| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহিদুল ইসলাম শিমুল
ভাই আমি ঘোরতর আস্তিক । ইসলাম ধর্মে বিশ্বাসী । সবচেয়ে নিকৃষ্ট লেভেলের মুসলমান ! ভয়াবহ রকম ভাগ্যে বিশ্বাসী এক জন মানুষ ! মহান আল্লাহ্ তায়ালা পবিত্র গ্রন্থ আল কোরানে বলেছেন, “ আমি তোমাদের ভাগ্যকে তোমাদের গলায় হাড়ের মত ঝুলিয়ে দিয়েছি । “ আমি ভাই ভাগ্যে বিশ্বাস করি । এই পৃথিবীতে আমি যা কিছু পেয়েছি তার বেশির ভাগই পেয়েছি ভাগ্যে জোরে ! হুম সত্যি ভাগ্যের জোরে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ? উঃ না ভাই ওইসব……. টাইম নাই ! আমি ভাই মুসলমান । একজন নিকৃষ্ট লেভেলের মুসলমান হিসাবেও গণতন্ত্রের উপর আমার আস্থা নাই , জীবনে কোন দিন ভোট দেয়ার ইচ্ছাও নাই ! না রে ভাই আমি জামাত শিবির না ! যেই দল ম্যাডামের শাড়ির তলায় আশ্রয় নিয়া ব্যাঙ এর ছাতার মত বড় হয় আর মুখে মুখে ইসলাম কপচায় তাদের ……….. টাইম আমার নাই !
চারিদিকে ফেসবুক স্ট্যাটাস এর ছড়াছড়ি । গরু কিনে আনলাম, এত হাজার টাকা দাম নিল, জমাইয়া মাংস খামু হেন তেন ।
চায়ের দোকানের আড্ডায় এখন প্রধান বিষয় হয়ে দাড়িয়েছে গরুর দাম কত ? কত হাজার বা কত লাখ টাকা দাম নিল ? গরুর মাংসের কেজি যদি ২৫০ টাকা করে হয় তাহলে গরুটি কিনে জেতা হল না লস হল ইত্যাদি , ইত্যাদি ।
ব্যস্ত সময় কাটছে বাসার গৃহিণীদেরও , তারা ভীড় জমাচ্ছেন বাড়ির পাশের পার্লারে, যাদের স্বামীর মানি ব্যাগের সাইজ একটু বেশি মোটা তারা হয় পার্সোনা, লীর মত নামীদামী পার্লারে । আমি ১০০% নিশ্চিত এদেরকে যদি বলা হয় কুরবানি ঈদের তাৎপর্য কি , এদের মধ্যে ৮০% ই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
কি করে বলবেন তারা ? আজকালকার গৃহিণীদের ব্যস্ত সময় কাটে সিরিয়াল সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে । তবে, ইদানিং অবশ্য রান্নার প্রোগ্রামগুলোও দেখা হচ্ছে একটু আধটু । কত মজা করে রান্না করা যায় কুরবানির পশুটিকে । খাসির রেজালা, গরুর ভুনা, সাথে পোলাও অথবা ভূনা খিচুড়ি আরো কত কি !!
যাক সে কথা !!
ইসলাম ধর্ম মতে সেই পশুটিকে কুরবানি দিতে হয় যে পশুটি সব চেয়ে বেশি আদরের , সব চেয়ে বেশি পছন্দনীয় ।
আমরা যারা শহরের মানুষ তারা হয় পশু পালনের সুযোগ পাই না তাই আমাদের সেই সুযোগ হয় না । তাই, হাট থেকে পশু কিনতেই হয় ।
খুব ভাল কথা ! কিন্ত আপনি যে গরুটি কিনছেন সেটির প্রতি আপনার ভালবাসা কতটুকু আছে ??
আপনার চিন্তায় চেতনায় যদি থাকে কত কেজি মাংস পাব, কত দাম নিল, পাড়ার অন্য সবার গরুর থেকে আপনার গরুর স্বাস্থ্য ভাল কিনা তবে খুব সম্ভবত আপনি ভুল করছেন !!
আপনার উচিত গরু কুরবানি না দিয়ে গরুর ব্যবসা শুরু করা !
কুরবানি ঈদের ৩-৪ আগেও দেখলাম আগারগাও তালতলা এর গরুর হাট প্রায় ফাঁকা । আগে আগে গরু কিনে বাসায় একটা উটকো ঝামেলা বাড়ানোর কি দরকার , তাই না ?? এজন্য হাটগুলোতেও তেমন ভীড় দেখা যায় না !!
যদি আপনি এমন চিন্তা করে থাকেন তাহলে আমার মনে হয় আপনার উচিত কুরবানী না দিয়ে বরং গরুর মাংস বাজার থেকে কিনে খান !! তাতে আরো ঝামেলা কমবে !
যে গরুকে আপনি ২ বেলা খাওয়াতে অপারগ সেই গরুর মাংস চিবিয়ে খাওয়া আপনার উচিত নয় !
চিন্তা করুন তো আপনার সন্তানটির কথা, সেই সন্তান যে আপনাকে বাবা বাবা , মা মা বলে অস্থির করে রাখে ! পারবেন তাকে কুরবানি দিতে ??
হযরত ইব্রাহীম (আঃ) কিন্ত পেরেছিলেন !!
নিজের সন্তানকে যখন তিনি কুরবানী করতে নিয়ে গেলেন তখন আল্লাহ্ তায়ালা তার উপর খুশি হলেন এবং অলৌকিকভাবে ইসমাইল (আঃ) বেচে গেলেন কুরবানী হয়ে গেল একটি বেহেস্তি দুম্বা !
সেখান থেকেই কিন্ত কুরবানির শুরু, হযরত ইব্রাহিম ( আ ) এর উপর খুশি হয়েই মহান আল্লাহ্ তায়ালা এই কুরবানী দেয়াকে বাধ্যতামুলক করেছেন ( সামর্থ থাকা সাপেক্ষে ) ! তবে কুরবানির পশুটিকে হতে হবে অতি প্রিয় !! আপনার পরম আদরের !
যে পশুর প্রতি আপনার কোন মমত্ববোধ নেই সেই পশুকে কুরবানী দিয়ে কি খুব বেশি লাভ আছে !!
যাই হোক, কুরবানি কবুল করবেন মহান আল্লাহ্ তায়ালা, তিনিই ভাল জানেন তবে আমার মনে হয় কি আমাদের উচিত কুরবানির পশুর উপর একটু মায়া আর মমত্ববোধ দেখানো ! পশুটির একটু আদর যত্ন করে তাকে নিজের সন্তানের মত দেখা । মাত্র কয়েকটা দিনই তো সে আপনার আশ্রিত তাকে আপন করে নিন , অন্তর থেকে পশুটিকে মায়া করুন দেখবেন কুরবানি দিয়ে অনেক শান্তি পাবেন !! তখন আর ইচ্ছা করবে না মাংস কত কেজি হবে সেই হিসেব কষতে বা অন্যের গরুর সাথে নিজের গরুর তুলনা করতে ।
এসবের জন্য কিন্ত কুরবানি নয় !!
মহান আল্লাহ্ তায়ালা আল কোরআনে বলেনঃ
“ও সব পশুর রক্ত, মাংস আল্লাহর কাছে কিছুতেই পৌঁছে না। বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া তাঁর কাছে পৌঁছে”। { সূরা আল হজ্জ-৩৭}
যাই হোক আর কিছুক্ষন পরেই কুরবানি ঈদ !
এই ঈদে সবার কাছে অনুরোধ কুরবানি যখন দিবেন তখন অবশ্যই ধারালো অস্র দিয়ে দিবেন । পশুটিকে কষ্ট দিয়ে হত্যা করবেন না !
হাদিসে আছে কুরবানির গরুটিকে এতটা ধারালো অস্ত্র দিয়ে জবাই দিতে হবে যাতে এক পোসে জবাই শেষ হয়ে যায় । পশু জবাইয়ের ছুরির ধার এতটা তীব্র হতে হবে যাতে একটি মাঝারী সাইজের গাছ এক কোপে কেটে ফেলা যায় !!
পশু জবাইয়ের এই সিস্টেমতি সম্পর্কে জানতে এই লিঙ্কেও যেতে পারেন Click This Link
যাই হোক ভাল থাকবেন আর সুস্থ থাকবেন !!
ঈদ হোক অনাবিল আনন্দময় !!
সবাইকে ঈদ মোবারক !!
©somewhere in net ltd.