নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতির চাচা™

বিভেদ মুক্ত ইসলাম গড়াই আমার লক্ষ্য । ফেসবুক টুইটারে আমিঃ www.facebook.com/jatircaca www.twitter.com/jatircaca

জাতির চাচা™ › বিস্তারিত পোস্টঃ

মাসুদ রানা সিরিজ ও কিছু কথা

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

গতকাল বলেছিলাম মাসুদ রানা সিরিজের ভাওতাবাজি প্রকাশ করবো ।



অনেক বেআক্কেল দূর্গম গিরি ও অপারেশন ইজরাইল বই দুটি পড়ে মাসুদ রানা সিরিজকে ইসলামিক বই ভাবে । আসুন পোস্টমার্টেম কি বলে দেখি।



কোন বইয়ে সেটা মনে নেই । বইয়ের শেষে চিঠিপত্রে একজন লিখেছে কাজীদা ,ব্যাক্তিগত ভাবে আমি মাসুদ রানার কাজকর্ম অনুসরন করলে কেমন হয় ?

কাজীদা বলেছিলেন ,এতে কোন প্রবলেম নেই ।



দেখা যাক প্রবলেমটা কোথায়ঃ



* মেয়েদের ব্যাপারে বা ড্রেস অথবা মেয়েদের শারীরিক কাঠামোর ব্যাপার আনোয়ার হোসন কতৃক লিখিত এই সিরিজ চটি বইয়ের সমকক্ষতা অর্জন করছে । এমনকি চটি পিয়ালও ফেইল খাবে রানা সিরিজের কাছে ।



* প্রত্যেকটা খন্ডে নতুন একটা করে মেয়েকে আনা হয় । এবং বেশির ভাগ ক্ষেত্রে রানার সাথে মেয়েটির শারীরিক সম্পর্ক বনর্না করেছেন লেখক । যেটা তরুন প্রজন্মকে লিভটুগেদারের ব্যাপারে উত্‍সাহিত করবে ।



* অনাকাংক্ষিত ভাবে পুরাতন কারও সাথে দেখা হলে সেখানেও আগের যৌন স্মতির কথা বনর্না করেন এ লেখক ।



* বাংলাদেশকে উপরে তুলতে গিয়ে সিরিজটির বহু যায়গায় ধর্মকে অবমাননা করা হয়েছে যেটা সহজে চোখে পড়বে না ।



* ' মাসুদ রানা ' একটি মুসলিম নাম ব্যাবহার করে লেখক রানাকে দিয়ে আসিফ মহিউদ্দিনের মতো কাজকর্ম করিয়ে নিয়েছেন ।



এককথা সিরিজটি চটি গল্পের বিবর্তিত রুপ বলেই অবিহিত করা যায় ।



এই সিরিজটির কারনে তরুন সমাজে যে প্রভাব কাজ করছেঃ



রানাকে আদর্শ ভেবে বিয়ে ছাড়াই শত শত মেয়ের বেডে যাচ্ছে ।



মেয়ে মানুষ দেখলেই টিজ করার ইচ্ছা জাগছে ।



অশ্লীলতা ছড়িয়ে পড়ছে ।



এছাড়াও হাজারো সমস্যার জন্য দায়ী এ ধরনের সিরিজগুলো । আসুন এদের বয়কট করি ।



আমাদের জন্য ইসলামপন্থিরা তৈরি করেছে আরও দুর্দান্ত সিরিজ ।



আবুল আসাদের সাইমুম সিরিজ । আসাদ বিন হাফিজের ক্রুসেড । তৌহিদুল ইসলাম বাবুর অপারেশন সিরিজ । এছাড়া নসীম হিজাযী ,শফিউদ্দিন সরদার ,আতা সরকার সহ আরও অনেক লেখকে অনেক বই আছে যেগুলো আমাদের মাঝে সুস্থ সংস্কতি প্রবেশ করাতে সহায়াত করবে । অবসরে এসব পড়তে পারেন ।



আল্লাহ আমাদের তার সঠিক পথ চিনার তৌফিক দান করুন ।আমিন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.