নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন২বাংলা

ইন২বাংলা › বিস্তারিত পোস্টঃ

সাল ১৯৯০ - জীবনযাপনের নতুন ইতিহাস যেখান থেকে শুরু - বিশ্বের প্রথম ওয়েবসাইট ও ওয়েবসার্ভার।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭

আমাদের এখনকার জীবনযাপন প্রনালীতে ১৯৯০ সালটা বিশেষ এক ভূমিকা রাখে বলে ইতিহাসে দাবী করে।



যেমন ধরা যাক, ১৯৯০ এর ফেব্রুয়ারীতে নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাবাসের পর মুক্তিলাভ করেন। অথবা বলা যায় সে বছরের এপ্রিলে স্পেস টেলিস্কোপ "হাবল" কে তার কক্ষপথে স্থাপন করা হয়।



কিন্তু তার থেকেও বড় কথা ওয়াল্ড ওয়াইড ওয়েবের জন্মই হয় এবছরের (১৯৯০) শেষদিকে। এ সময় ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্ণার্স লী (Tim Berners-Lee) বিশ্বের প্রথম ওয়েবসাইটটি (প্রথম ওয়েব সার্ভারে) প্রকাশ করেন।



সাইটটি এখনো লাইভ। দেখে আসুন http://info.cern.ch



১৯৯০ সালের ডিসেম্বরে যেখানে ওয়েবসাইট ছিলো ১ (এক) টি সেখানে বর্তমান সময়ে ওয়েবে প্রায় ২০ কোটি ওয়েবসাইট আছে। প্রতিদিন আরও হাজার হাজার ওয়েবসাইট এতে যোগ হচ্ছে।



দেখুন ওয়াল্ড ওয়াইড ওয়েবের প্রসারন কিভাবে ঘটেঃ

সময় ওয়েবসাইট সংখ্যা

ডিসেম্বর ১৯৯০ ১

ডিসেম্বর ১৯৯১ ১০

ডিসেম্বর ১৯৯২ ৫০

জুন ১৯৯৩ ১৩০

সেপ্টেম্বর ১৯৯৩ ২০৪

অক্টোবর ১৯৯৩ ২২৮

ডিসেম্বর ১৯৯৩ ৬২৩

জুন ১৯৯৪ ২৭৩৮

ডিসেম্বর ১৯৯৪ ১০০২২

জুন ১৯৯৫ ২৩৫০০

জানুয়ারী ১৯৯৬ ১০০০০০



পরবর্তী অংশ দেখুন নীচের চিত্রেঃ







মন্তব্য ৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সত্যিই বিস্ময়কর।
নতুন এ তথ্য জানাবার জন্য অনেক ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

ইন২বাংলা বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

ইশতে আশিক বলেছেন: ভাই কি জামানায় আইয়া পরলাম । মানুশ দেখি সারা দিন এখন একখান টিভির সামনে কি জানি গুতা গুতি করে। হ্যাগো কি আর কোন কাম নাই।(after 20 years of coma)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

ইন২বাংলা বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.