নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাকারবেস্ট

bangladesh

জাকারবেস্ট › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন রাষ্ট্র’ লেখার নির্দেশ

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

পশ্চিম তীরের সরকারি দলিল ও কাগজপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ উল্লেখ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার তিনি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন বলে জানিয়েছে ওই দেশের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

মাহমুদ আব্বাস বলেন, সরকারি দলিল ও কাগজপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ লিখলে তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগকে উত্সাহিত করবে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ও ভূমির ওপর সার্বভৌমত্বের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

দেশের পাসপোর্ট, পরিচয়পত্র, গাড়িচালকের অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) এবং অন্যান্য কাগজপত্রে এখন পর্যন্ত ‘ফিলিস্তিন কর্তৃপক্ষ’ মুদ্রিত রয়েছে।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে তাদের কাগজপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ ব্যবহারের নির্দেশ দেন মাহমুদ আব্বাস। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মাহমুদ আব্বাসের দাবির পরিপ্রেক্ষিতে গত নভেম্বরে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় ফিলিস্তিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.