নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না।

শিক্ষাতে নয়, শিক্ষতে চাই।

ইসমাইল সিরাজী

স্টাফ রিপোর্টার :::::::: টাইমস ওয়ার্ল্ড২৪ ডটকম

ইসমাইল সিরাজী › বিস্তারিত পোস্টঃ

শুধুই দাবি ফাঁসি, শাহবাগে গণ স্বাক্ষর

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

ইসমাঈল সিরাজি ও মাহতাব হোসেন, শাহবাগ থেকে : যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণ স্বাক্ষর চলছে শাহবাগ চত্বরে।

বৃহস্পতিবার বিকেল থেকে শাহবাগ চত্বরে এ গণ স্বাক্ষরের আয়োজন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

আয়োজক সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক শাহীনুল মিয়া টাইমস ওয়াল্ডকে জানায়,৩০০ ফুট করে ৩টি সিল্ক সাদা কাপড়ে এ স্বাক্ষর নেয়া হচ্ছে।

তিনি আরও জানান,আগামীকাল শুক্রবার আরও তিনটি একই সাইজের কাপড় সংযুক্ত করা হবে।

সংগঠনের সদস্য জেবুন্নাহার টাইমস ওয়াল্ডকে জানায়,গণ স্বাক্ষর কর্মসূচিতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।সকল বয়স, শ্রেনী পেশার মানুষ এখানে স্বাক্ষর করছে।

তিনি আরও জানান,৯০০ফুট কাপড়ে প্রায় ৯০০০মানুষ স্বাক্ষর করছে।

গণ স্বাক্ষরে অংশ গ্রহণ কারী একজন আরিফ হোসেন।তিনি ঢাবির ইতিহাস বিভাগে অধ্যয়ন রত রয়েছেন।

আরিফের কাছে টাইমস ওয়ার্ল্ড তার অনুভতি জানতে চাইলে তিনি জানান,আমি বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমি ৭১’ ঘাতক, খুনি,ধর্ষণকারীদের ফাঁসির দাবি চাইছি।

একই বিভাগের ছাত্র বাশার জানায়,এই গণ স্বাক্ষরের মাধ্যমে আমাদের অনেক মানুষের আশার প্রতিফলন ঘটছে।অনেকেই আছে তারা তাদের অনুভতি জানাতে চায় কিন্তু পারে না তারাই আজ এ স্বাক্ষরের সাথে সাথে তাদের অনুভতি ব্যক্ত করে।

শাহবাগে আন্দোলনকারী একজন ভভি আক্তার।তিনি টাইমস ওয়ার্ল্ডকে জানায়, সে এবং তার স্বামী বিকেলে কাদের মোল্লার ফাঁসির দাবি জানাতে এসেছে।



গণস্বাক্ষরের অনুভতি সম্পর্কে ভভি জানায়,আমরা এই রাজাকারদের ফাঁসি চাই।

তাদের অপকর্মের যথার্থ শাস্তি হল ফাঁসি।তিনি জানান,রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায়ের আগে আমরা ঘরে ফিরে যাবনা।



গণস্বাক্ষরে অংশ নিয়েছে আজিমপুর থেকে আসা চতুর্থ শ্রেনীর ছাত্রী মেঘা।সে ৭১’ দেখেনি কিন্তু সে রাজাকারদের বিচারের দাবিতে আজ শাহবাগের আন্দোলনের যোগ দিয়েছে।

টাইমস ওয়ার্ল্ড

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.