নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বজ্র বিলাই

আই এম এ ভেরি মাচ দুষ্টু

বজ্র বিলাই › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত-১(গল্পের নাম ঠিক করা হয়নি)

০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৫

বেশ কয়েকদিন ধরেই ভাল ঘুম হচ্ছে না। কর্মব্যাস্ততা মানুষকে বিষন্ন করে তুলে। মানুষ যখন বিষন্নতায় ভূগে তখন ভাল ঘুম হয় না। ঘুমানোর সময় নানা চিন্তা মাথায় গেথে বসে। শুনেছি প্যারাসিটামলে ঘুমের ঔষুধ মিশানো থাকে। তাই সন্ধ্যার পরপরই প্যারাসিটামলের সাথে হিস্টাসিন খেয়েছি। শুতে যাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিলাম যাতে রাতের অন্ধকারে পানির গ্লাস হাতড়ে বেড়াতে না হয়।



সকাল ৮টা। আমার ছোট্ট মেয়েটা গলায় ধরে চুমু খাচ্ছে আর বলছে আব্বু উঠ। অফিসে যাবা না? আমার বিস্মিত হবার কথা ছিল কিন্তু মোটেও বিস্মিত হইনি। কারন আমাকে কিছু না বলে গত একসপ্তাহ নানা বাড়িতে থেকে এসেছে। মেয়ের উপড় রাগ লাগছে তাই। আবার আদরও করতে ইচ্ছে করছে। কিন্তু এখন আদর করা যাবে না। বেশি আদর পেলে মেয়ে আমার বেশি আহ্লাদি হয়ে উঠবে তখন দেখা যাবে আমাকে আবার না বলে তার মায়ের সাথে নানা বাড়ি চলে গেছে।



আমার ছোট্ট মেয়ের নাম কনিকা। দেখতে পুরপুরি তার মায়ের মত হয়েছে। তাই তার মা নিজ নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছে। কণা-কণিকা।



কণা প্রচন্ড বদমেজাজি। বদমেজাজি মেয়েদের নাকি জামাই ঠান্ডা মেজাজের হয়। আমার ক্ষেত্রে উল্টা। মেজাজ গরম তবে বেশি সময় ধরে টিকে না। সেই জন্যেই বোধ হয় কণার সাথে ঝগড়াটা বেশিই হয়। অইতো সেদিন শপিং করতে যেয়ে বিরোধ। শাড়ির দাম কষাকষি চলছে। দোকানে লেখা ফিক্সড প্রাইস। দোকানদার ৪ হাজার টাকা চেয়েছে আমি ৩৫০০ বলে ফেলায় আমার সাথে বিবাধ বাধল। আমি নাকি বেশি বলে ফেলেছি। এই শাড়ি নাকি ২ হলে পাওয়া যায়। আমি বলেছিলাম: দোকানে বসে দর কষাকষি করব না?

উত্তরে: করবা না? ভাল মন্দ বুঝবা না? তোমাকে নিয়া আসলেই আমার লস। আমি একা আসলে এতগুলো টাকা নষ্ট হত না।

দোকানদাররা চেহারা দেখে জিনিস বিক্রি করে ত তাই না? আমি আসলে বেশি দাম আর তুমি আসলে কম দাম? আমার এই কথায় বেশ রাগ করেছে মনে হল। তখন থেকেই চুপচাপ। বাসায় আসলাম ফ্রেশ হওয়ার জন্যে বাথরুমে গেলাম। বের হয়ে দেখি ডাইনিং এ খাবার আর সাথে লম্বা কাগজে ছোট্ট একটা চিঠি। আমি চলে গেলাম, নিজের যন্ত নিও।

আমি এই জিনিসটাতে পুরোপুরি অব্যস্থ। কণা মাঝে মধ্যেই এইরকমটি করে থাকে। যাবার আগে আমার আহ্লাদি মেয়েটি অন্তত বলে যায় বাবা যাচ্ছি। কিন্তু এইবার কিছুই বলেনি.....

.....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

গল্পটি কি আরও পর্ব হবে লিখে দিলে ভাল হত।

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আজকে সব গল্পেই ওষুধ ওষুধ গন্ধ। রিভোট্রিল, নাপা, হিস্টাসিন ইত্যাদি।

গল্প অসম্পূর্ণ কেন?

৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯

বজ্র বিলাই বলেছেন: জ্বী কান্ডারী, মোবাইল দিয়া লেখি, টাইপ করতে বিরক্ত লাগে। তাই অসম্পূর্ন। হুম পর্ব দিব।

৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১

বজ্র বিলাই বলেছেন: প্রোফেসর, সবাইকে মনে হয় হুমায়ূন অসুখে ধরেছে তাই ঔষুধ ঔষুধ গন্ধ। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.