নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত কথকতা

ইকবাল আনোয়ার

সত্য ও সুন্দরের সংগে আছি, যারা অন্যায়ের বিরূদ্ধে সোচ্চার তাদেরকে শ্রদ্ধা করি।

ইকবাল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমাকে অনেক বড় হতে হবে

০৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৫

কতো আর বয়স হয়েছে তোমার। এই সেদিনও তো

উঠানে হামাগুড়ি দিয়ে কয়লা খাচ্ছিলে। আমি যখন

শশিদলের ভাড়াটে বাড়িতে গা ঢাকা দিয়েছিলাম

অনায়াসে চৌকির তলায় ঢুকে তুমি তখন

বল কুড়িয়ে আনতে। মায়ের আঁচল থেকে

চাবি চুরি করে আলমারি খুলে

বিলেতি দুধ খাওয়ার বয়স তোমার।



এর-ই মধ্যে এতো বড়ো হয়ে উঠেছো। সাবাস।

বড় হও আরো বড়। আমাদেরকে আজ

অনেক বড় হতে হবে। থাক থাক সালাম লাগবে না।

এই সেদিনও তুমি আমার কান ধরে

নাক ধরে টানতে। অথচ আজ তোমার

খয়ারি মোটা পোশাকের ভিতর

দাঁড়িয়ে রয়েছে এক তেজি যুবক

সুন্দরবনের দুর্ধর্ষ বাঘ শিকারী।



তোমাকে অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হবে বলে

দুঃখ হয়। তোমার নীলাভ চোখে

ভাবুক বাংলাদেশের দৃশ্যপট ডুবে দুঃখিনী ছায়া পড়বে

ঘৃণা ও জিঘাংসার রাইফেল হবে বুক। হ্যাঁ হ্যাঁ

এসব হতেই হবে। নইলে তুমি আর যুবক কিসে

এই মফস্বল ইউনিটের হাল

তোমাকেই একদিন ধরতে হবে যেনো। বড় হও

আরো বড়ো। তোমাদেরকে আজ

আরো অনেক বড় হতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.