নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না।

শিক্ষাতে নয়, শিক্ষতে চাই।

ইসমাইল সিরাজী

স্টাফ রিপোর্টার :::::::: টাইমস ওয়ার্ল্ড২৪ ডটকম

ইসমাইল সিরাজী › বিস্তারিত পোস্টঃ

যুব মহাসমাবেশে বৃদ্ধদের ব্যাপক উপস্থিতি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

খান মুহাম্মদ মুরসালীন, প্রীত্‌ম ইসমাঈল, মৌমিতা, সাদিয়া, শাহবাগ থেকে : জামায়াত নেতা কাদের মোল্লা ও সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণ প্রজন্মের আজকের এ সমাবেশে বৃদ্ধদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।



তারা জানান যুবকরা এ সমাবেশের আয়োজন করলেও সকল বয়সের মানুষের ঢল নেমেছে আজকের এ মহা সমাবেশে।



লালবাগ থানার মুক্তি যোদ্ধাকমান্ডার এনায়েতুল্লাহ করিম টাইমস ওয়াল্ডকে জানায়,আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে পাকিস্তানি হানাদার মুক্ত করেছি।



আজকে আমার সকল মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশের দায়িত্ব দিয়েছি। তারা বাংলাদেশ থেকে পাকিস্তানি দোসর রাজাকারদের বিতাড়িত করার কাজটি করবে।



তিনি আরও জানান, ৭১’র ৭ মার্চ এখানে এসেছিলাম ভাষণ শুনতে। ভাষণ শেষে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছি। অতপর দেশকে স্বাধীন করেছি।



আজও আবার সেই একই স্থান শাহবাগে এলাম। এবার মুক্তিযুদ্ধ নয় দেশে রাজাকারদের ফাঁসির মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্তি করা।



তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এই তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।



টাইমস ওয়ার্ল্ড২৪.কম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: ৭১-এ বাংলাদেশ গড়ার পেছনে দেশের প্রিতিটি মুক্তিযোদ্ধার অবদান ছিলো। কেউ সরাসরি আর কেউবা পরোক্ষাভাবে। যে যেভাবেই করুক না কেন, সম্মানটা তাদের প্রাপ্য। তারা আজ আমাদের তরুনদের সমর্থন দিয়ে শুধু আমাদের সম্মানিতই করেন নি বরং নিজেদেরকেই ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। শত কোটি সালাম বাংলার সকল বীর মুক্তিযোদ্ধাদের। সময় করে আমার এই লিখাটাও পড়ুন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.