নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাচ এ্যাডো এ্যাবাউট নাথিং

কায়েস ইমরান

সরল পথের সন্ধানী । তবু বড় জটিল এ জীবন ।

কায়েস ইমরান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা _ঝিনাইদহ

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

একটা বয়স থাকে যখন আগ্রহ নিয়া সব কিছু সবাইরে জানাইতে ইচ্ছা হয় , যা ঘটনা তা , যা না তাও| যখন বিপরিত লিঙ্গের কাছাকাছি অবস্থানে গলার জোর আরো বারে | নিজেরে অনেক চালক চতুর মনে হয় , অন্যের নির্লিপ্ততাকে মনে হয় বুদ্ধিহীনতা !



দীর্ঘ ৫ ঘন্টার জার্নিতে বাসের সামনের দিকে বসা দুই লাস্যময়ী ( শব্দের অর্থ ক্লিয়ার না আমার কাছেও ) তরুনীর আলাপ আলোচনায় আমরা যা জানতে পারলাম তা হচ্ছে :

১) তারা দেশের সবচেয়ে বিখ্যাত একটা প্রাইভেট ইউনিভার্সিটি তে 1st ইয়ার এ পড়ে . এবং তারা কাজিন |

২) তাদের দুই জনের বাসা কাছা কাছি একই অভিজাত এলাকায় |

৩) দুই জনের এই সব বাসে উঠতে মোটেই ভাল্লাগেনা , বাবা কেন যে বুঝেনা !

৪) তাদের ব্যাচমেট ছেলে গুলা এত খ্যাত যে বলার মতন না... তবে দুই একজন বিশেষ কলেজ থেকে আসা পোলাপাইন একেবারে খারাপ না , চলে আর কি !

৫) তাদের এই যমুনা নদী খুব সুন্দর লাগছে , এই নদীর ইলিশ খুব বিখ্যাত | ইলিশ মাছের গন্ধে তাদের বমি আসে |তারা ঢেরস খেতে পারে না , তবে আলু ভাজি খুব মজার , তাদের কাঠালের গন্ধে সাংঘাতিক বমি বমি লাগে , গতবার যশোর আসার সময় তারা প্লেন এ কাঠালের গন্ধ পাইছিল , আল্লাহ তাদের নিজের হাতে বাচাইছিলো , সবার সামনে বমি হয় নাই !

৬) তারা নতুন একটা জিম এ ভর্তি হইসে ! জিমটা জোস ! জিমের মামাটা বিয়া করতে বাড়ি চলে গেছে , এখনো আসে নাই



৭) তাদের ক্লাস নেয় এক বুড়া মতন স্যার , যার হাবভাব মোটেই সুবিধার না! তাকানো আরো খারাপ! তবে তালহা স্যার সাংঘাতিক হ্যান্ডসাম ! স্যার মেরিড , শায়লা ম্যাডাম এর সাথে স্যার এর মেলামেশা সন্দেহজনক |

৮) ফেইসবুক এ ধ্রুব নামের এক ছেলে প্রতিদিন মেসেজ পাঠায়তেছে , আল্লাহ তারে বিরাট ধৈর্যশীল কইরা বানাইছে ! গত সপ্তাহে সে আশিকি ২ ছবির গান লেইখা পাঠাইছে ! মানুষ এত খেত কেমনে হয় | মুভিটা ভাল্লাগছে | শেষে দুই জনেই হাওমাও কইরা কানছে এই বয়সেও ! বাপ মা আইসাও থামাইতে পারে না এই অবস্থা !!



মাঝখানে আমি ঘুমায়া গেছিলাম | আরো অনেক ডিটেল ঠিকঠাক মতন শোনা হইলোনা ! আফসোস |



তবে দুই জনের এত মিল দেইখা আমি বিষ্মিত ! চিন্তা ভাবনা , আলাপ আলোচনায় দুই জনের মিল দেইখা বাসের সব যাত্রিই মনে হইলো বিরাট চিন্তার মধ্যে আছে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.