নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন পৃথিবী

আমি একজন নিরাপদ ব্লগার

পাশা

ছোট্ট এই পৃথিবীতে আমার জানার পরিধি অনেক কম । আমি যাহা বুঝি তাহাই বলি। এতে আমার কাছের মানুষগুলো কষ্ট পেলেও আমার কিছুই করার নাই।

পাশা › বিস্তারিত পোস্টঃ

বইনার আজ জন্ম দিন

০২ রা জুন, ২০০৭ রাত ৮:২৫

আমার বোন। একমাত্র ছোট বোন এর জন্ম দিন আজ। দিন গুনতে গুনতে আজ তার বাইশটি বছর পার হল। তার সাথে আমার স্মৃতি আনন্দের, ঝগড়ার, কান্নার আরো অনেক কিছুর।



সে যখন জন্ম গ্রহন করে তখন নানার সাথে দাদা বাড়ি গিয়েছিলাম তাকে দেখতে। নানার কোলে করে চার বছরের আমি তাকে দেখতে গেলাম। নানার এক হাতে আম্মুর জন্য রান্না, অপর হাতে আমি। পথ চলতে একসময় ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি বইনার পাশে।

বইনার তার চারটি হাত-পা আকাশের দিকে ছুড়ে ওয়া ওয়া করে কান্না করছে। এভাবেই আমার বইনাকে আমি প্রথম দেখি।

নানু যখন জিজ্ঞাসা করল, তোর বোন দেখতে কেমন? বললাম, সে শুধু আকাশের দিকে হাতপা ছোড়াছুড়ি করে আর ওয়া ওয়া করে কান্দে।(আম্মাআআ)



ছোট বেলায় আমাদের দুইজনেই একসাথে টিভি দেখতাম। টিভিতে কুস্তি হত, এটা খুব ইন্জয় করতাম। দেখা শেষে প্রাক্টিস। একবার প্রেক্টিস করতে যেয়ে তাকে মাথার উপর তুলে নিচে ফেলে দিলাম। যা হবার তা হল, তার একটি হাত ভেঙ্গে গেল। আম্মু এসে দিল আমাকে মাইর।দীর্ঘ দেড় মাস তার হাতে ভেন্ডেস ছিল।এর পর আর কুস্তি কুস্তি খেলা হয়নি।



আমি আবার আমার বইনাকে অনুসরন করি খুব বেশী। সে ফেয়ার এন্ড লাভলী দেয় তো আমাকেও দিতে হবে এটি। তার রূপ চর্চার উপকরন গুলোর কথা আমি শুনি আগ্রহ ভরে। একবার তার মত করে টক দই আর চালের গুড়া দিয়ে ফেইস ওয়াস করলাম। দেখি, ভালই লাগে।



তার নাম পিংকী হাওয়ার পিছনেও এক কাহিনী আছে। এক সময় পিংকী নামে ইন্ডিয়ার এক নায়িকা ছিল। দেখতে তার মত শূকনা শাকনা। তারপর থেকে পাশের বাসা আপুরা তার নাম দিল পিংকী।



আমার বইনা আমার কাছে সবচেয়ে প্রিয়।সবাই তার জন্য দোয়া করলাম।



"যুগ যুগ জিও মেরা বইন।"

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:২৮

জল রঙ বলেছেন: শুভ জন্মদিন ।

২| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৩১

ত্রিভুজ বলেছেন: শুভ জন্মদিন..... :)

৩| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৩৩

অমিত আহমেদ বলেছেন: আপনার বোনকে জন্মদিনের শুভেচ্ছা

৪| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৩৭

চোর বলেছেন: পিচকাকে হেপি বার্থ ডে!

৫| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৩৯

সুমি বলেছেন: আপু কে শুভেচ্ছা বলবে-- কেমন ভাইয়া,

৬| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৫২

দৃশা বলেছেন: ও মোর রমজানের ওই রোজার শেষে ...থুক্কু...
শুভ জন্মদিন......বইনা

৭| ০২ রা জুন, ২০০৭ রাত ৮:৫৪

বাংলার মানুষ বলেছেন: হ্যাপী জন্মদিন

৮| ০২ রা জুন, ২০০৭ রাত ৯:১৪

তারেক রহিম বলেছেন: শুভ জন্মদিন, বইনা

৯| ০২ রা জুন, ২০০৭ রাত ১০:৪৩

ম. রহমান বলেছেন: পুচকী, শুভ জন্মদিন...

১০| ০২ রা জুন, ২০০৭ রাত ১১:০৮

ঝড়ো হাওয়া বলেছেন: শুভ জন্মদিন ভাগনি !!

১১| ০৩ রা জুন, ২০০৭ ভোর ৪:৩৮

সন্ধ্যাবাতি বলেছেন: আপুকে শুভ জন্মদিন!

১২| ০৩ রা জুন, ২০০৭ ভোর ৪:৫৪

কনফুসিয়াস বলেছেন: শুভ জন্মদিন আপনার আপুকে।

১৩| ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:১৩

পাশা বলেছেন: জল রঙ , ত্রিভুজ ,অমিত আহমেদ,চোর,বাংলার মানুষ,তারেক রহিম,সুমি আপু,দৃশা ,ম. রহমান,ঝড়ো হাওয়া,সন্ধ্যাবাতি, কনফুসিয়াস আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার শুভেচ্ছাই মনে হয় ওর জন্মদিনের শ্রেষ্ঠ পাওয়া।অচেনা মানুষগুলো তাকে উইস করছে ,ভাবতে ভালই লাগে।

১৪| ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:১৮

পাশা বলেছেন: সুমি আপু তোমার লেখা আমার বইনাকে দেখিয়েছি । সে খুব খুশি:)

১৫| ১২ ই জুন, ২০০৭ সকাল ১০:৩৬

ফজলে এলাহি বলেছেন: দুঃখিত, পোষ্টটা আগে পড়া হয়নি।
বইনার আগামী দিনগুলো সত্যে, সুন্দরে আর সাফল্যে কাটুক। এটাই দো'আ শুধু জন্মদিন নয় সবগুলো দিনের জন্য।

১৬| ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:০৩

অ্যালন বলেছেন: শুভ জন্মদিন বইনা.. :) :)
ভাল থাকবেন..

আমি এতো দেরি ক্যান..সব সময় দেরি .. :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.