিষয়ে কিছু বলতে দেখলাম না।
আরে ভাই, নিজের ভালো তো পাগল ও বুঝে। আমার মনে হয় দুনিয়াতে আএমাত্র একটি প্রাণীই আছে যে নিজেই নিজের ধ্বংস টেনে আনে, আর তা হলো উইপোকা। আওয়ামীলীগ এবং উইপোকার মদ্ধে পার্থক্য কোথায় বুঝতেছিনা!

বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, আমাদের কে দয়া করে বুবু তার বাবার দেশে থাকতে দিয়েছেন, এই জন্য আমাদের গায়ের চামড়া দিয়ে উনার এবং উনার দলের এমপি মন্ত্রী দের জুতা বানিয়ে দিলেও তাদের প্রতি কম শ্রদ্ধা দেখানো হয়।

ইব্রাহীম মাহদী।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.