| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ক্ষুদ্রতম ৫ দেশ![]()
১. ভ্যাটিক্যান
ভ্যাটিকান বিশ্বের ক্ষুদ্রতম দেশ। এটি সার্বভৌম রাষ্ট্র। আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার। এই দেশে বাস করে ৮৩০ জন মানুষ। দেশটি ইতালির পাশে অবস্থিত।
২. মোনাকো
বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মোনাকো। এর আয়তর ১.৯৬ বর্গ কিলোমিটার। ২০০৬ সালের হিসেব অনুযায়ী দেশটিতে ৩৫,৬৫৭ জন মানুষ বাস করে। ভূমধ্যসাগর এলাকার দক্ষিণে দেশটির অবস্থান।
৩. নাউরু
২১ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। ২০০৫ সালের হিসেবে অনুযায়ী দেশটিকে ১৩,০০৫ জন মানুষ বাস করে। বিষুবরেখা থেকে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির অবস্থান।
৪.টুভালু
টুভালুর আয়তন ২৬ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা ১১,০০০। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ দেশ।
৫. স্যান ম্যারিনো
৬১.২ বর্গ কিলোমিটার আয়তনের দেশ স্যান ম্যারিনো। এটি পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যা ২৮,১১৭ জন। পূর্ব ইতালির উত্তরে দেশটির অবস্থান।
কৃতজ্ঞতা বাংলানিউজ২৪.কম
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৩
জানকিরান বলেছেন: হম। খোজ নিতে হবে। লিংক দিয়ে দিব।
ধন্যবাদ।
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০০
মনাপাগলা৪২০ বলেছেন: প্রতিটার ছবি আলাদা করে দিলে আরো সুন্দর হইতো পোস্ট
++
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৪
জানকিরান বলেছেন: আসলে ছবি তা ত সংগৃহিত। তাই এইভাবেই দিতে হল। তবে সামনে চেষ্টা করব।
ধন্যবাদ।
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০১
আরহাসান বলেছেন: ভ্যাটিক্যান কে কি ইটালির পাশে বলা উচিৎ নাকি ইটালির মধ্যে
আমার জানা মতে এটা দেশের মধ্যে আর একটা দেশ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৫
জানকিরান বলেছেন: হমম। আপনি ঠিকই বলেছেন। ভ্যাটিকান ইতালির মধ্যে।
৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৫
কাউসার রুশো বলেছেন: সুন্দর পোস্ট
+++
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৭
জানকিরান বলেছেন: ধন্যবাদ।
৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৩
বাদশা নামদার বলেছেন: ভাই আমি অনেক আগে একবার পোষ্ট করেছিলাম
পৃথিবীর সবচেয়ে ছোট ৫ টি দেশ >>>>অনেক সুন্দর
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৪
জানকিরান বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৬
১১স্টার বলেছেন: ইটালী এবং লিবিয়ার মাঝে মাল্টা নামের একটা দেশ আছে যেটাও আকারে খুবই ছোট তবে অবস্থান কত সেটা জানিনা।