| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছোট্ট এই জীবনে ভালবাসা দিবস টা কখনোই পালন করা হয়নি। বে-রসিক পরীক্ষা সবসময় এই সময় টাই যে কেন বেছে নেয় জানি না। তবে তার মানে এই না যে আমি এই দিবস টা পালন করতে পারছি না বলে খুব একটা আক্ষেপ করছি। দিবসটা আমার কেন যেনো খুব একটা ভালও লাগে না। কেন জানতে চাইলে কোনো সদোত্তর ও দিতে পারব না জানি। তবে এর ঠিক আগের দিন মানে ফাল্গুনের প্রথম দিন , বসন্তের শুরুর দিন টা কেন যেন সবসময় আমার কাছে অন্যরকম একটা অনুভুতির দিন। অন্যরকম ভাল লাগার দিন। এই দিন কে ঘিরে আছে আমার হাজার টা স্মৃতি ।
গতকাল খুব ভাল ভাবেই আমি পালন করেছি দিন টা। ২ দিনের সব মন খারাপের দল এক নিমিশেই উবে গেছে। কিন্তু দিন শেষে একটা হলুদ গোলাপ এর খুব অভাব ছিল। খুব বেশি মিস করছিলাম ওই একটি মাত্র হলুদ গোলাপ।
বসন্তের দিন টি শেষ করার আগেই জানিয়েছিলাম আমার ছোট্ট ভাইয়া টা কে, আমার হলুদ গোলাপের কথা টা। ভালবাসা দিবসের দিন টা শুরু হল ছোট্ট ভাইয়া টার দেয়া হলুদ গোলাপ দিয়ে। জীবনে ২য় বার কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ছে।। খুব ভাল লেগেছিল।
ধন্যবাদ আমার ছোট্ট ভাইয়া।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
জাহিনের ভুবন বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
বদিউজ্জামান মিলন বলেছেন: ধন্যবাদ আমার ছোট ভাইয়া