| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসমাইল সিরাজী
স্টাফ রিপোর্টার :::::::: টাইমস ওয়ার্ল্ড২৪ ডটকম
ব্লগাররা নাস্তিক এরকম সংবাদের পর সাধারণ ব্লগাররা নিরাপত্তা হীনতায় ভুগছে একই সাথে কিছু অসাধু ব্যক্তি ও কয়েকটি মিডিয়া সামহোয়্যার ইন ব্লগের বিরদ্ধে উদ্দেশ্য প্রনোদিত হয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন সামহোয়্যার ইন ব্লগের পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস জানা।
সোমবার দুপুরে রিপোর্টারস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে মিট দ্যা প্রেস এ তিনি এ দাবি করেন।
তিনি বলেন, গুটি কয়েক খবরের কাগজ ও অনলাইন পত্রিকা সামহোয়্যার ইনের মত বিশাল এই প্লাটফর্মটি নাস্তিকদের দখলে আর কিছু অসাধু ব্যক্তিরা বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছে যে এই ব্লগটি সাথে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে।
এ সময় তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন,কিছু মানুষের এই প্লাটফর্মটি পছন্দ হচ্ছে না তাই তারা এটি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, সকল ব্লগারকে তাদের অবস্থান পরিস্কার ও সচেতন ভাবে ব্লগিং করার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, সামহোয়্যার ইন ব্লগে ১ লক্ষ ৪০ হাজার ব্লগার নিয়মিত ব্লগিং করে থাকে।
তাদের সকলের মত এ রকম থাকবে বা তাদের চিন্তা চেতনা সঠিক থাকবে এমন কোন কথা নেই।তবে ধর্মীয় বা দেশকে আঘাত করে যদি কোন লেখা পোস্ট করা হয়ে পরে মডারেটররা এ ক্ষেত্রে মুছে ফেলেন।
সম্প্রতি নতুনবার্তায় সামহোয়্যার ইন ব্লগের পরিচালক জানা এর একটি সাক্ষাৎকার প্রকাশ সম্পর্কে তিনি বলেন, আমি যে রকম করে সাক্ষাৎকারটি দিয়েছিলাম সে রকম ভাবে প্রকাশ না করে উদ্দেশ্য মূলক ভাবে আমার বক্তব্যকে আক্রমত্মক ভাবে প্রকাশ করেছে আমি এর ত্রীব নিন্দা জানাই।
এ সময় তিনি সামহোয়্যার ইন ব্লগের আয়ের উৎস সম্পর্কে বলেন,আমাদের ছোট একটি সফটওয়ার কোম্পানি “সামহোয়্যার ইন নেট লিমিটেড” এর আয় থেকে সামহোয়্যার ইন ব্লগের খরচ বহন করে থাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্লগার ইমরানকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না আর সামহোয়্যার ইন ব্লগে ইমরান নামে কোন ব্লগার আইডি নেই।
তবে সে ছদ্দ নামে বা অন্য কোন নাম ব্লগে ব্যাবহার করতে পারে যা তার ব্যক্তিগত ব্যাপার।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আমার নিরাপত্তা ও সামহোয়্যার ইন ব্লগের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে। আর আমি অল্প সময়ের মধ্যে আমার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করবো।
জানা বলেন, আমাদের সীমিত বাজেটের কারণে আমাদের লোকবল বাড়ানো সম্ভব হচ্ছে না তবে ভবিষ্যতে লোকবল বাড়ানো হবে।
সামহোয়্যার ইন ব্লগের এই পরিচালক বলেন, আগামীতে ব্লগে শক্ত একটা নীতি মালা করা হচ্ছে।
মিটদ্যা প্রেসে সামহোয়্যার ইন ব্লগের মডারেটর শরৎ চৌধুরী, ব্লগার রেজওয়ানা, ব্লগার জাদির ও জাহিদ সহ সামহোয়্যার ইন ব্লগের কয়েকজন ব্লগার উপস্থিত ছিলেন।
টাইমস ওয়ার্ল্ড২৪.কম
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
রিফাত হোসেন বলেছেন: কথা বুঝলাম না, লোকবল না বাড়া নো এক্টা অযুহাত। পেইড একাউন্ট এর প্রস্তাব অনেক বছর আগেই দেওয়া হয়েছে যাতে ব্লগাররাও এতে হেল্প করতে পারে।
তবে জানাপুর বাকি কথা ভাল লেগেছে +
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
পুলক ঢালী বলেছেন: মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে সামুর সাথে আছি তবে ব্লগারদের দায়িত্বশীল ব্লগিং প্রত্যাশা করি যাতে সামুর অস্তিত্বে টান না পড়ে ।
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আমাদের লেখালেখির বা মতপ্রকাশের একমাত্র অত্যাধুনিক
স্বাধীন মাধ্যম টিকে , হ,,য,ব,র,ল রাজনীতির উদ্ধে নিয়ে আসার
ভাবনা থাকতে হবে সকলের ।
আমরা মুক্ত , আমরা স্বাধীন
নহে কোন দল , নহে মাথানত
এক হয়ে এস সবে
মিথ্যা অন্যায় করি প্রতিহত ।
আর রাজনীতি যদি করতেই হয় তবে তা যেন ব্লগার পরিচয়ে না হয়ে
ব্যক্তি কেন্ত্রিক হয় ।
সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল ।
আমরা সব সময় জাগ্রত সুদ্ধতায়
এবং মিথ্যা পদধলে সত্যর ঝাণ্ডায়
৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
টানিম বলেছেন: ধন্যবাদ জানা আপুকে ।
৬|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
মোমের মানুষ বলেছেন: আপু, কোন ভয় এবং নিরাপত্তাহীনতা আপনার কাছে ঘেষতে দিবো না, ইনশাআল্লাহ। সাথে আছি, সাথে থাকবো.............ইনশাআল্লাহ।
৭|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
ভোলার ডাইরী বলেছেন: সামু সরকার বিরোধী লেখাকে বেশী অপছন্দ করে, এটাই সমস্যা। আওয়ামীপন্থী ব্লগ হিসেবে সামুর বেশ সুনাম আছে, ভয় পাওয়ার তো কিছু দেখছিনা, এখন তো তারাই ক্ষমতায়
৮|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের এই পরিচালক বলেন, আগামীতে ব্লগে শক্ত একটা নীতি মালা করা হচ্ছে।
দরকার আছে !
জানাপুকে অনেক ধন্যবাদ। পাশে আছি !
৯|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
সাংগু বলেছেন: মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে সামুর সাথে আছি তবে ব্লগারদের দায়িত্বশীল ব্লগিং প্রত্যাশা করি যাতে সামুর অস্তিত্বে টান না পড়ে ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
লক্ষ্যভেদী বলেছেন: জানা আপুর সততা, আন্তরিকতা এবং সকল ব্লগারদের প্রতি সমান দৃষ্টি ভংগী নিয়ে মনে হয়না কারো বিন্দুমাত্র সনদেহের অবকাশ আছে। সমস্যা হয়েছে "সূর্যের চাইতে বালি গড়ম" নিয়ে। সামুর চাকর বাকরের দৌরাত্বতো আগেই ছিল-এখন সাথে যোগ হয়েছে "মডারেশন প্যানেল" নামক ফালতু একটা উদ্ববাগ! উনারা হইলেন "সুপ্রিম জুডিশিয়াল" টাইপের ক্ষমতাধর।উনাদের বেশী বেশী আতলামীর জন্যই বিশেষ কয়েকজন ব্লগার আসকারা পেয়ে এমন বাড় বেড়েছিল-যার জন্যই আজ জানা আপু এবং সকল ব্লগারদের বিতর্কে জড়িয়েছে। সামুর হাত ধরে যারা আজ ব্লগার হয়েছেন, নেতা হয়েছেন-তারাই আজ সামু তথা সামু পরিবারকে ধংশ করার জন্য উঠে পরে লেগেছে। আজকের "মডারেশন প্যানেল"ও ভবিষ্যতে সামুর জন্য বুমেরাং হবে।
জানা আপুকে বিনীত অনুরোধ করবো-মডারেশন প্যানেল নামক "কঞ্চি"গুলো কেটে ফেলুন তবেই মুল গাছটি শক্ত পোক্ত হবে(পরীক্ষা মূলক ভাবে মডারেশন প্যানেল থেকে কোনো একজন সদস্যকে বাদ দিয়ে দেখেন-সাথে সাথেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে)। সামুর শুরু থেকে প্রথম পাঁচ বছর আপনি একক ভাবে সামু পরিচালনা করেছিলেন-সেই ভাবেই আরো কিছুদিন কষ্ট করে চালান, নিশ্চয়ই সব সমস্যার সমাধান হবে। লক্ষ লক্ষ সাধারন ব্লগার আপনার সাথে আছে, সাথে থাকবে।