নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন মাটির ঘরে হবে ঘর \nও মন আমার \nকেন বানধো দালান ঘর।

ইকবাল মোস্তফা

..........????

ইকবাল মোস্তফা › বিস্তারিত পোস্টঃ

ইউরিন লাভ .......

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

তোমার কথা মনে হলেই

নতুন লিকার দেওয়া চায়ের কেটলিতে

চাপাতার মত ফুটতে থাকে

আমার হৃদয়।

স্থূল কাঁচের কাপের ভিতর দিয়ে

তাকানো শূন্য বোধহীন দৃষ্টির মত

ক্রমশ অপসৃয়মান হয়ে যাও তুমি।



স্মৃতি গুলো অসমসত্ত মিশ্রণের মত

মিশে যেতে থাকে কনডেন্স মিল্কের গাঢ়

দুধের সাথে কড়া লিকারের মত।

দু'পয়সার রিকশাওয়ালা থেকে শুরু করে

মাস্টার্স পাশ বেকার যুবক,

সবাই শুধু টেনে নিতে চায়।

যেভাবে মায়ের বুক থেকে দুধ টানে নবজাতক।



অতঃপর............

শরীরের নিম্নাঙ্গে টের পাই তোমার অস্তিত্ত

চাপ বাড়ে মুত্রথলির।

প্রবল বর্ষার বারিপাতের মত

ত্যাগ করতে থাকি

তোমার রেখে যাওয়া স্মৃতি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.