নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাই দাই গান গাই

আমি একজন সাধারণ মানুষ

যাত্রিক

যাত্রিক › বিস্তারিত পোস্টঃ

অফিসের আড্ডা: হাতের রেখায় বিয়েভাগ্য :P

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৫

আজ সারাদিন অফিসে কারো কোন কাজ নেই। সবাই মিলে আড্ডা মেরেই দিন পার করলাম। আড্ডার একফাকে জানা গেল এক কলিগ হাত দেখতে জানে। আর যায় কোথায়! একে একে সবাই হাত দেখাতে দাড়িয়ে গেলাম।



ছেলেরা সবাই ব্যাচেলার। তাই তাদের উত্সাহ টাকা পয়সা আর বিয়ে নিয়ে। জানা গেল কার কার কপালে টাকা পয়সা আছে আর কার কার কপালে নেই। কয়েকজনের ভাগ্যে নাকি আছে প্রথম প্রেমে ছ্যাঁকা। /:) একজন আবার জানতে চাইল ভাগ্যে বিয়ে আছে কয়টা? X(



আর মেয়েদের জানার নির্দিষ্ট বিষয় নেই। তারা ভাল কিছু শুনলেই খুশি। বেশিরভাগই জানতে চায় বিয়ে হবে কবে। একজনের এমনই ভাগ্য যে তার কপালে নাকি প্রেমই নাই। :-* বিদেশে পড়ালেখা করবে কে কে সেটাও জানা হয়ে গেল। এক বিবাহিত আপু আবার জানতে চাইল তার কয়টা বাবু হবে। :|



এক ফাকে আমিও হাতটা বাড়িয়ে দিলাম। দেখাই যাক আমার ভাগ্যে কি আছে! শুনলাম আমার নাকি টাকা পয়সা হবে না। :(( কিন্তু একটা কথায় মন ভরে গেল। জীবনে প্রেম আছে। :D আস্তে করে ডেকে আবার জেনে নিলাম প্রথম প্রেমে ছ্যাকা নাইতো? উত্তর শুনে খুশিতে ৩২ পাটি দাঁত বের হয়ে গেল। আর তারপর কি ভাব! সবাই কে শুনিয়ে শুনিয়ে বললাম, বিয়ের পর বর এর প্রেমে না পরলে কেমনে হবে? :D ১০ মাস ধরে যে প্রেম করছি সেটা বেমালুম চেপে গেলাম। :P



---------------------------------------------------------



লেখাটা ২ মাস আগে লিখে ড্রাফট করে রেখেছিলাম। আজ ওয়াচ্ থেকে জেনারেল হবার খুশিতে লেখাটা প্রকাশ করলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫২

বাংলার আগন্তুক বলেছেন: মুবারাকান, আহলান সাহলান।

২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৩

যাত্রিক বলেছেন: ধন্যবাদান। :)

২| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩২

ডাসট ইন দা উইনড বলেছেন: কিরকম মজার অফিস রে ভাই !! কারোরই কোন কাজ ছিলোনা !!! ঠিকানা দ্যান..জয়েন করতে মুন্চায়...

২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:১২

যাত্রিক বলেছেন: একটা ইউনিভার্সিটিতে পড়াই রে ভাই। ক্লাস নেয়ার পর কোন কাজ নাই আড্ডা ছাড়া। ঐদিন আবার ক্লাসও ছিল না। :D

৩| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৮

মাহবু১৫৪ বলেছেন: :)

২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৯

যাত্রিক বলেছেন: :)

৪| ১৪ ই জুন, ২০১১ রাত ৯:০৬

খেক খেক বলেছেন: কোন ইউনি?? সি।এস।ই ?? ডি ইউ??

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৪

যাত্রিক বলেছেন: ঠিক ধরেছেন। সিএসই ডিইউ। এখন পড়াই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আপনিও কি সিএসই ডিইউ?

৫| ১৪ ই জুন, ২০১১ রাত ৯:১৯

নীল-দর্পণ বলেছেন: ১০ মাস ধরে যে প্রেম করছি সেটা বেমালুম চেপে গেলাম। কোন ইউনি বলেন আপনার কলিগদের কাছে যেয়ে বলে দিয়ে আসি :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩১

যাত্রিক বলেছেন: আপনাকে আর কষ্ট করতে হবে না। কাহিনী ফাস হয়ে গেছে। অবস্থা কেরোসিন। :(

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৯

ইষ্টিকুটুম বলেছেন: হাহাহাহা... =p~ =p~ =p~

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩০

যাত্রিক বলেছেন: :) :) :)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৩

খেক খেক বলেছেন: কোন ব্যাচ? আমার ধারণা আমি আপনার জুনিয়র হব।আমার ধারণা আপনি নবম ব্যাচের ।

২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪৭

যাত্রিক বলেছেন: ঠিক ধরেছেন। নবম ব্যাচ। আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.