| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসরা০০৭
বেদনার নীলটূকু লুকিয়ে যত তোমাকে পেয়েছি কাছে তত জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার বিষাদ বিধুর।
মেঘ-
বৃষ্টি, মনে আছে তোর আর আমার প্রথম পরিচয়ের কথা?
বৃষ্টি-
হুম মনে আছে। মনে থাকবেনা কেন? স্মৃতি কি কখনো মন থেকে মুছে যায় নাকি? মনে আছে তুই ঘুম থেকে উঠেই আমার সাথে কথা না বলে অফিসে যেতি না। বলতি নারে বৃষ্টি তোর সাথে কথা না বলে গেলে আমার অফিসের কোন কাজে মন বসে না। আর প্রতিদিন আমার পছন্দের একটা গান পাঠিয়ে যেতি। না শুনলে শূন্যতা বুকে নিয়ে বলতি ঠিক আছে সময় করে শুনে নিস। বড্ড পাগল ছিলি তুই।
মেঘ-
তাই নাকি? কেন? কার জন্য,কিসের জন্য করেছিলাম? তুই বুঝলিনা। কি বোকা মেয়ে ছিলে। নাকি না বুঝার ভান করতে?
বৃষ্টি-
ইস তুই কত গল্প কবিতা লিখতি আমার জন্য। মনে আছে একদিন একটা কবিতার কথা। তুই কবিতা বললি....
আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি
তাই নিয়ে আজি পরানে আমার মেতেছে কবি।
পদে পদে তব আলোর ঝলকে
ভাষা আনে প্রাণে পলকে পলকে
মোর বাণীরূপ দেখিলাম আজি...নির্ঝরিনী..
তোমার প্রবাহে মনেরে জাগায় নিজেরে চিনি!!
বলার পরে আমি ওয়াও!! অনেক সুন্দর। অনেক সুন্দর বলেছিলাম।
মেঘ-
আর আমি হাসতে হাসতে শেষ। আমার হাসি দেখে তোর আরও রাগ। বাপরে!! হা হা হা মনে থাকবেনা কেন? সব মনে আছে। এই তো সে দিনের কথা। আমি হাসি থামিয়ে বললাম এটা আমার কবিতা না। এটা শুনে তুই আরও বেশি রেগে গেলি। কারণ তুই বলেছিলি তোর জন্য লিখা যেগুলো কবিতা সেগুলো যেন আমি তুকে শুনাই। অভিমানী মন নিয়ে চলে গেলি। আমার কোন কথাই আর শুনলিনা।
বৃষ্টি-
তবে জানিস তোর কন্ঠে যেকোন কবিতাই শুনিনা কেন আমার কেন যেন এক ভালোলাগার অনুভূতি কাজ করতো। কবি নিবারণ চক্রবর্তীর কবিতাও অনেক ভালো লাগলো।
মেঘ-
তোর অভিমানী ভালোলাগাইতো আমাকে এমন ভাবে হারিয়ে নিয়েছিলো আকাশ ছুঁতে।
বৃষ্টি-
নাহ আমি তো তোকে কখনও বলিনি। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাইনি। তুইতো ভুল করেছিলি।
মেঘ-
আমিতো বুঝেছিলাম আমার শব্দগুলো তোকে বুঝিয়ে দিবে না-বলা কথাগুলো। সুরগুলো তুকে ধন্য করে তোর মনের বাগানে ফুল ফুটাবে। তুই বলিসনি কিন্ত তোর আচরণ তোর পাগলামী আমাকে কিভাবে যে জড়িয়ে নিয়েছিল আমি বুঝতেই পারিনি।
বৃষ্টি-
যেই বললাম আমার ভালোবাসার কথা ভালোবাসার প্রদীপের কথা
সেই সময়ই তোর সমস্ত কবিতাগুলো ছন্নছাড়া হয়ে গেল।
মেঘ-
হবেনা...!! আমার কবিতার স্বপ্ন দেখিয়েছিল কে? ভাল করে বাঁচার পথ কে দেখিয়েছিল? না জানা কথাগুলো কে জানিয়েছিল? বলতে পারিস? সেই তুই?
বৃষ্টি-
আমার সাজানো সংসারের কথা শুনার পর থেকে তুই আমার সাথে কথা বলা একরকম বন্ধই করে দিলি। আমি বললাম শুন এমন পাগলামী করিস না।
মেঘ-
আমিতো তোকে নিয়ে একটা রাজ্য গড়েছিলাম। সে রাজ্যে শুধু তুই,আমি আর আমাদের ভালোবাসা। জন্ম দুঃখীনি মাকে তোর কথা সব বলেছিলাম আর বলেছিলাম মা দেখো তোমার দুষ্টু ছেলে এবার সত্যি সত্যি ভালো হয়ে যাবে আর ছেলের জন্য তোমার এতো কষ্ট করতে হবেনা। মা কত্ত খুশি। তোকে দেখার জন্য অস্থির। আমি বললাম মা আমিতো এখনও দেখিনি তোমায় কি করে দেখাবো? শুধু ফেবুর অনলাইনে কথা হয় আর মোবাইলে। দেখা হয়নি কখনো, এমন কি একটা ছবিও দেখিনি। তবে না দেখা হলে কি হবে হৃদয়ের ক্যানভাসে কী সুন্দর করে এঁকে রেখেছি। সেটাতো তুমি দেখতে পারবানা। মা হেসে বলে পাগল ছেলে আমার!! আজকালের ছেলে-মেয়েদের মতি গতি বুঝিনারে।
বৃষ্টি-
তুই অনেক কষ্ট পেয়ে আবার খানিকটা আগের মতো হয়ে গেলি। আমি বললাম ভালোবাসা নাই বা হলাম ভালো বন্ধুতো হতে পারি?
কি বলিস?
মেঘ-
আমাকে সময় দিতে হবে। নিজেকে একটু সামলে নেই। মনের উপর যে দহন গেছে একটু শান্ত করে নেই।
বৃষ্টি-
ওকে সময় নিবি ভালো কথা সমস্যা নেই কিন্তু এমন কিছু করবিনা যেটার কারনে তোর আগামীর কোন সমস্যা হয়। অনেক কিছু বুঝিয়েছি বিশেষ করে তোর মায়ের কথা। মায়ের কথা বলার পর একটু শান্ত হলি। তুই যখন তোর মায়ের কথা বলতি তখন আমার অনেক ভালো লাগতো। অনেক ভালোবাসিস তুই তোর মাকে।
মেঘ-
হুম আমার মা আমার পৃথিবী।
মেঘ-বৃষ্টি হয়ে গেলো মেইল বন্ধু । ওরা সময় পেলেই মন খুলে আড্ডা দেয় সেটা হয়তোবা কবিতার ছন্দে ছন্দে না-হয় গানে গানে।
আজ ক'দিন থেকে বৃষ্টি মেঘের কোন খবর পাচ্ছেনা। কি হল মেঘের। মেঘ কোন মেঘমালায় হারিয়ে গেল। এমন তো কখনো হয়না। কোথায়ও যাবার আগে অন্তত পক্ষে একটা মেইল দিয়ে যায়। কোন মেইলও দিচ্ছেনা ফোনও করেনি। বৃষ্টি একটার পর একটা মেইল দিচ্ছে কল দিচ্ছে কোন রিপ্লাই দিচ্ছেনা। কারণ কি?
বৃষ্টি চিন্তায় পরে গেল...........
Click This Link
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:৪৪
ইসরা০০৭ বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থেকো।
২|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:১৪
মিরাজ is বলেছেন: মেঘ বৃষ্টি হয়ে ঝরুক।
ভালোলাগা গল্পটিতে।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:৪৮
ইসরা০০৭ বলেছেন: বৃষ্টি প্রতিক্ষন অপেক্ষায় মেঘ কখন বৃষ্টি হয়ে ঝরবে![]()
অনেক ধন্যবাদ কবি।
সচরাচর ভালো থাকুন।
৩|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:০৩
টানজিমা বলেছেন: আহা আহা.. রুমান্টিক হতে হতে ব্যদনাদায়ক হয়ে গেল...
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:০৯
ইসরা০০৭ বলেছেন:
![]()
মেঘ তুই কই যেখানেই থাকিস ভালো থাকিস।
অনেক ধন্যবাদ আপু![]()
৪|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:২৮
ত্রাতুল বলেছেন: চেনা চেনা লাগে কেন? ![]()
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:৪৯
ইসরা০০৭ বলেছেন: গল্প মানেই তো জীবন আর জীবন মানেই তো চেনা জানা
![]()
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থেকো সব সময়।
৫|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:৩৮
মুনসী১৬১২ বলেছেন: নীলাম্বরী মেঘ আজ
নিয়েছে কাজল সাজ
মন বিধুরে কষ্ট ঝরে
বৃষ্টির কথা মনে পড়ে
কত যে মধুর খেলা
কেটেছে হেমন্ত বেলা
ঘুড়ি ওড়া শরৎ মেলা
রামধনু মন রাঙা ভেলা
মেঘের বাড়ি হঠাৎ আড়ি
শীত চাদরে কষ্ট ভারি
ফাগুন আলোয় বাসন্তি টান
চৈতালি হাওয়ায় উদাস গান
হঠাৎ মান বোশেখ রাগ
মেঘ সিঁদুরে রুদ্র হাক
বিদায় বেলা আষাঢ় জল
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৬
ইসরা০০৭ বলেছেন: আপনার কবিতা অসাধারণ হয়েছে। কয়েক বার পড়লাম কি সুন্দর কথাগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতার জন্য।
দিন আসে দিন যায় মেঘের খবর আসেনা।নাকি মেঘমালায় হারিয়ে গেল।বৃষ্টির চোখের জল ফুরাবেনা ![]()
http://www.youtube.com/watch?v=XrX0UIQAPOA
৬|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:৩৯
মুনসী১৬১২ বলেছেন: মন খারাপের শ্রাবণ ঢল
জল টলমল মেঘের দিঠি
রোদের পাতায় হাজার চিঠি
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৭
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ
সচরাচর ভালো থাকুন।
৭|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ২:৪৩
হাবিবুর রহমান তারেক বলেছেন: হুম, বৃষ্টি চিন্তায় পড়ছে.. পড়বেই তো!
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৮
ইসরা০০৭ বলেছেন: ![]()
অপনাকে অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
৮|
২০ শে এপ্রিল, ২০১২ ভোর ৫:২৩
ফারিয়া বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে আপু!
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০০
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ফারিয়া আপু।
ভালো থাকুন।
৯|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৭
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক সুন্দর .......
বৃষ্টি যেন মেঘকে খুজে পায় ........
শুভকামনা ........
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০১
ইসরা০০৭ বলেছেন: সময় করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় ভালো থাকুন।
১০|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৩
রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর গল্পরে ভাই।
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৩
ইসরা০০৭ বলেছেন: হিহিহি আমি ভাই না আমি আপু.....
অনেক ধন্যবাদ।
সচরাচর ভালো থাকুন।
১১|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৪
শিশিরের শব্দ বলেছেন: অনেক সুন্দর.....
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৩
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ![]()
ভালো থাকুন।
১২|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫১
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো ইসরা। ভাল থাকুন।
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৯
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই।
ভালো থাকুন।
১৩|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৪
পাহাড়ের কান্না বলেছেন: আজকালের ছেলে-মেয়েদের মতি গতি বুঝিনারে
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১২
ইসরা০০৭ বলেছেন:
![]()
কেমন আছো পাকা ভাই? অনেক দিন পর মনে হলো।
১৪|
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৪
পাহাড়ের কান্না বলেছেন: ভালো আছি। তুমি ভালতো আপু?
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৭
ইসরা০০৭ বলেছেন: আমি দোয়া করি বলেই তো তুমি ভালো থেকো
আমিও ভালো আছি ।
১৫|
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪০
পাহাড়ের কান্না বলেছেন: তাইতো বলি কার দোয়ায় আমি ভাল আছি। যাক এখন জানতে পারলাম তোমার দোয়ায়
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৬
ইসরা০০৭ বলেছেন: ![]()
![]()
![]()
না বললে জানবা কেমনে।আগে আমাকে বলবা তো?
দোয়া করি সব সময় ভালো থেকো![]()
১৬|
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৯
চাটিকিয়াং রুমান বলেছেন: মেঘ যেন কোন মেঘমালায় হারিয়ে না যায়। বৃষ্টির আহবানে সাড়া দিক সে।
৯ম ভালো লাগা।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩৮
ইসরা০০৭ বলেছেন: http://www.youtube.com/watch?v=aDReJV30Di4
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন![]()
১৭|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৮
মাহী ফ্লোরা বলেছেন: আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি
তাই নিয়ে আজি পরানে আমার মেতেছে কবি।
সুন্দর আর মিষ্টি একটা লেখা।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:০০
ইসরা০০৭ বলেছেন: হুম আপু এই কবিতাটা আমার কেন যেন খুবই ভালো লাগে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য।
সচরাচর ভালো থাকুন।
১৮|
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০৮
মোঃমোজাম হক বলেছেন: খুউব ভাল লাগলো।ধন্যবাদ
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:১৩
ইসরা০০৭ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ![]()
ভালো থাকুন।
১৯|
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বৃষ্টির চিন্তা দূর হোক।
মেঘ ফিরে আসুক .........
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:২২
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
২০|
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৪
শায়মা বলেছেন: আমি তো ভেবেছিলাম এটা মেঘদূত ভাইয়ার মেঘ বৃষ্টির কাব্য।
অনেক সুন্দর হয়েছে আপুনি!!!!
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৮
ইসরা০০৭ বলেছেন: তাই নাকি আপু কই মেঘদূত আর কই আমি...
অনেক ধন্যবাদ আপু।
ভালো থেকো।
২১|
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫১
~মাইনাচ~ বলেছেন: সুন্দর গল্প আপু
দারুন লিখেন আপনি। কিন্তু কম কেন???
তাই মাইনাচ দিছি
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৩
ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
তাই নাকি! এটা আবার কে বলল আমি ভালো লিখি। লিখতে পারলে তো ভাইয়া বেশি লিখবো![]()
ভাইয়া,আপনি যে জীবনেও প্লাস দিবেন না সেটা আমি ভালো করেই জানি
একবার ধন্যবাদ দিয়েছি আর লিখতে পারবোনা...
২২|
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১১
অরুদ্ধ সকাল বলেছেন: আপুআপনার লেখা দিনদিন ভালো হয়ে আসছে।
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৪
ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ দাদা।
তুমি কেমন আছো?
২৩|
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩০
অচিন রুপকথা বলেছেন: অনেক কিউট.....
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৫
ইসরা০০৭ বলেছেন: অনেক কিউট একটা আপু![]()
ধন্যবাদ।
২৪|
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৫
সৈয়দ নাসের বলেছেন: অনেক সুন্দর কথামালা । পড়তে ভালোলাগলো । কেমন আছেন ইসরা ?
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৭
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ কবি সময় করে পড়ার জন্য।
আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?
এই কদিন নিয়মিত ছিলাম না বলে আপনার লেখা পড়া হয়নি।সময় করে পড়ে নিব।
২৫|
২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালোলাগা রইল!
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৮
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
২৬|
৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর !!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা মে, ২০১২ রাত ১০:৫৯
ইসরা০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
সব সময় ভালো থেকো।
২৭|
০৪ ঠা মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
যাযাব৮৪ বলেছেন: অনেক সুন্দর
০৮ ই মে, ২০১২ রাত ১১:৪১
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ যাযাব৮৪ ![]()
২৮|
১০ ই মে, ২০১২ দুপুর ১:৫৮
কাকঁন বলেছেন:
অনেক... সুন্দর হয়েছে।
বৃষ্টির চিন্তা দূর হোক
মেঘ ফিরে এসে।
ইসকা আপু মেঘ-বৃষ্টিকে নিয়ে লিখা শেষ
এখন আমাকে নিয়ে লিখা শুরো কর
১১ ই মে, ২০১২ রাত ৩:০১
ইসরা০০৭ বলেছেন: আরে,
কনকন আপু
কষকষ করে
কি কথা বলে ....![]()
অনেক দিন পর তোমাকে দেখে অনেক ভালো লাগলো।
আপু ওদের নিয়ে লেখার ইতি যে হয়না।তবে যে দিনই শেষ হবে সেদিনই তোমাকে আর দুলাভাইকে নিয়ে লিখবো।
অনেক ভালো থেকো।
২৯|
১১ ই মে, ২০১২ রাত ১১:৫৪
শোশমিতা বলেছেন:
আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি
তাই নিয়ে আজি পরানে আমার মেতেছে কবি।
পদে পদে তব আলোর ঝলকে
ভাষা আনে প্রাণে পলকে পলকে
মোর বাণীরূপ দেখিলাম আজি...নির্ঝরিনী..
তোমার প্রবাহে মনেরে জাগায় নিজেরে চিনি!!
মেঘ-বৃষ্টির কোলাহল
আমি তোমার এই লেখা আগে পড়েছি মনে হচ্ছে, আজ আবার পড়লাম ![]()
অনেক সুন্দর হয়েছে আপু +
কেমন আছো আপু? ভালো থেকো সব সময়।
শুভ বিকাল
১২ ই মে, ২০১২ রাত ১২:১১
ইসরা০০৭ বলেছেন: ঠিক আছে আপু আগে হয়তো ভালো করে পড়ার সময় ছিলোনা এখন ভালো করে পড়েছো তো?![]()
আমি ভালো আছি আপু। তুমি কেমন আছো? অনেক দিন পর দেখা খবর কি? বিডি থেকে এসে মনের খবর কি ভালো আছে তো নাকি আবার আগের মতোনই অস্তির অস্তির ভাব।
এই মুহুরতে বিকালটা সত্যি অনেক সুন্দর তাই তোমার জন্যও শুভ বিকাল![]()
৩০|
১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৪৬
সালমাহ্যাপী বলেছেন: অনেক সুন্দর হয়েছে
মেঘ বৃষ্টির কাব্যমালা
অসাধারন
১৪ ই মে, ২০১২ ভোর ৬:০৫
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু সময় করে পড়ার জন্য।
ভালো থাকুন
৩১|
১৬ ই মে, ২০১২ রাত ১১:৫২
বাঘ মামা বলেছেন: হুম
১৭ ই মে, ২০১২ ভোর ৪:৪৮
ইসরা০০৭ বলেছেন: হুম কি?
৩২|
১৭ ই মে, ২০১২ সকাল ১১:২১
বাঘ মামা বলেছেন: হুম মানে গুম ,গুম মানে ইলিয়াস আলী আমি এমন অনেকেই ![]()
লেখা অদ্ভুদ সুন্দর হইসে।
১৮ ই মে, ২০১২ রাত ১০:১৯
ইসরা০০৭ বলেছেন: তাই নাকি মামা!! তুমি গুম হলে তো মামীর অবস্তা খারাপ ...আহারে মামী বেচারী
অনেক ধন্যবাদ মামা।
৩৩|
১৯ শে মে, ২০১২ রাত ১:৪২
বাঘ মামা বলেছেন: আমি গুম হইলে তোমার মামীকে নিয়েই গুম হবো,একা একা গুমের মধ্যে কিভাবে থাকবো বলো? ![]()
আর তোমার মামীটাও সাহসী খুব মাঝে মাঝে নিজেই গুম হয়ে যায় ,আমারে নিয়ে যায়না তাই মামির সাথে কথা বন্ধ ![]()
২৪ শে মে, ২০১২ বিকাল ৩:০২
ইসরা০০৭ বলেছেন: মামী তোমার সাথে গুম হবে না মামা তুমি যা করার একাই করো![]()
মামী কত্ত ভালো সে একা একা চলতে পারে তুমি পারোনা মামী চাড়া
আহারে মামা তোমার কপালটাই খারাপ![]()
একা একা অনেক ভালো থেকো![]()
৩৪|
২০ শে মে, ২০১২ ভোর ৪:২৬
ভিয়েনাস বলেছেন: মেঘ বৃষ্টির খেলা ভালো লাগল...
২৪ শে মে, ২০১২ বিকাল ৩:০৩
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পড়ার জন্য।
ভালো থাকুন।
৩৫|
২৮ শে মে, ২০১২ ভোর ৪:৪৩
শোশমিতা বলেছেন: কিরে আপু শপথ নিয়েছ নাকি আর নতুন পোষ্ট দিবানা?
২৯ শে মে, ২০১২ রাত ১১:১৩
ইসরা০০৭ বলেছেন: লেখা নাই তো আপু।একটা ধার দিবা পরে সময় মতো সুধ করে দিবো
রাগ করো কেন আপু দিবা কিনা সেটা বলো।![]()
অনেক ভালো থেকো লক্ষিপু।
৩৬|
০১ লা জুন, ২০১২ সকাল ১১:০০
শহিদুল ইসলাম বলেছেন: গরম কাল , বৃষ্টির চিন্তায় ঘুম অস্থির , এইখানে এসে বৃষ্টির কবিতা ,
বেশ ভালো লাগল ।
১৩ ই জুন, ২০১২ বিকাল ৪:২৮
ইসরা০০৭ বলেছেন: হিহিহিহি
ভাইয়া অনেক দেরি করে রিপ্লাই দিলাম বিজি ছিলাম বলে![]()
এখন মনে হয় বৃষ্টির চিন্তায় ঘুমের সমস্যা হচ্ছেনা![]()
ভালো থাকুন সারাক্ষন।
৩৭|
০২ রা জুন, ২০১২ রাত ২:৪৬
সৈয়দ নাসের বলেছেন: খুব ভালো লাগলো ইসরা । শুভেচ্ছা । ভালো থাকুন ।
১৩ ই জুন, ২০১২ বিকাল ৪:৩১
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
কেমন আছেন?অনেক দিন ব্লগে আসা হয়নি ব্যস্ততার জন্য।
ভালো থাকুন প্রতিক্ষন।
৩৮|
০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
নাদিয়া জামান বলেছেন: গল্পের সাথে ছবিটা খুব মানিয়েছে।
১৩ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৩
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
কেমন আছেন?
৩৯|
২২ শে জুন, ২০১২ রাত ১১:৩৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো আছেন তো!
২৪ শে জুন, ২০১২ রাত ১:২৬
ইসরা০০৭ বলেছেন: আমি ভালো আছি ভাইয়া।
আপনি কেমন আছেন?
৪০|
২৪ শে জুন, ২০১২ রাত ২:২৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: tok tok tok
ghore ki keo achen????
২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৫
ইসরা০০৭ বলেছেন: এতক্ষন ছিলাম না ভাইয়া ঘরে এখন আসলাম....
আপনি কি ছলে গেছেন ওহহ...একটা কল করে আসবেন না
ভালো থাকুন সারাক্ষন।
৪১|
২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:২৩
শোশমিতা বলেছেন: এই কথা কানে যায়না?
২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৬
ইসরা০০৭ বলেছেন: এইবার গেলো মনে হয়![]()
আপু তুমি বলেছো আর যাবেনা তা কি হয়..![]()
(এতো রাগ কর কেন আপু ? শুধু তোমার জন্য)
http://www.youtube.com/watch?v=hu7E8K_mj1I
৪২|
১৩ ই আগস্ট, ২০১২ সকাল ৭:২০
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
সুন্দর ---
মেঘ বৃষ্টি হয়ে ঝরুক।
১৩ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু সময় করে আগের লেখাটি পড়ার জন্য।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:০৫
ঈষাম বলেছেন: আমার ছায়াতে তোমার
হাসিতে মিলিত ছবি
তাই নিয়ে আজি পরানে আমার মেতেছে কবি।
পদে পদে তব আলোর ঝলকে
ভাষা আনে প্রাণে পলকে পলকে
মোর বাণীরূপ দেখিলাম আজি...নির্ঝরিনী..
তোমার প্রবাহে মনেরে জাগায় নিজেরে চিনি!!
++